ই-পেপার মঙ্গলবার, ২৬ মে ২০২৬, ১২ জ্যৈষ্ঠ ১৪৩৩

‎গোপন সংবাদের ভিত্তিতে ৩২ হাজারেরও বেশি শলাকা অবৈধ সিগারেট জব্দ ‎

মোঃ আরিফ,মাল্টিমিডিয়া প্রতিনিধি:
০৫ আগস্ট ২০২৫, ২০:৫০
ছবি : প্রতিনিধি

বরগুনার পাথরঘাটা উপজেলার তালতলা বাজার এলাকায় বাংলাদেশ নৌবাহিনী বিশেষ অভিযান চালিয়ে বিপুল পরিমাণ অবৈধ সিগারেট জব্দ করেছে। অভিযানে দুইজনকে আটক করা হয়। পরে ভোক্তা অধিকার সংরক্ষণ আইনে তাদের জরিমানা ও অনাদায়ে কারাদণ্ড প্রদান করা হয়।

‎সোমবার (৪ আগস্ট) গোপন সংবাদের ভিত্তিতে এ অভিযান পরিচালিত হয়। উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. মিজানুর রহমানের উপস্থিতিতে লেফটেন্যান্ট কমান্ডার মো. আব্দুর রহমান (ট্যাজ), বিএন (পি নং ২৭৭৭)-এর নেতৃত্বে বাংলাদেশ নৌবাহিনীর ৯ সদস্যের একটি সশস্ত্র দল এবং পাথরঘাটা থানা পুলিশের একটি টহল দল অভিযানে অংশ নেয়।

‎অভিযান চলাকালে তালতলা বাজার সংলগ্ন “সাজিদ ট্রেডার্স” ভবনের নিচ তলায় তল্লাশি চালিয়ে বার্গো টোবাকো (প্রধান অফিস বরিশাল) কোম্পানির ২৫,৭৬০ শলাকা কিংস সিগারেট এবং ৬,৬৯০ শলাকা ড্রাগন সিগারেট জব্দ করা হয়।

‎ঘটনার সঙ্গে জড়িত পাথরঘাটা উপজেলার সেলসম্যান মো. ইসমাইল হোসেন (২৮) এবং এ এলাকায় কোম্পানির ডিলার মো. হাসান (৩৫)-কে আটক করা হয়। তারা দীর্ঘ ছয় মাস ধরে পাথরঘাটা ও আশপাশের এলাকায় অবৈধভাবে সিগারেট বাজারজাত করে আসছিল বলে প্রাথমিক জিজ্ঞাসাবাদে স্বীকার করেছে।

‎পরবর্তীতে, ভোক্তা অধিকার সংরক্ষণ আইন, ২০০৯ এর ৫০ ধারায় মামলা নং-১৯/২০ অনুযায়ী উভয়কে ২০,০০০ টাকা করে জরিমানা করা হয়। অনাদায়ে তাদের ৩ মাসের বিনাশ্রম কারাদণ্ডে দণ্ডিত করেন নির্বাহী ম্যাজিস্ট্রেট। সন্ধ্যা ৬টা ৩০ মিনিটে জব্দকৃত সব সিগারেট উপজেলা পরিষদ সংলগ্ন মাঠে আগুনে পুড়িয়ে ধ্বংস করা হয়।

‎আটককৃতরা হলেন ‎১। মো. ইসমাইল হোসেন (২৮), পিতা: নাছির হাওলাদার, ঠিকানা: ০৪ নং ওয়ার্ড, পাথরঘাটা পৌরসভা। ২। মো. হাসান (৩৫), পিতা: ছিদ্দিকুর রহমান, ঠিকানা: ০৪ নং ওয়ার্ড, কাঠালতলি ইউনিয়ন।

‎নৌবাহিনীর এই উদ্যোগে এলাকাবাসী সন্তোষ প্রকাশ করেছে। এছাড়াও তারা আশা প্রকাশ করেছেন, এ ধরনের অভিযান অব্যাহত থাকলে অবৈধ পণ্য বাজারজাত কার্যক্রম বন্ধ হবে।

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু