ই-পেপার মঙ্গলবার, ৩১ মার্চ ২০২৬, ১৭ চৈত্র ১৪৩৩

নিজস্ব শর্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই যুদ্ধের অবসান হবে: ইরান

আমার বার্তা অনলাইন:
৩১ মার্চ ২০২৬, ১৬:১৪
আপডেট  : ৩১ মার্চ ২০২৬, ১৬:১৬

যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের চাপিয়ে দেওয়া আগ্রাসী যুদ্ধ শেষ করার বিষয়ে যেকোনো সিদ্ধান্ত ইরানের নিজস্ব শর্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই নেওয়া হবে। ইরানের প্রেসিডেন্ট মাসুদ পেজেশকিয়ান এমন কথা জানিয়েছেন বলে মঙ্গলবার (৩১ মার্চ) সংবাদ প্রকাশ করেছে তাসনিম নিউজ এজেন্সি।

সোমবার (৩০ মার্চ) প্রেসিডেন্ট পেজেশকিয়ানের সভাপতিত্বে মন্ত্রিসভার একটি বৈঠক অনুষ্ঠিত হয়। সেখানে যুদ্ধকালীন পরিস্থিতিতে দেশের সর্বশেষ অবস্থা এবং জরুরি সেবাগুলো সচল রাখার ক্ষেত্রে নির্বাহী সংস্থাগুলোর কার্যক্রম পর্যালোচনা করা হয়।

এ বৈঠকে ইরানের সশস্ত্র বাহিনীর সাহসিকতার প্রশংসা করে পেজেশকিয়ান বলেন, যারা দৃঢ়ভাবে দেশ রক্ষা করছে এবং আগ্রাসনের বিরুদ্ধে শক্ত প্রতিরোধ গড়ে তুলছে তাদের এই প্রতিরোধ ও প্রচেষ্টাকে জাতির গৌরবময় ইতিহাসের একটি উজ্জ্বল অধ্যায়। দেশের ভৌগোলিক অখণ্ডতা, জাতীয় নিরাপত্তা ও রাষ্ট্রের কর্তৃত্ব রক্ষায় তাদের ভূমিকা অত্যন্ত গুরুত্বপূর্ণ বলে মন্তব্য করেন।

তিনি জনগণের নজিরবিহীন ঐক্য এবং গত এক মাসে অনুষ্ঠিত বৃহৎ রাতের সমাবেশগুলোরও প্রশংসা করেন, যা ইসলামী ব্যবস্থা, সশস্ত্র বাহিনী এবং দেশের প্রতি সমর্থনের প্রতিফলন। তিনি এই ঐক্যকে জাতীয় সংহতির প্রতীক এবং বর্তমান সংকট মোকাবিলার জন্য একটি গুরুত্বপূর্ণ সম্পদ হিসেবে বর্ণনা করেন।

বৈঠকে বিশেষ যুদ্ধ পরিস্থিতিতে দেশের সামগ্রিক অবস্থা, জনগণের নিত্যপ্রয়োজনীয় পণ্যের সরবরাহ, মৌলিক চাহিদার অবস্থা এবং বিভিন্ন মন্ত্রণালয়, সেবামূলক ও ত্রাণ সংস্থার নেওয়া পদক্ষেপগুলো বিস্তারিতভাবে আলোচনা করা হয়।

মন্ত্রিসভার সদস্যরা সেবা প্রদান অব্যাহত রাখা, প্রয়োজনীয় পণ্যের সরবরাহব্যবস্থা স্থিতিশীল রাখা, জনসাধারণের শান্তি বজায় রাখা এবং বিভিন্ন খাতে প্রস্তুতি জোরদারের বিষয়ে তাদের গৃহীত পদক্ষেপের প্রতিবেদন উপস্থাপন করেন।

এছাড়া সংস্কৃতি ও গণমাধ্যম, অবকাঠামো ও উৎপাদন, অর্থনীতি, জীবিকা এবং রাজনৈতিক-সামাজিক-এই পাঁচটি বিশেষায়িত কার্যদলের দৈনন্দিন কার্যক্রম সম্পর্কেও একটি পূর্ণাঙ্গ প্রতিবেদন উপস্থাপন করা হয়, যাদের সম্প্রতি সংশ্লিষ্ট বিষয়গুলো ব্যবস্থাপনার দায়িত্ব দেওয়া হয়েছে।

প্রেসিডেন্ট বর্তমান সংকটময় পরিস্থিতিতে জনগণকে নিরবচ্ছিন্ন সেবা দেওয়ার জন্য সংশ্লিষ্ট সব খাতের কার্যক্রমের প্রশংসা করেন এবং এই ধারা অব্যাহত রাখা, প্রতিষ্ঠানগুলোর মধ্যে সমন্বয় বাড়ানো এবং দায়িত্বশীলতার মনোভাব বজায় রাখার ওপর জোর দেন।

যুক্তরাষ্ট্র ও জায়নিস্ট শাসনের হামলার প্রেক্ষাপটে দেশের সংবেদনশীল পরিস্থিতির কথা উল্লেখ করে পেজেশকিয়ান বলেন, কার্যকর ও সমন্বিত সেবা প্রদান অব্যাহত রাখা জাতীয় স্থিতিশীলতার অন্যতম প্রধান ভিত্তি এবং চূড়ান্ত বিজয় অর্জন না হওয়া পর্যন্ত এটি গুরুত্বসহকারে চালিয়ে যেতে হবে।

শেষে তিনি পুনর্ব্যক্ত করেন যে, যুদ্ধের অবসান সংক্রান্ত যেকোনো সিদ্ধান্ত ইরানের মর্যাদা, নিরাপত্তা এবং জাতীয় স্বার্থ নিশ্চিত করার কাঠামোর মধ্যেই নেওয়া হবে।

আমার বার্তা/এমই

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

আগামী ৭ এপ্রিল ভারতের নয়াদিল্লি যাবেন পররাষ্ট্রমন্ত্রী ড. খলিলুর রহমান। ভারতীয় সংবাদমাধ্যম হিন্দুস্তান টাইমস মঙ্গলবার

ইরানের স্কুল লক্ষ্য করে ফের মার্কিন ক্ষেপণাস্ত্র হামলা, নিহত ২১

ইরান-আমেরিকা যুদ্ধের এক ভয়াবহ ও নেপথ্য দিক উন্মোচিত হয়েছে। দক্ষিণ ইরানে একটি স্পোর্টস হল এবং

‘যুদ্ধের এক মাসে তেল-গ্যাসে ১০ হাজার কোটি ডলারেরও বেশি ক্ষতি হয়েছে’

ইরানকে ঘিরে যুদ্ধ শুরুর প্রথম এক মাসেই তেল ও গ্যাসের দাম বৃদ্ধির কারণে বিশ্বজুড়ে ভোক্তা

ফিলিস্তিনিদের নিশানা করে মৃত্যুদণ্ডের বিল পাস করল ইসরায়েলি পার্লামেন্ট

প্রাণঘাতী হামলার ঘটনায় সন্ত্রাসবাদ-সংক্রান্ত অভিযোগে দোষী সাব্যস্ত ফিলিস্তিনিদের মৃত্যুদণ্ড কার্যকরের সুযোগ রেখে গতকাল সোমবার একটি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ঢাবির মুসা খান মসজিদ পুনরুদ্ধারে ২ লাখ ৩৫ হাজার ডলারের অনুদান

রাশিয়ার তেল আমদানিতে যুক্তরাষ্ট্রের অনুমতির কারণ জানালেন প্রতিমন্ত্রী

ভারত সফরে জয়শঙ্কর-অজিত দোভালের সঙ্গে বসবেন পররাষ্ট্রমন্ত্রী

জুলাইতে ৬ আর্থিক প্রতিষ্ঠান অবসায়নে অর্থ ছাড় দেবে মন্ত্রণালয়: গভর্নর

পদোন্নতি বঞ্চিত ১৮২১ চিকিৎসকের সমস্যা সমাধানের আশ্বাস প্রধানমন্ত্রীর

বর্ষার আগে জলাবদ্ধতা নিরসনে ডিএসসিসির মাসব্যাপী কার্যক্রম শুরু

২০ হাজার কিলোমিটার খাল খনন করা হবে : পানিসম্পদ মন্ত্রী

তন্ত্র-মন্ত্রে মুক্তিযোদ্ধা হওয়া ভুয়া মুক্তিযোদ্ধাদের ধরতে কাজ করছি

ধামরাইয়ে কৃষকদের মাঝে কৃষি প্রণোদনা বিতরণ, পেলেন প্রায় ৩ হাজার প্রান্তিক কৃষক

নিজস্ব শর্ত ও জাতীয় স্বার্থের ভিত্তিতেই যুদ্ধের অবসান হবে: ইরান

প্রধানমন্ত্রী তারেক রহমান রাজনীতি মুক্ত ক্রীড়াঙ্গন চান: ফখরুল

সাবেক এমপি শিবলির স্ত্রীর আত্মহত্যার চেষ্টা, হাসপাতালে ভর্তি

ভারত থেকে এলো আরও ৭ হাজার মেট্রিক টন ডিজেল

দ্রুত দেশে পৌঁছাবে হামসহ ১০ ধরনের টিকা: স্বাস্থ্য সচিব

“রোজেলা ফুলের পানীয় - এক চুমুকেই সতেজতা” শুরুর কথা

ঢাকাসহ আরও ১৪ জেলা পরিষদে প্রশাসক নিয়োগ দিয়েছে সরকার

রফিকুল ইসলামকে সরিয়ে কারিগরি ও মাদ্রাসা শিক্ষা বিভাগে নতুন সচিব

নির্বাচন নিয়ে তদন্ত কমিটির মুখোমুখি বিসিবির শীর্ষ কর্তারা

একদিনের অভিযানেই ৮৮ হাজার লিটার জ্বালানি তেল উদ্ধার: যুগ্মসচিব

পে স্কেল পুনর্বিবেচনায় নতুন কমিশন দরকার: ড. দেবপ্রিয় ভট্টাচার্য