ই-পেপার মঙ্গলবার, ২২ সেপ্টেম্বর ২০২৬, ৭ আশ্বিন ১৪৩৩

অবশেষে মোটরসাইকেলে সরাইল-বিশ্বরোড পরিদর্শন উপদেষ্টার

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৮ অক্টোবর ২০২৫, ১৭:০৫

ব্রাহ্মণবাড়িয়ায় ঢাকা-সিলেট মহাসড়কের বেহাল অংশ পরিদর্শনে এসে নিজেই যানজটের কবলে পড়েন সড়ক পরিবহন ও সেতু উপদেষ্টা মুহাম্মদ ফাওজুল কবির খান।

আজ বুধবার (৮ অক্টোবর) সকাল সোয়া ১০টা থেকে দুপুর সাড়ে ১২টা পর্যন্ত আশুগঞ্জের সোহাগপুর এলাকায় প্রায় আড়াই ঘণ্টা আটকে থাকেন তিনি ও তার গাড়ি বহর। পরে মোটরসাইকেলে করে সরাইল-বিশ্বরোড মোড় পরিদর্শনে যান উপদেষ্টা।

ঢাকা-সিলেট মহাসড়কে যানজটের প্রধান কারণ হিসেবে ট্রাফিক অব্যবস্থাপনাকে দায়ী করেন ফাওজুল কবির খান।

তিনি বলেন, ‘হাইওয়ে পুলিশের দায়িত্ব সঠিকভাবে পালন করা হচ্ছে না। আগে সড়কে শৃঙ্খলা আনতে হবে। এজন্য আমরা রাস্তায় ডিভাইডার স্থাপন করব।’ বর্ষার কথা বিবেচনা করে আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত অংশ ঢালাই করে দেয়ার নির্দেশ দেন তিনি। একইসঙ্গে সরাইল-বিশ্বরোড মোড়ে উড়াল সেতু নির্মাণের আশ্বাসও দেন উপদেষ্টা।

এর আগে, গত মঙ্গলবার মধ্যরাত থেকে ঢাকা-সিলেট মহাসড়কে তীব্র যানজট দেখা দেয়। আশুগঞ্জের সোহাগপুর থেকে সরাইলের শাহবাজপুর পর্যন্ত অন্তত ১৫ কিলোমিটার এলাকাজুড়ে যানজট সৃষ্টি হয়।

মূলত আশুগঞ্জ গোলচত্বর থেকে সরাইল-বিশ্বরোড পর্যন্ত প্রায় ১২ কিলোমিটার অংশ আশুগঞ্জ-আখাউড়া চারলেন প্রকল্পের অন্তর্ভুক্ত হওয়ায় সেখানে নিয়মিত সংস্কার কাজ চালানো সম্ভব হয়নি। এছাড়া আর্থিক জটিলতা ও জুলাই অভ্যুত্থানের পর ভারতীয় ঠিকাদারি প্রতিষ্ঠানের কর্মকর্তা-কর্মচারীরা ভারতে ফিরে যাওয়ায় প্রকল্পের কাজ বন্ধ হয়ে পড়ে, ফলে মহাসড়কের অবস্থা আরও নাজুক হয়ে পড়ে।

পরিদর্শন শেষে উপদেষ্টা ফাওজুল কবির খান বলেন, ‘যানজটের মূল কারণ ট্রাফিক শৃঙ্খলার অভাব। আমার মনে হয়েছে, ট্রাফিক শৃঙ্খলা থাকলে কোনো অসুবিধা হতো না। হয়তো আধা ঘণ্টা সময় বেশি লাগত।

তিনি আরও বলেন, প্রধান সমস্যা সড়ক নয়, সবাই রাস্তা চায়। কিন্তু রাস্তা যেভাবে তৈরি হচ্ছে, তাতে বাসাবাড়ি, শিল্পকারখানা— এমনকি কবর দেয়ার জায়গাও থাকবে না। তাই সড়কের ওপর নির্ভরতা কমিয়ে রেল ও নৌপথের ব্যবহার বাড়াতে হবে।’

এসময় তার সঙ্গে উপস্থিত ছিলেন ব্রাহ্মণবাড়িয়ার জেলা প্রশাসক মোহাম্মদ দিদারুল আলম, পুলিশ সুপার এহতেশামুল হক এবং সড়ক ও জনপথ বিভাগের কর্মকর্তারা।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু