ই-পেপার মঙ্গলবার, ২৫ আগস্ট ২০২৬, ১০ ভাদ্র ১৪৩৩

সীমানা পুনর্বিন্যাসের প্রতিবাদে আশুগঞ্জে মহাসড়ক অবরোধ

সরাইল (ব্রাহ্মণবাড়িয়া) প্রতিনিধি:
০৯ সেপ্টেম্বর ২০২৫, ১৫:৪০

আসন সীমানা পুনর্বিন্যাসের মাধ্যমে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর ও বিজয়নগর) আসনের অন্তর্গত দুইটি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল ও আশুগঞ্জ) আসনে অন্তর্ভুক্ত করার প্রতিবাদে ঢাকা-সিলেট মহাসড়ক অবরোধ করে বিক্ষোভ করেছে সর্বদলীয় ঐক্যপরিষদ। এতে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যান আটকে যানযট সৃষ্টি হয়।

মঙ্গলবার (৯ সেপ্টেম্বর) সকাল ১১টায় ব্রাহ্মণবাড়িয়ার আশুগঞ্জ গোলচত্তর এলাকায় সর্বদলীয় ঐক্য পরিষদের ব্যানারে এ অবরোধ কর্মসূচি শুরু হয়। এতে বিএনপি, জামায়াতে ইসলামীর, জাতীয় নাগরিক পার্টি, ইসলামী আন্দোলন বাংলাদেশ ও গণঅধিকার পরিষদ এর নেতাকর্মীসহ উপজেলার বিভিন্ন এলাকার লোকজন অংশ নেন। অবরোধের কারণে দূরপাল্লার বাস, ট্রাক ও অন্যান্য যান আটকে যায়, ফলে যাত্রীরা পড়েন মারাত্মক ভোগান্তিতে।

এর আগে ৪ সেপ্টম্বর নির্বাচন কমিশন থেকে চূড়ান্ত গেজেট প্রকাশ করে বিজয়নগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসন থেকে সরিয়ে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসনে যুক্ত করে।

অবরোধ চলাকালে সর্বদলীয় ঐক্য পরিষদের সভাপতি ও উপজেলা বিএনপির সভাপতি মো. শাহজাহান সিরাজ, উপজেলা জামায়াতের আমির মো. শাহজাহান ভূ্সইয়া, জাতীয় নাগরিক পার্টির আশুগঞ্জ উপজেলার প্রধান সমন্বয়কারীসহ বক্তারা অভিযোগ করেন, ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন সবসময় অবহেলিত।

এই আসন নিয়ে নতুনভাবে ষড়যন্ত্র চলছে। এরই ধারাবাহিকতায় এই আসনে বিজনগর উপজেলার চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে যোগ করা হয়েছে। যা আমাদের আশুগঞ্জ উপজেলার কারো সংসদ সদস্য হওয়ার স্বপ্নকে মুছে ফেলার ষড়যন্ত্র। আমরা এর তীব্র নিন্দা ও প্রতিবাদ জানাই।

তারা আর বলেন, অবিলম্বে বিজয়নগরের চান্দুরা ও বুধন্তি ইউনিয়নকে ব্রাহ্মণবাড়িয়া-২ (সরাইল-আশুগঞ্জ) আসন থেকে বাদ দিয়ে ব্রাহ্মণবাড়িয়া-৩ (সদর-বিজয়নগর) আসনে পুনর্বহালের দাবি জানান। অন্যথায় রেলপথ, নৌপথ ও সড়পথ অবরোধসহ আরও কঠোর আন্দোলনে যাওয়ার হুমকী দেন বক্তারা।

আমার বার্তা/মো. রিমন খান/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু