ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

এখনো নিয়ন্ত্রণে আসেনি রূপনগরের আগুন, কাজ করছে ১১ ইউনিট

আমার বার্তা অনলাইন:
১৪ অক্টোবর ২০২৫, ১৫:৫৩

রাজধানীর মিরপুরের রূপনগরে গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন সাড়ে তিন ঘণ্টার বেশি সময় হয়ে গেলেও নিয়ন্ত্রণে আসেনি। ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট বর্তমানে আগুন নিয়ন্ত্রণে কাজ করছে।

মঙ্গলবার (১৪ অক্টোবর) বিকেল ৩টা ২২ মিনিটে আগুনের সর্বশেষ অবস্থা নিয়ে ফায়ার সার্ভিসের সদর দপ্তরের মিডিয়া সেলের কর্মকর্তা আনোয়ার ইসলাম দোলন বলেন,‌ আগুনের তীব্রতা কিছুটা কমে এলেও প্রচণ্ড ধোঁয়া রয়েছে। সম্পূর্ণ নিয়ন্ত্রণ করতে ফায়ার সার্ভিসের ১১টি ইউনিট কাজ করছে। আগুন মূলত দুটি গোডাউনে লেগেছে। একটি কাপড়ের গোডাউন, আরেকটি কেমিক্যাল গোডাউন।

এর আগে মঙ্গলবার (১৪ অক্টোবর) সকাল ১১টা ৪০ মিনিটের দিকে ফায়ার সার্ভিসের কাছে আগুনের সংবাদ আসে। সংবাদ পাওয়ার পর ফায়ার সার্ভিসের প্রথম ইউনিট ১১টা ৫৬ মিনিটে ঘটনাস্থলে পৌঁছায়।

ওই সময় তালহা বিন জসিম বলেন, রাজধানীর মিরপুরের রূপনগরের শিয়ালবাড়ী এলাকায় গার্মেন্টস ও কেমিক্যাল গোডাউনে আগুন লাগার ঘটনা ঘটেছে। খবর পেয়ে ঘটনাস্থলে আমাদের বেশ কয়েকটি ইউনিট গেছে।

প্রত্যক্ষদর্শী সূত্রে জানা যায়, রূপনগরে পোশাক ও কেমিক্যাল গোডাউনে লাগা আগুন বিভিন্ন দিকে ছড়িয়ে পড়েছে। তাই আগুন নেভাতে বেগ পেতে হচ্ছে ফায়ার সার্ভিসকে। এই দুই স্থাপনার আশপাশে আরও অনেক কারখানা আছে, ওইসব কারখানাতেও আগুন ছড়িয়ে পড়েছে। এসব কারখানায় আগুন লাগার কারণে প্রচণ্ড ধোঁয়ার সৃষ্টি হয়েছে এবং আগুনের কুণ্ডলী দেখা যাচ্ছে। ফায়ার সার্ভিসের কর্মীরা এখনো ভেতরে প্রবেশ করতে পারছেন না। তারা নির্দিষ্ট দূরত্ব থেকে এবং যতটুকু পারা যায় কাছে গিয়ে আগুন নেভানোর চেষ্টা করছেন।

এ বিষয়ে রূপনগর থানা পুলিশ সূত্রে জানা গেছে, ঘটনাস্থলে ফায়ার সার্ভিসকে সহযোগিতা করতে এবং শৃঙ্খলা বজায় রাখতে পুলিশের পাশাপাশি সেনাবাহিনীর সদস্যদের মোতায়ন করা হয়েছে। আগুন নেভাতে ফায়ার সার্ভিসের লোকজন কাজ করছেন, আর পরিস্থিতি নিয়ন্ত্রণে সেনাবাহিনীর পাশাপাশি পুলিশও কাজ করছে, যাতে আগুন নেভানোর সময় এখানে কোনো ধরনের বিশৃঙ্খলার সৃষ্টি না হয়।

আমার বার্তা/এমই

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু