ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

৩৮৭ টাকা বেড়ে ১২ কেজি এলপিজি গ্যাসের দাম ১৭২৮ টাকা

আমার বার্তা অনলাইন:
০২ এপ্রিল ২০২৬, ১৫:১০

এপ্রিল মাসের জন্য ১২ কেজি এলপি গ্যাসের দাম ৩৮৭ টাকা বাড়িয়ে ১৭২৮ টাকা নির্ধারণ করেছে বাংলাদেশ এনার্জিরেগুলেটরি কমিশন (বিইআরসি)। একইসঙ্গে অটোগ্যাস ৬১.৮৩ টাকা থেকে বাড়িয়ে ৭৯.৭৭ টাকা নির্ধারণ করা হয়েছে।

বৃহস্পতিবার (২ এপ্রিল) বিইআরসির কনফারেন্স রুমে সংবাদ সম্মেলনে নতুন দর ঘোষণা করেন চেয়ারম্যান জালাল আহমেদ।

যদিও গত ৫ মাস ধরে বিইআরসি ঘোষিত দরের কোনো কার্যকারিতা নেই। বলা যায়, নজিরবিহীন অরাজকতা চলছে এলপিজি খাতে। বিক্রেতারা ইচ্ছে মাফিক দাম আদায় করছে। মার্চের দর ১৩৪১ টাকা থাকলেও ১৮০০ থেকে ২০০০ টাকায় বেচাকেনার খবর পাওয়া গেছে।

দর ১৩৪১ টাকায় অপরিবর্তিত রাখা হয়েছে। অটোগ্যাসের দাম লিটার প্রতি ৬১.৮৩ টাকা নির্ধারণ করেছে।

এলপি গ্যাস সংকটকে পুঁজি করে একের পর এক সুবিধা দেওয়া হয় আমদানিকারকদের। আমদানিসীমা বাড়িয়ে দেওয়া, ট্যাক্স কমানো এবং এলসিতে ঋণ সুবিধার ধারাবাহিকতায় ফ্রেইটচার্জও (জাহাজ ভাড়া) টন প্রতি ১০৮ ডলার থেকে বাড়িয়ে ১২১ ডলার করা হয়েছে। শুধু এসব সুবিধা নয়, আমদানিকারকদের দাবির প্রেক্ষিতে ঋণে এলসি খোলার অনুমতি প্রদান করা হয়েছে। বাংলাদেশ ব্যাংকের পক্ষ থেকে গত ১২ জানুয়ারি জারিকরা আদেশে ২৭০ দিন পর্যন্ত বাকিতে এলপিজি আমদানির‍ সুযোগ করে দেওয়া হয়েছে।

পাশাপাশি সংকটের কথা বলে ৫টি কোম্পানি তাদের আমদানির ঊর্ধ্বসীমা বাড়িয়ে নিয়ে গেছেন। যুমনা স্পেসটেক এলপি গ্যাসের ১ লাখ ৮০ হাজার টন আমদানির ঊর্ধ্বসীমা বাড়িয়ে ৬ লাখ ৫০ হাজার টন করা হয়েছে। একইভাবে ডেল্টা এলপিজির ২০ হাজার টন বাড়িয়ে ৮০ হাজার টন, ওমেরা পেট্রোলিয়াম লিমিটেডের বার্ষিক আমদানির ক্ষমতা ৩ লাখ টন থেকে বাড়িয়ে ৫ লাখ টন, মেঘনা এলপিজির ২ লাখ ৫০ হাজার টন থেকে বাড়িয়ে ৪ লাখ ৬০ হাজার টন, ইউনাইটেড গ্রুপের আইগ্যাসকে ১ লাখ টন থেকে বাড়িয়ে ৩ লাখ টন আমদানির অনুমোদন দেওয়া হয়েছে। এত কিছুর পরও বাগে আনা যাচ্ছে না এলপি গ্যাসের দাম। প্রকাশ্যে বেশি দামে বিক্রি করা হলেও ভোক্তা অধিদফতর হাতগুটিয়ে বসে রয়েছে। চলছে দায় চাপানোর খেলা।

২০২১ সালের ১২ এপ্রিলে প্রথমবারের মতো এলপি গ্যাসের দর ঘোষণা করা হয়। তখন বলা হয়েছিল এখন থেকে সৌদির দর ওঠা-নামা করলে ভিত্তিমূল্য ওঠা-নামা করবে। অন্যান্য কমিশন, জাহাজ ভাড়া, আমদানিকারকের কমিশন, ডিলার এবং খুচরা বিক্রেতার কমিশন কমবেশি করতে হলে নতুন করে গণশুনানি করা হবে। ওই ঘোষণার পর থেকে প্রতি মাসে এলপিজির দর ঘোষণা করে আসছে বিইআরসি।

আমার বার্তা/এমই

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

বাজারে বিভিন্ন ব্র্যান্ডের বোতলজাত সয়াবিন তেলে সংকট শুরু হয়েছে প্রায় দেড় মাস আগে। দোকানগুলোতে আগে

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে জাহাজ

মালয়েশিয়া থেকে ৩৪ হাজার টন ডিজেল নিয়ে চট্টগ্রাম বন্দরে পৌঁছেছে শান গ্যাং ফা জিয়ান নামে

মধ্যপ্রাচ্যে যুদ্ধের জেরে বিশ্ববাজারে খাদ্যপণ্যের দাম বেড়েছে

মধ্যপ্রাচ্যে চলমান যুদ্ধ পরিস্থিতির জেরে বিশ্ববাজারে জ্বালানি তেল ও পণ্য পরিবহন খরচ (ফ্রেট কস্ট) বেড়ে

মাছের বাজারে ২০০ টাকার নেই কোনো মাছ

পবিত্র ঈদুল ফিতরের উৎসব শেষ হলেও নিত্যপণ্যের দাম এখনো সাধারণ মানুষের নাগালের বাইরেই থেকে যাচ্ছে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ

বোতলজাত সয়াবিন তেলে সংকট, খোলা তেলের কেজি বেড়ে ২১০ টাকা

নিখোঁজ পাইলটকে উদ্ধারে ইরানে মার্কিন স্পেশাল ফোর্স

ফরিদপুরের ভাঙ্গায় ৪ গ্রামবাসীর সংঘর্ষ, আহত শতাধিক

মালিবাগ থেকে রামপুরা পর্যন্ত ফুটপাত-সড়কে উচ্ছেদ অভিযান

কুষ্টিয়ায় ১৮ ঘণ্টার ব্যবধানে হামের উপসর্গে আরও দুই শিশুর মৃত্যু

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

যুদ্ধবিমান ভূপাতিত হলেও ইরানের সঙ্গে আলোচনায় প্রভাব পড়বে না: ট্রাম্প

বিমানবাহিনীর বার্ষিক মহড়া ‘আকাশ বিজয়’ শুরু হচ্ছে রোববার

বিএসএফের হাতে আটক আজিজুর ১১ মাস পর ফিরলেন লাশ হয়ে

ময়দা খাওয়া বন্ধ করলে শরীরে যা ঘটে

পিএসএলে ঝোড়ো ইনিংস খেলে যা বললেন ইমন

রাজধানীতে দুর্বৃত্তের গুলিতে যুবদল নেতা গুলিবিদ্ধ