ই-পেপার রবিবার, ২৪ মে ২০২৬, ১০ জ্যৈষ্ঠ ১৪৩৩

কুমিল্লা সীমান্তে অনুপ্রবেশ ঠেকাতে বাড়তি সতর্কতায় বিজিবি

আমার বার্তা অনলাইন
১৮ মে ২০২৫, ১০:৫৬

ভারতের অব্যাহত পুশইন ঠেকাতে কুমিল্লা সীমান্তে নিরাপত্তা ব্যবস্থা জোরদার করেছে বর্ডার গার্ড বাংলাদেশ বিজিবি। তারা পুরো সীমান্ত এলাকায় সতর্ক অবস্থানে রয়েছে। দেশের বিভিন্ন এলাকা দিয়ে রোহিঙ্গা ও বিদেশি নাগরিকদের পুশইন করার খবরে কুমিল্লা ১০ বিজিবি ব্যাটালিয়ন এই উদ্যোগ গ্রহণ করেছে।

শনিবার (১৭ মে) সরেজমিনে কুমিল্লার বিবির বাজার ও গাজীপুর এলাকায় গিয়ে দেখা যায়, সীমান্তে আগের চেয়ে তুলনামূলক বেশি বিজিবি সদস্য মোতায়েন রয়েছে।

বিজিবি সূত্রমতে, ভারতের ত্রিপুরা রাজ্য সংলগ্ন কুমিল্লা ১০ বিজিবির প্রায় ৯৬ দশমিক ১০ কিলোমিটার দীর্ঘ এ সীমান্ত এলাকায় এখনো পর্যন্ত অনুপ্রবেশের ঘটনা ঘটেনি। তবে অনাকাঙ্ক্ষিত পরিস্থিতি মোকাবিলায় বিজিবি সর্বোচ্চ সতর্ক রয়েছে। নজর রাখা হচ্ছে জেলার গোলাবাড়ি সীমান্তে গোমতী নদীতেও।

চলতি মে মাসের শুরুতে খাগড়াছড়ি, কুড়িগ্রাম, মৌলভীবাজারসহ দেশের বিভিন্ন সীমান্তবর্তী জেলায় ভারত থেকে লোকজনকে পুশইন করার ঘটনা ঘটেছে। তবে ১০ বিজিবি ব্যাটালিয়নের কড়া নজরদারির কারণে কুমিল্লায় এমন কোনো ঘটনা ঘটেনি বলে জানায় বিজিবি। সীমান্ত এলাকায় নিয়মিত সচেতনতামূলক সভা ও প্রচার কার্যক্রম চালাচ্ছেন বিজিবি সদস্যরা। আনসার-ভিডিপি ও স্থানীয় জনগণের সহযোগিতায় ২৪ ঘণ্টা নজরদারি চলছে। যেকোনো সন্দেহজনক অনুপ্রবেশ তাৎক্ষণিকভাবে প্রতিরোধ করা হচ্ছে।

কুমিল্লা আদর্শ সদর পাঁচথুবী ইউনিয়নের ভারপ্রাপ্ত চেয়ারম্যান তানভীর আহমেদ রাহুল বলেন, ভারতের পুশইন ঠেকাতে আইনশৃঙ্খলা বাহিনীর পাশাপাশি আমরা স্থানীয়রাও সতর্ক অবস্থানে রয়েছি। কোনো অবস্থাতেই আমরা বাংলাদেশে রোহিঙ্গা বা ভারতীয় নাগরিককে প্রবেশ করতে দেবো না।

বিবির বাজার স্থলবন্দর সীমান্ত পুলিশ ফাঁড়ির ভারপ্রাপ্ত ইনচার্জ মো. রাসেল বলেন, এই এলাকায় এখনো পর্যন্ত অবৈধ ভারতীয় নাগরিক বা রোহিঙ্গা প্রবেশ করেনি। বিজিবি, আনসার, পুলিশ ও গোয়েন্দা সংস্থার সদস্যরা সার্বক্ষণিক নজরদারি করছে।

নাম প্রকাশ না করার শর্তে শাহাপুর সীমান্ত এলাকার এক বাসিন্দা বলেন, বাংলাদেশের সীমান্ত ঘেঁষে ভারতের কাঁটাতারের বেড়া নির্মাণ করার কারণে জানুয়ারির শুরু থেকেই আমাদের এলাকায় সীমান্তে উত্তেজনা বিরাজ করছে। কারণ কাঁটাতারের বেড়া ঘেঁষা পুরো সীমান্ত এলাকাতেই বাংলাদেশের কৃষকদের ফসলি জমি রয়েছে। তবে শেষ পর্যন্ত কাঁটাতারের বেড়া নির্মাণ নিয়ে কোনো সমস্যা হয়নি। এখন আবারও নতুন করে মানুষের মধ্যে এক ধরনের উদ্বেগ বিরাজ করছে। যার কারণে সীমান্ত এলাকার মানুষ কিছুটা উদ্বিগ্ন। তবে আমরা আশাবাদী, বিজিবির তৎপরতা এমন অবস্থায় থাকলে বড় ধরনের কোনো সমস্যা হবে না।

এ বিষয়ে কুমিল্লা ১০ বিজিবির অধিনায়ক লেফটেন্যান্ট কর্নেল মীর আলী এজাজ জাগো নিউজকে বলেন, কুমিল্লা সীমান্তের কোথাও এখনো ঠেলে পাঠানোর চেষ্টা ঘটেনি। তবে পুশইন ঠেকাতে সতর্ক অবস্থায় থাকার পাশাপাশি আমাদের পক্ষ থেকে বিভিন্ন প্রস্তুতিও নেওয়া হয়েছে। আগের চেয়ে বিজিবি টহল দ্বিগুণ করা হয়েছে। আমাদের পাশাপাশি আনসার সদস্যদেরও বিভিন্ন স্থানে কাজে লাগানো হয়েছে। এরইমধ্যে সীমান্তের প্রতিটি এলাকায় বিষয়টি নিয়ে স্থানীয় এলাকাবাসীর সঙ্গে বিজিবির সদস্যরা একাধিকবার করে বৈঠক করেছেন। সীমান্ত এলাকায় বিভিন্নভাবে ক্যাম্পেইন করেছেন। স্থানীয় ব্যক্তিদের সহায়তায় এখন গোয়েন্দা তথ্য নেওয়া হচ্ছে। মসজিদে মসজিদে বিষয়টি সম্পর্কে অবগত করে স্থানীয় ব্যক্তিদের সহায়তা চাওয়া হয়েছে। এছাড়া পুশইন ঠেকাতে আরও বিভিন্ন প্রকার প্রস্তুতি রয়েছে আমাদের। পাশাপাশি সীমান্ত এলাকায় যেন কোনো প্রকার উত্তেজনা না ছড়ায়, সেদিকেও আমরা খেয়াল রাখছি।

আমার বার্তা/জেএইচ

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

টাঙ্গাইলের মধুপুর পৌর শহরের প্রধান সমস্যা যানজট নিরসন এবং জনভোগান্তি লাঘবে বাস, ট্রাক, সিএনজি ও

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

ডাকাতির গরু যেন পথে মারা না যায়, সে জন্য ক্যাভার্ড ভ্যানে অক্সিজেনের ব্যবস্থা রাখতেন আন্তঃজেলা

ঈশ্বরদীতে টানা পাঁচদিন হাড়কাঁপানো শীতের পর দেখা মিললো সূর্যের

পাবনার ঈশ্বরদীতে টানা পাঁচদিনের হাড়কাঁপানো শীত ও শৈত্যপ্রবাহের পর অবশেষে সূর্যের দেখা মিলেছে। ঝলমলে রোদে

খালেদা জিয়ার মৃত্যু: ফেনীজুড়ে কালো পতাকা

কালো পতাকায় ছেয়ে গেছে ফেনী। ইতিহাসের আর কোনো দিন জেলায় এতো কালো পতাকা উড়তে দেখেননি কেউ।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু