ই-পেপার সোমবার, ২১ সেপ্টেম্বর ২০২৬, ৬ আশ্বিন ১৪৩৩

তীব্র গরমে রাজশাহীর হাসপাতালে বাড়ছে রোগীর সংখ্যা

আমার বার্তা অনলাইন:
১৫ জুন ২০২৫, ১৬:৫৭

রাজশাহী মহানগরসহ আশপাশের উপজেলাগুলো গত কয়েক দিন ধরেই সূর্যের প্রচণ্ড খরতাপে পুড়ছে। এতে করে এ অঞ্চলের খেটে খাওয়া মানুষজন চরম বিপাকে পড়েছেন। প্রচণ্ড গরমে স্বাভাবিক জনজীবন বিপর্যস্ত হয়ে পড়েছে। এমনকি খেটে-খাওয়া দিন-মজুরদের কর্মক্ষেত্রে অবস্থান করাটাও কষ্টকর হয়ে যাচ্ছে।

টানা তাপপ্রবাহ ও ভ্যাপসা গরমে অসুস্থ হয়ে পড়ছেন অনেকেই।

সবচেয়ে বেশি ভোগান্তিতে পড়ছে শিশু ও বয়স্করা। অসুস্থ হয়ে চিকিৎসার জন্য রাজশাহীর বিভিন্ন হাসপাতালে রোগির সংখ্যা বেড়েই চলছে। রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মেডিসিন ও শিশু ওয়ার্ডগুলোতে রোগী তুলনামূলক বেড়েছে।

রামেক হাসপাতাল সূত্র জানায়, সর্দি, জ্বর ও কাশি নিয়ে হাসপাতালে যে সব শিশু ভর্তি হচ্ছে, তাদের বয়স যথাক্রমে ৬ মাস থেকে ১০ বছর পর্যন্ত ও বয়স্ক মানুষের বয়স যথাক্রমে ৫০ বছর থেকে শুরু করে ৯০ বছর বয়স পর্যন্ত।

হাসপাতালে চিকিৎসা নিতে আসা মিম নামের এক শিশুর মা বলেন, গত ২দিন আগে হঠাৎ করেই আমার মেয়ের মাথাসহ সারা শরীর গরম হয়ে যায়। দুই দিন অতিবাহিত হয়ে যাওয়ার পরেও সুস্থ না হয়ে আরো বেশি অসুস্থ হয়ে পড়ছে, আমি ভয় পেয়ে তাকে দ্রুত হাসপাতালে নিয়ে আসি। এখন আমার মেয়ে কিছুটা সুস্থ হয়েছে।

আরেক শিশু ফরিদার মা বলেন, গত বৃহস্পতিবার থেকে আমার মেয়ের হঠাৎ করেই জ্বর শুরু হয়। ফার্মেসী থেকে ওষুধ নিয়ে খাওয়ানোর পরেও সুস্থ না হলে, দ্রুত তাকে হাসপাতালে নিয়ে আসি। বর্তমানে সে সুস্থ আছে।

রামেক হাসপাতালের মেডিসিন ওয়ার্ডে চিকিৎসা নিতে আসা এক রোগীর আত্মীয় জানান, গত কয়েকদিন ধরেই আমার চাচার শরীর প্রচণ্ড গরম ছিল। এরই মধ্যে হঠাৎ করেই তার ডায়রিয়া শুরু হয়। ডায়রিয়া হওয়ার পর স্থানীয় ফার্মেসী থেকে ওষুধ খাওয়ানো হলেও সুস্থ না হওয়ায় তাকে হাসপাতালে নিয়ে আসা হয়েছে। এখনও চাচার চিকিৎসা চলছে।

রামেক হাসপাতালের মেডিসিন বিভাগের চিকিৎসক মাহবুবুর রহমান খান বাদশা বয়স্ক মানুষসহ সব বয়সী মানুষের গরমে অসুখ থেকে বাঁচতে করণীয় সম্পর্কে বলেন, রোদে বের না হয়ে মৌসুমি ফল বেশি খাওয়া, বিশুদ্ধ পানি বেশি বেশি পান করা ও বাইরের খাবার না খাওয়া। এ সকল বিষয় মেনে চললে, অসুখের হাত থেকে কিছুটা হলেও সুরক্ষিত থাকা যাবে।

রামেক হাসপাতালে শিশু বিশেষজ্ঞ গরমের সময়ে শিশুদের সুরক্ষিত রাখতে হলে করণীয় সম্পর্কে বলেন, গরমের মধ্যে শিশুকে বাইরে রোদের মধ্যে নিয়ে বের না হওয়া, বিশুদ্ধ পানি পান করা, মায়ের বুকের দুধ বেশি খাওয়ানো ও বাইরের খাবার না খাওয়া। তাহলে শিশুদের রোগ বালাই কম হওয়ার সম্ভাবনা রয়েছে। শিশু সুরক্ষিত ও ভালো থাকবে।

রাজশাহী মেডিকেল কলেজ হাসপাতালের মুখপাত্র ডা. সংকর কুমার বিশ্বাস বাসস’কে বলেন, গত ২৪ ঘণ্টায় সর্দি-জ্বর ও কাশি নিয়ে এবং গরমজনিত রোগের উপসর্গ নিয়ে ৩৩ জন বয়স্ক মানুষ ভর্তি হয়েছে। এ সময়ে ২২ জন শিশু ভর্তি হয়েছে। শিশুরা বিভিন্ন অসুখ নিয়ে ভর্তি হয়েছে। ঈদ পরবর্তী সময়ে এসব উপসর্গ নিয়ে রোগী ভর্তির সংখ্যা বেড়েছে।

এদিকে, গতকাল শনিবার রাজশাহীতে সর্বোচ্চ তাপমাত্রা ছিল ৩৭ দশমিক ৩ ডিগ্রি সেলসিয়াস ও সর্বনিম্ন তাপমাত্রা ছিল ২৮ ডিগ্রি সেলসিয়াস।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু