ই-পেপার বুধবার, ০১ এপ্রিল ২০২৬, ১৮ চৈত্র ১৪৩২

শিশু রোজার মৃত্যুর সুষ্ঠু তদন্ত ও ন্যায়বিচার দাবি ড্যাবের

নিজস্ব প্রতিবেদক:
১৫ মে ২০২৫, ১৫:০৩
ঢাকা উত্তর ও দক্ষিণ ড্যাবের সংবাদ সম্মেলন

সম্প্রতি রাজধানীর তেজগাঁওয়ে রোজা মনি নামে ৫ বছর বয়সী একটি শিশু নিখোঁজ হওয়ার পর তার মৃত্যুর ঘটনায় উদ্বেগ জানানোর পাশাপাশি, এ ঘটনায় সুষ্ঠু তদন্ত ও ন্যায় বিচারের দাবি জানিয়েছে ডক্টরস অ্যাসোসিয়েশন অব বাংলাদেশ (ড্যাব)।

বৃহস্পতিবার (১৫ মে) সকালে জাতীয় প্রেস ক্লাবের মিলনায়তনে ঢাকা মহানগর উত্তর ও দক্ষিণ ড্যাবের উদ্যোগে আয়োজিত এক সংবাদ সম্মেলনে এ দাবি জানানো হয়।

সংবাদ সম্মেলনে ঢাকা মহানগর উত্তর ড্যাবের সভাপতি অধ্যাপক ডা. সরকার মাহবুব আহমেদ শামীম বলেন, গত সোমবার (১২ মে) সকালে রাজধানীর ভাড়া বাসা থেকে নিখোঁজ হয় ৫ বছরের শিশু রোজা মনি। তার স্বজন ও প্রতিবেশীরা এলাকার বিভিন্ন জায়গায় খোঁজাখুঁজি এবং এলাকায় মাইকিংও করেন। কিন্তু তার সন্ধান মেলেনি। তবে, পরের দিন বেলা ১১টার দিকে রাজধানীর বিজয় সরণি ফ্লাইওভারের নিচে ময়লারস্তূপে বস্তা পড়ে থাকতে দেখেন এলাকাবাসী। এরপর বস্তার ভেতরে মেলে রোজা মনির নিথর দেহ।

তিনি আরও বলেন, সেদিন বিকেলে মর্গ থেকে সিএনজিতে লাশ নিয়ে তেজকুনিপাড়ায় ফেরেন শিশুর স্বজনরা। এটি অত্যন্ত দুঃখজনক এবং অমানবিক ঘটনা।

দেশে মানবতার কোনো জায়গা নেই বলে উল্লেখ করে মাহবুব বলেন, আমরা মানবিক রাষ্ট্র চাই। মৃত্যু হলেও সরকারের দায় আছে। সরকার যাতে মৃত ব্যক্তির সৎকারের ব্যবস্থা করে। এরকম অমানবিক ঘটনা আমরা আর দেখতে ও শুনতে এবং জানতে চাইনা।

বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমান ঘোষিত রাষ্ট্রকাঠামো মেরামতের ৩১ দফা রূপরেখা স্বাস্থ্যখাতের বিষয়ে উল্লেখ করে তিনি বলেন, আমরা যদি সেই আলোকে একটি স্বাস্থ্যনীতি প্রণয়ন করতে পারি ও স্বাস্থ্য ব্যবস্থা ঢেলে সাজাতে পারি। তাহলে এ ধরনের অরাজকতা ও অমানবিকতা অবশ্যই থাকবে না।

এই চিকিৎসক বলেন, আমরা একটি মানবিক স্বাস্থ্যনীতি ও স্বাস্থ্য ব্যবস্থা চাই। যেখানে আমরা চিকিৎসার অধিকার ও নিশ্চয়তা পাবো।

ঢাকা দক্ষিণ ড্যাবের সভাপতি ডা. মো. মুজিবুর রহমান বলেন, পাঁচ বছরের শিশু রোজা মনির মৃতদেহ তেজগাঁওয়ে বস্তাবন্দি অবস্থায় উদ্ধার হলো, এটি যেন যেমন খুশি তেমন সাজোর দেশ। কারো কোনো জবাবদিহিতা নেই। শিশুটির মরদেহ ময়নাতদন্তের পর মর্গ থেকে সিএনজিতে কাপড় মুড়ি দিয়ে বাড়ি নিয়ে গেছেন স্বজনরা।

তিনি আরও বলেন, ঢাকা শহরের মতো জনবহুল এলাকায় সরকারি হাসপাতাল থেকে একটা শিশুর মরদেহ বাসায় পৌঁছে দিতে পারবে না, সেটি হতে পারে না। তাহলে দেশের এতো উন্নয়ন আর সংস্কার কমিশন করে জনগণের লাভ কী? সাধারণ নাগরিকদের কাছে সংস্কার হলো তার জীবনের মান উন্নয়ন। তা না করতে পারলে কোনো সংস্কার কাজে আসবে না।

মুজিবুর রহমান বলেন, বিগত ফ্যাসিবাদ আওয়ামী লীগ সরকার দেশের অন্যান্য খাতসহ স্বাস্থ্যখাতকে ধ্বংসের দ্বারপ্রান্তে রেখে গণঅভ্যুত্থানে শেখ হাসিনাসহ সব রাঘববোয়ালরা পালিয়ে গেছে। সেখান থেকে এই ভঙ্গুর স্বাস্থ্য খাতকে নাগরিকদের চাহিদা অনুযায়ী গড়ে তুলতে বিএনপির ভারপ্রাপ্ত চেয়ারম্যান তারেক রহমানের নেতৃত্বে বিএনপি ঘোষিত ৩১ দফার আলোকে সবার জন্য স্বাস্থ্য সেবা নিশ্চিত করা হবে। যা ৩১ দফার ২৫ ও ২৬ দফায় উল্লেখ করা হয়েছে।

মাগুরায় ধর্ষণের শিকার শিশু আছিয়া মৃত্যুতে বিচারের দাবিতে গোটা দেশের মানুষ আন্দোলন করেছিল উল্লেখ করে মুজিবুর রহমান বলেন, আমরা মনে করি শিশু রোজার ক্ষেত্রেও সবাইকে সমস্বরে বিচারের দাবি জানানো উচিত। শুধু গরিব বলে কেউ মারা গেলে তার প্রতিকার পাবে না সেটি হতে পারে না।

সংবাদ সম্মেলনে উপস্থিত ছিলেন ঢাকা উত্তর ও দক্ষিণ ড্যাবের ডা. নিয়াজ শহীদ রানা, ডা. আমিরুল ইসলাম পাভেল, ডা. মো. সাইদুর রহমান, ডা. ফারহান তানভীর, ডা. কায়সার ইয়ামিন ইশাত, ডা. গালিব হাসান, ডা. এএসএম রাকিবুল ইসলাম আকাশ প্রমুখ।

আমার বার্তা/এমই

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

রাজধানীর ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে বলে জানিয়েছেন ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) অতিরিক্ত

অভিযান শুরুর ৫ মিনিটেই ফুটপাত খালি, মুহূর্তেই সরলো হোটেলের মালামাল

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে ঢাকা মেট্রোপলিটন পুলিশের (ডিএমপি) উচ্ছেদ অভিযান শুরুর

ফুটপাত দখল করে ব্যবসাপ্রতিষ্ঠান: বনানীতে ডিএমপির উচ্ছেদ অভিযান শুরু

রাজধানীর বনানী এলাকায় ফুটপাত ও সড়ক দখলমুক্ত করতে উচ্ছেদ অভিযান শুরু করেছে ঢাকা মেট্রোপলিটন পুলিশ

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

আসন্ন বর্ষা মৌসুমকে সামনে রেখে রাজধানীর জলাবদ্ধতা নিরসনে মাসব্যাপী বিশেষ পরিষ্কার-পরিচ্ছন্নতা কার্যক্রম শুরু করেছে ঢাকা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

উন্নয়নের নামে ক্রীড়ায় মেগা দুর্নীতি হয়েছে: যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী

উপনির্বাচন উপলক্ষে দুই আসনে ৯ এপ্রিল সাধারণ ছুটি

রোববার থেকে শুরু হচ্ছে হামের টিকাদান কর্মসূচি: স্বাস্থ্যমন্ত্রী

মানুষ ও যানবাহন চলাচলে ভোগান্তি করলে কঠোর অভিযান: ডিসি তেজগাঁও

ইরান ইস্যুতে ঢাকার বিবৃতি নিয়ে তেহরান সন্তুষ্ট নয়: রাষ্ট্রদূত

সংবিধান সংশোধন কমিটিতে কারা থাকবেন ইঙ্গিত দিলেন চিফ হুইপ

কেউ যেন খাল-নদী-জলাশয় দখল করতে না পারে: প্রধানমন্ত্রী

চলতি মাসে ঝিনাইদহ-ফেনীতে খাল খনন কর্মসূচির উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

৫৩ বছর পর আজ ঐতিহাসিক চন্দ্রাভিযানে ৪ নভোচারী

যুদ্ধের এক মাসে শাহজালাল থেকে ৯০০ ফ্লাইট বাতিল

নবীনগরে দুই কিশোরের মরদেহ উদ্ধার

আমেরিকা যুদ্ধ থেকে পালানোর পথ খুঁজছে: ইরা‌নি রাষ্ট্রদূত

বাগেরহাট-২ আসনের ব্যালট-রেজাল্ট শিট ইসিকে হেফাজতে নেওয়ার নির্দেশ

আগামী ঈদে সড়ক ব্যবস্থাপনা ঢেলে সাজানো হবে: সেতুমন্ত্রী

বিশ্বকাপের ৪৮ দল চূড়ান্ত, পূর্ণ হলো গ্রুপিং-ফিক্সারও

ফুটপাত উদ্ধার অভিযান নিয়মিত মনিটরিং করতে হবে: ডিআইজি ট্রাফিক

সুন্দরবনে মধু আহরণ শুরু, বনদস্যু আতঙ্কে শঙ্কিত মৌয়ালরা

টাকা ছাপাতে চাই না, বিনিয়োগ আকৃষ্ট করতে হবে: অর্থমন্ত্রী

ধামরাইয়ে অটোচালককে মারধরের অভিযোগ, অটো মালিক সমিতির সভাপতির বিরুদ্ধে লিখিত অভিযোগ থানায়

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত