ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

পাথর লুটপাট ঘটনায় জড়িতদের তালিকাসহ তদন্ত প্রতিবেদন জমা

আমার বার্তা অনলাইন:
২০ আগস্ট ২০২৫, ১৯:০৫

সিলেটের কোম্পানীগঞ্জে পাথর লুটপাটের ঘটনায় জেলা প্রশাসনের তদন্ত কমিটি প্রতিবেদন দাখিল করেছে। সাত পৃষ্ঠার তদন্ত প্রতিবেদনে এই অপরাধের সঙ্গে জড়িতদের তালিকাও যুক্ত করা হয়েছে। সেই তালিকায় বিএনপি, আওয়ামী লীগ, জামায়াত, এনসিপিসহ বিভিন্ন রাজনৈতিক দলের নেতাদের নাম রয়েছে।

বুধবার (২০ আগস্ট) দুপুরে জেলা প্রশাসকের কাছে এই প্রতিবেদন দাখিল করেন তদন্ত কমিটির প্রধান অতিরিক্ত জেলা প্রশাসক (উন্নয়ন ও মানবসম্পদ ব্যবস্থাপনা) পদ্মাসন সিংহ।

কমিটির প্রধান জানান, প্রতিবেদনে বিভিন্ন বিষয় তুলে ধরা হয়েছে। সেটা জেলা প্রশাসক ব্যবস্থা নেবেন।

এদিকে বুধবার বিকেলে কোম্পানীগঞ্জ উপজেলার নির্বাহী কর্মকর্তার সম্মেলন কক্ষে মতবিনিময় সভা শেষে সাংবাদিকদের সঙ্গে আলাপকালে সিলেটের বিভাগীয় কমিশনার খান মো. রেজা উন নবী জানিয়েছেন, পাথর লুটের ঘটনায় প্রশাসনের কেউ জড়িত থাকার প্রমাণ মিললে তাদের বিরুদ্ধেও কঠোর ব্যবস্থা নেওয়া হবে।

পাথর লুটের সাথে যারা জড়িত, তাদের চিহ্নিত করে প্রশাসন তালিকা প্রকাশ করবে কি না এমন প্রশ্নের জবাবে বিভাগীয় কমিশনার বলেন, সরকারের সকল ইন্টেলিজেন্স এ ব্যাপারে কাজ করছে। সময় হলেই অপরাধীদের তালিকা প্রকাশ করা হবে।

পাথর ও পর্যটন রক্ষায় আইনশৃঙ্খলা বাহিনী ব্যর্থ হয়েছে কি না এ প্রশ্নে তিনি বলেন, পাথর রক্ষাসহ সীমান্ত এলাকার সার্বিক আইনশৃঙ্খলা পরিস্থিতি স্বাভাবিক রাখার স্বার্থে সিলেট সেক্টরে নতুন একটি বিজিবি ব্যাটালিয়ন স্থাপনের প্রক্রিয়া চলমান রয়েছে।

সম্প্রতি সাদাপাথর পর্যটনকেন্দ্র এলাকা থেকে পাথর লুটের ঘটনায় দেশজুড়ে ব্যাপক সমালোচনা হয়। অভিযানে নামে যৌথবাহিনী। লুট হওয়া পাথর উদ্ধার অভিযান শুরু করে তারা। আলোচিত এ ঘটনার পর জেলা প্রশাসন তিন সদস্যের কমিটি গঠন করে। এতে অতিরিক্ত জেলা প্রশাসক পদ্মাসন সিংহকে প্রধান কমিটি তিন সদস্যের কমিটিতে রাখা হয় কোম্পানীগঞ্জের ইউএনও আজিজুন্নাহার ও সিলেট পরিবেশ অধিদপ্তরের সহকারী পরিচালক আফজালুল ইসলাম লিংকনকে। ১৭ আগস্টের মধ্যে প্রতিবেদন দাখিল করার কথা ছিল। তবে পরে আরও তিন দিন সময় বাড়ানো হয়।

এদিকে সাদাপাথর চুরির সঙ্গে জড়িত স্থানীয় ৪২ জনকে চিহ্নিত করেছে দুর্নীতি দমন কমিশন (দুদক)। এদের মধ্যে স্থানীয় বিএনপি, জামায়াত, এনসিপি ও কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগ নেতারা রয়েছেন। কমিশনের এনফোর্সমেন্ট টিম অভিযান ও অনুসন্ধান চালিয়ে এদের সংশ্লিষ্টতা পেয়েছে বলে দুদক সূত্র জানিয়েছে।

সাদাপাথর চুরির ঘটনায় খনিজ সম্পদ উন্নয়ন ব্যুরো, স্থানীয় প্রশাসন, পুলিশ, বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের কর্তব্যে অবহেলার তথ্যও পেয়েছে দুদক।

সূত্র জানায়, সম্প্রতি ভোলাগঞ্জ থেকে ১০ লাখ ঘনফুট পাথর চুরি হয়েছে। এর মধ্যে অতিমূল্যবান সাদাপাথর উদ্ধার করা হয়েছে প্রায় আড়াই লাখ ঘনফুট। গত এক বছরে সাদাসহ অন্যান্য পাথর চুরি হয়েছে প্রায় ৪০ লাখ ঘনফুট। সাদাপাথর চুরির ঘটনা ধরা পড়ে গত ১০ আগস্ট। এরপর দুদক ভোলাগঞ্জে অভিযান চালায় গত ১৩ আগস্ট।

আমার বার্তা/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু