ই-পেপার শুক্রবার, ০৩ এপ্রিল ২০২৬, ২০ চৈত্র ১৪৩২

৪০ কেজি ওজনের অজগর সাপ লাউয়াছড়া বনে অবমুক্ত

আমার বার্তা অনলাইন
০১ এপ্রিল ২০২৬, ১২:৪১

মৌলভীবাজারের কমলগঞ্জে হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন একটি বাড়ি থেকে প্রায় ৪০ কেজি ওজনের বিশাল আকৃতির একটি অজগর সাপ অক্ষত অবস্থায় উদ্ধার করা হয়েছে। পরে রাতেই সাপটিকে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়।

মঙ্গলবার (৩১ মার্চ) রাত ৯টায় কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে এই সাপটি উদ্ধার করা হয়। পরে মধ্য রাতে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগ এবং ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যদের সহযোগিতায় সাপটিকে লাউয়াছড়া বনের গহীন অরণ্যে অবমুক্ত করা হয়।

​বন বিভাগ সূত্রে জানা যায়, মঙ্গলবার রাত ৯টার দিকে কমলগঞ্জ সদর ইউনিয়নের হীড বাংলাদেশ প্রকল্প সংলগ্ন মিজান মিয়ার বাড়ি থেকে আনুমানিক ৪০ কেজি ওজনের এই বিশাল অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্যরা। পরে বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তার নির্দেশনায় উদ্ধারকৃত সাপটি মঙ্গলবার রাতে লাউয়াছড়া জাতীয় উদ্যানে অবমুক্ত করা হয়েছে।

​অবমুক্ত করার সময় উপস্থিত ছিলেন ক্রিয়েটিভ কনজারভেশন অ্যালাউন্সের রেসকিউ টিমের সদস্য চঞ্চল গোয়ালা, সামদেও পাশী ও মুক্তাদির রহমান। এছাড়া বনবিভাগ এবং কমলগঞ্জ থানা পুলিশের একটি দল উপস্থিত ছিলেন।

বন্যপ্রাণী ব্যবস্থাপনা ও প্রকৃতি সংরক্ষণ বিভাগের মৌলভীবাজার রেঞ্জ কর্মকর্তা মোহাম্মদ কাজ্বী নাজমুল হক বিষয়টি নিশ্চিত করে বলেন, অজগর সাপটি অক্ষত অবস্থায় উদ্ধার করে রাতেই অবমুক্ত করা হয়েছে।

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

সিরাজগঞ্জে চাকা ফেটে নিয়ন্ত্রণ হারানো বাস সড়ক বিভাজকে ধাক্কা দিয়ে উল্টে গিয়ে চালকসহ তিন জনের

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

কক্সবাজারের টেকনাফে সেন্টমার্টিন দ্বীপের কাছাকাছি বাংলাদেশের আকাশসীমায় দুটি বিদেশি ড্রোন উড়তে দেখা গেছে। এ নিয়ে

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

নীলফামারী সদরে পরকীয়া বিরোধের জেরে মতিউল ইসলাম (৪৫) নামে এক যুবককে গলা কেটে হত্যার ঘটনা

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

নোয়াখালীর কোম্পানীগঞ্জে মোটরসাইকেলে তেল আনতে গিয়ে সড়ক দুর্ঘটনায় এক তরুণ নিহত হয়েছেন। বৃহস্পতিবার (২ এপ্রিল)
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সিরাজগঞ্জে চলন্ত বাসের চাকা ফেটে বিভাজকে ধাক্কা: নিহত ৩

যুক্তরাষ্ট্রের এফ-৩৫ যুদ্ধবিমান ভূপাতিত করার দাবি ইরানের

বিশ্বকাপ খেলার আশাভঙ্গ, অবসরের ইঙ্গিত তারকা ফরোয়ার্ডের

মিয়ানমারের প্রেসিডেন্ট নির্বাচিত হলেন ‘জান্তা প্রধান’ মিন অং হ্লাইং

বেগম জিয়ার আমলে মানুষ কেন ভালো থাকল, এই কারণে ১৭ বছর ভুগেছি: চিফ হুইপ

ইরানের সঙ্গে সমঝোতা, হরমুজ দিয়ে আগের চেয়ে বেশি জাহাজ চলছে

পাকিস্তানে এক রাতে ডিজেলের দাম বেড়ে দ্বিগুণ, পেট্রোল বাড়ল ৪৩ শতাংশ

তেল আমদানি ও সরবরাহ ব্যবস্থা স্বাভাবিক: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

কুয়েতের তেল শোধনাগারে আঘাত হানল ইরানি ড্রোন

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

সেন্টমার্টিনের আকাশে হঠাৎ বিদেশি ড্রোন, যা জানা গেল

হাজারীবাগে বাসা থেকে ঢাবি শিক্ষার্থীর মরদেহ উদ্ধার

নীলফামারীতে পরকীয়ার বিরোধে যুবককে গলা কেটে হত্যা, আটক ৩

শিরোপার লড়াইয়ে রাতে ভারতের বিপক্ষে মাঠে নামছে বাংলাদেশ

পাম্পে তেল আনতে গিয়ে সড়কে প্রাণ গেল তরুণের

চট্টগ্রাম বিমানবন্দরে যাত্রীর ব্যাগে মিলল সাড়ে ৬ লাখ টাকার সিগারেট

সৌদি আরবে আন্তর্জাতিক সাংস্কৃতিক মেলা পরিদর্শনে নাহিদ ইসলাম

রিয়ালকে রেকর্ড ব্যবধানে বিধ্বস্ত করল বার্সেলোনা

টানা ১৬ ঘণ্টা অফিস করলেন প্রধানমন্ত্রী তারেক রহমান

ফ্যাসিস্ট পুনর্বাসনের মন্তব্যের জেরে জাবি হল প্রভোস্টের অপসারণের দাবি