ই-পেপার শনিবার, ২৬ সেপ্টেম্বর ২০২৬, ১১ আশ্বিন ১৪৩৩

যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা

আমার বার্তা অনলাইন:
১৯ মে ২০২৫, ১২:১২

সিরাজগঞ্জের শাহজাদপুর উপজেলার তিনটি ইউনিয়নের অন্তত ৯টি গ্রামে যমুনা নদীর তীব্র ভাঙনে দিশেহারা হয়ে পড়েছেন স্থানীয় বাসিন্দারা। ফসলি জমি, ঘরবাড়ি, ধর্মীয় প্রতিষ্ঠান সবকিছু একের পর এক নদীগর্ভে বিলীন হয়ে যাচ্ছে।

কৈজুরি ইউনিয়নের চর ঠুটিয়া, সোনাতনী ইউনিয়নের মাকড়া, ধীতপুর, কুড়সি, বারপাখিয়া, বড় চামতারা, বানতিয়ার এবং গালা ইউনিয়নের বৃ-হাতকোড়া ও মোহনপুর গ্রামে বর্তমানে সবচেয়ে ভয়াবহ ভাঙনের দৃশ্য দেখা যাচ্ছে। বিশেষ করে সোনাতনী ইউনিয়নের শ্রীপুর থেকে বারোপাখিয়া পর্যন্ত গত এক বছরে প্রায় তিন থেকে চার শতাধিক বাড়িঘর যমুনা গর্ভে চলে গেছে।

ফসলি জমি হারিয়ে এখন পথে বসেছেন বহু কৃষক পরিবার। ধীতপুর গ্রামের ৭০ ঊর্ধ্ব কালু মোল্লা বলেন, ৮৮ সাল থেকে এ পর্যন্ত ১১ বার বসতভিটা হারিয়েছি। পটল, বেগুনসহ নানা ফসল করে সংসার চলছিল। এখন অন্যের জমিতে ঘর তুলে কোনোরকমে আছি। এই ঘরটাও এখন নদীর মুখে। একই গ্রামের মনোয়ারা বেগম জানান, ১৪ বার তার বসতভিটা যমুনায় বিলীন হয়েছে। এখন প্রতিটি রাত কাটে আতঙ্কে।

এই অঞ্চলের মানুষদের কথা বলে জানা যায়, এখানকার বালুমাটি অত্যন্ত উর্বর হওয়ায় সব ধরনের শাকসবজি, ফলমূল এবং ধান চাষে ভালো ফলন পাওয়া যায়। অনেকেই ষাঁড় গরু লালন করে বাড়তি আয় করতেন। ফলে অর্থনৈতিকভাবে মানুষ কিছুটা স্বচ্ছল হলেও এখন আবার সেই স্বচ্ছলতাও হারাতে বসেছে।

সোনাতনী ইউনিয়নের বাসিন্দা রজিনা খাতুন বলেন, এই বালুমাটি সোনার মতো ছিল। যাই বুনতাম, ভালো ফলত। এখন সব কিছু নদীতে চলে যাচ্ছে। কোথায় গিয়ে থাকবো, কী খেয়ে বাঁচব এই দুশ্চিন্তাই আমাদের শেষ করে দিচ্ছে।

কুরসি গ্রামের মাওলানা নজরুল ইসলাম বলেন, আমাদের গরুর হাট, মসজিদ, মাদরাসা, ঘরবাড়ি সবই নদীতে চলে যাচ্ছে। যদি দ্রুত বাঁধ না হয়, তাহলে পুরো ইউনিয়নটাই বিলীন হয়ে যাবে।

এই পরিস্থিতিতে ক্ষতিগ্রস্তরা দ্রুত বাঁধ নির্মাণ ও পুনর্বাসনের জোর দাবি জানিয়েছেন। স্থানীয় বাসিন্দা আব্দুর রহমান বলেন, এই ভাঙন ঠেকাতে হলে এখনই কার্যকর বাঁধ নির্মাণ করতে হবে। না হলে পুরো সোনাতনী ইউনিয়নই নদীতে চলে যাবে।

এই বিষয়ে শাহজাদপুর উপজেলা নির্বাহী কর্মকর্তা মো. কামরুজ্জামান বলেন, ভাঙনের বিষয়টি আমাদের নজরে আছে। সরেজমিন পরিদর্শন করে ক্ষয়ক্ষতির পরিমাণ নিরূপণ করে প্রয়োজনীয় ব্যবস্থা নেওয়া হবে। পানি উন্নয়ন বোর্ডকে বলেছি, তারা বালুভর্তি বস্তা ফেলার মাধ্যমে প্রাথমিকভাবে ভাঙন ঠেকানোর চেষ্টা করবে।

তবে পানি উন্নয়ন বোর্ডের নির্বাহী প্রকৌশলী মো. মোখলেসুর রহমান বলেন, চরাঞ্চলের ভাঙন রোধে এই সময়ে আমাদের হাতে কিছু নেই। তবে চরাঞ্চলের উন্নয়নের জন্য একটি প্রকল্প হাতে নেওয়া হচ্ছে। সেটি চালু হলে ব্যবস্থা নেওয়া যাবে।

এদিকে শাহজাদপুর উপজেলার কৃষি কমকর্তা জেরিন আহমেদ বলেন, গত ছয় বছরে শাহজাদপুরের তিনটি ইউনিয়নে প্রায় ২৮০ হেক্টর জমি নদীগর্ভে বিলীন হয়েছে। যদিও এর বিপরীতে প্রায় ৯০ হেক্টর জমি নতুন করে জেগে উঠেছে।

আমার বার্তা/এল/এমই

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু