ই-পেপার শুক্রবার, ১৯ জুন ২০২৬, ৫ আষাঢ় ১৪৩৩
বিজয় রাকিন সিটি

অবৈধ দখলদার ভুয়া মুক্তিযোদ্ধাদের বিরুদ্ধে সংবাদ সম্মেলন

আনিছ মাহমুদ লিমন :
২৩ জানুয়ারি ২০২৫, ১২:২৪
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৫, ১২:৩৯

আল-মায়ামী: মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি এর আয়োজনে বাংলাদেশ সরকার কর্তৃক প্রদত্ত মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সম্পত্তি জবরদখল করে রাখেন। ২৪/০৩/১৯৬৬ ইং তারিখে মোর্শেদের জন্ম হলে সে কিকরে মুক্তিযোদ্ধা হয়, ভূয়া মুক্তিযুদ্ধা সেজে এতদিন এই সম্পত্তি দখল করে রেখে ছিলেন তারা।

মোর্শেদুল আলম গং এর বিরুদ্ধে মঙ্গলবার (২১ শে জানুয়ারি) বিজয় রাকিন সিটির সামনে মানববন্ধন এবং মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির কার্যালয়ে সংবাদ সম্মেলনের আয়োজন করা হয়। উক্ত সংবাদ সম্মেলনে লিখিত বক্তব্য পাঠ করেন সমিতির সদস্য সচিব বীর মুক্তিযোদ্ধা মো. বেলায়েত হোসেন।

তিনি লিখিত বক্তব্যে বলেন, দখল ও দুর্নীতি করে হাজার হাজার কোটি টাকা লোপাটের প্রতিবাদে ও মুক্তিযোদ্ধাদের ১৬.২ একর জমি রক্ষায় জাতীয় গৃহায়নে জমা দেওয়া ৩০০ জনের তালিকা যাচাই-বাছাই করে পুনর্বাসন করার দাবি করেন। পাঁচ বছর বয়সের ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম গংদের শাস্তি এবং দুইতি সমিতির টাকা দুর্নীতি করায় তাদের বিরুদ্ধে আইনি ব্যবস্থা এবং ৩০০ জন মুক্তিযোদ্ধার তালিকা যাচাই-বাছাই করে ১৬.২ একর জায়গা পূনরায় বন্টনের দাবি জানান ।

তিনি বলেন, ১৯৯৭ সালে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতি সমাজ সেবা অধিদপ্তর থেকে নিবন্ধন নেয়। ওই সমিতির কথিত মহাসচিব ও আওয়ামী লীগ নেতা মোর্শেদুল আলম জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয়ে একটি দরখাস্ত করেন মুক্তিযোদ্ধাদের আবাসনের জন্য। জাতীয় গৃহায়ন মন্ত্রণালয় সমিতির কাছে জানতে চায় আপনার সমিতির মধ্যে কতজন মুক্তিযোদ্ধা ও কী পরিমাণ জমির প্রয়োজন? ১৯৯৯ সালের ২৩ নভেম্বর ৩০০ জন মুক্তিযোদ্ধার নামে তালিকার হলফনামাসহ জাতীয় গৃহায়ন কার্যালয়ে জমা দেওয়া হয়।

এরপর জাতীয় গৃহায়ন ও গণপূর্ত মন্ত্রণালয় ১৬.২ একর জমি বরাদ্দ দেয়। কিন্তু বরাদ্দপত্র সমিতির নামে না দিয়ে সমিতির মহাসচিব মোর্শেদুল আলম নামে বরাদ্দ হয়। এতে আমরা মুক্তিযোদ্ধারা প্রতিবাদ জানাই। কিন্তু সমিতির মহাসচিব আমাদের বিভিন্ন হুমকি, ভয়ভীতিসহ প্রাণনাশের হুমকি দেন। ওই বরাদ্দপত্র নিয়ে সমিতির মধ্যে গোলযোগ দেখা দিলে আন্দোলনের মাধ্যমে পুনরায় বরাদ্দপত্র সমিতির নামে সংশোধন হয়। কিন্তু স্বৈরাচার আওয়ামী লীগ শাসনামলে স্বৈরাচারের সাবেক মন্ত্রী শেখ সেলিম, আসাদুজ্জামান খান কামাল, আ খ ম মোজাম্মেল হক ও অ্যাডভোকেট কামরুল ইসলাম, সাবেক পিএসসির চেয়ারম্যান এ টি আহমাদুল হক চৌধুরী, সাবেক আইজিপি বেনজীর আহমেদ ও নুর মোহাম্মদ, ডিবি প্রধান হারুন, এডিশনাল আইজিপি ইব্রাহীম ফাতেমি, আব্দুর রহিম খান, এ কে এম সামসুদ্দিন, নুরুল আমিন ও নব বিক্রম কিশোর ত্রিপুরা, সাবেক সচিব মিজানুর রহমান, মাহবুবুল আলম খান ও আবু আলম শহিদ খান, মফিকুল ইসলাম (আইজিপির ভাই), হেদায়েতুল ইসলাম, আবু আলম শহিদ খান, মেজর জেনারেল (অবঃ) আবু সাইদ, মেজর আরেফিন সালেহিন এবং ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম গং সম্মিলিতভাবে মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির ১৫ডি/১/২ প্রাতিষ্ঠানিক প্লটে (যা বর্তমান বিজয় রাকিন সিটি নামে পরিচিত) কাফরুল মিরপুরের অধীনে প্রকৃত মুক্তিযোদ্ধাদের বাদ দিয়ে ১৬.২ একর জমির ওপরে অবৈধভাবে ভবন নির্মাণ করেছে।

সেসব ভবনের ফ্ল্যাট অমুক্তিযোদ্ধাদের কাছে বেচা-বিক্রি করে হাজার হাজার কোটি টাকা আত্মসাৎ করছে, যা সম্পূর্ণ অবৈধ। তিনি আরো বলেন, ফ্যাসিষ্ট-খুনি হাসিনার বিশ্বস্ত সহচর, জুলাই মুভমেন্টে মিরপুরে ছাত্র-জনতার উপর গুলিবর্ষণকারী, বিজয় রাকিন সিটিকে অবৈধভাবে আওয়ামী পল্লী বানানোর মাস্টারমাইন্ড খুনি ভুয়া মুক্তিযোদ্ধা মোর্শেদুল আলম, সন্ত্রাসী আবদুল্লাহ আল মামুন লাভলু, রায়হান উদ্দিন আহাম্মেদ, এটিএম আহমেদুল হক চৌধুরী, আলী ইমাম চৌধুরী, মো. আজহারুল হক, এটিএম খালেদুজ্জামান, শাহজাহান, ইব্রাহীম ফাতেমী, আব্দুল হামিদ, কিশোরসহ বিজয় রাকিন সিটিতে যারা অবৈধ ফ্ল্যাটের মালিক হয়েছে খুনি মোর্শেদুল আলম গংয়ের সেই সকল সদস্যদের বিরুদ্ধে যথাযথ আইনী ব্যবস্থা গ্রহন করতে হবে। তিনি আরও বলেন, এজাহারভূক্ত আসামী এক অদৃশ্য শক্তির ইশারায় গ্রেপ্তার না হয়ে প্রকাশ্য দিবালোকে ঘুরে বেড়াচ্ছে এবং বর্তমানে সরকার বিরোধী অপতৎপরতায় লিপ্ত রয়েছে।

এজাহারভুক্ত এসব চিহ্নিত আসামিদের দ্রুত গ্রেফতারের এবং যারা গ্রেফতার হয়েছে তাদের বিচার দ্রুত বাস্তবায়নের দাবি জানাচ্ছি। পাঁচ বছর বয়সে মোর্শেদুল আলম ও রায়হান আহমেদ এক বছর বয়সে কিভাবে আওয়ামী লীগ আমলে মুক্তিযোদ্ধা হন এবং মুক্তিযোদ্ধা সমিতির সেক্রেটারি হন তার বিচার করতে হবে। এবং পরিবারের সদস্যদের নামে বেনামে ৭০ টি ফ্লাট বরাদ্দ ও বিক্রি করার হিসাব দিতে হবে। মোর্শেদুল আলম ও মোহাম্মদ রায়হান বর্তমানে কাফরুল থানার হত্যা মামলায় (মামলা নং ১৯/২৭৫) কারাগারে বন্ধি আছেন ।

তিনি বলেন, বর্তমান অন্তবর্তীকালীন সরকারে সুদৃষ্টি কামনা করে এর দৃষ্টান্তমূলক শাস্তির দাবি করছি। সংবাদ সংবাদ সম্মেলনে আরও উপস্থিত ছিলেন মুক্তিযোদ্ধা ও মুক্তিযোদ্ধা পরিবার কল্যাণ সমিতির সদস্য বীর মুক্তিযোদ্ধা নইম জাহাঙ্গির, আব্দুর সাত্তার, আব্দুল কাদের, আব্দুল বারি, মোকলেছুর রহমান, মো. মকবুল হোসেন, মো. কামাল হোসেন প্রমূহ হোক সবাই।

মুক্তিযোদ্ধাদের সম্পত্তি পুনরুদ্ধার প্রকৃত মুক্তিযোদ্ধা ‌ও দুর্নীতিবাজদের বিচার না হওয়া পর্যন্ত তাদের এই আন্দোলন কার্যক্রম চলবে বলে জানিয়েছেন সকল সদস্য।

দাবিসমূহ:

১) তালিকা নাই-বাছাই করে প্রকৃত মুক্তিযোদ্ধাদের কাছে সমিতির সম্পত্তি বুঝিয়ে দেওয়া। ২) খুনি, ভুয়া মুক্তিযোদ্ধা, দুর্নীতিবাজ আওয়ামী লীগ নেতা মোর্শেদুল আলম ও রায়হান উদ্দিন আহমেদ ও আব্দুল্লাহ আল মামুনের ফাঁসির দাবি। ৩) অন্যায় ও দুর্নীতি করে যারা সমিতির সম্পত্তি আত্মসাৎ ও দখল করেছেন তা সমিতির কাছে হস্তান্তর করতে হবে। ৪) অমুক্তিযোদ্ধা মোর্শেদুল আলমের সকল অনিয়ম দুর্নীতি তদন্ত সাপেক্ষে আইন অনুগ ব্যবস্থা গ্রহণ করতে হবে।

আমার বার্তা/জেএইচ

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু

সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার জানাজায় অংশ নিতে এসে ভিড়ের মধ্যে পদদলিত

রামপুরায় সিএনজির ধাক্কায় আহত বৃদ্ধের মৃত্যু

আজ (মঙ্গলবার) বেলা পৌনে ১১টার দিকে ঢামেকের জরুরি বিভাগে ওয়ান স্টপ ইমারজেন্সি সেন্টারে (ওসেকে) চিকিৎসাধীন

মোহাম্মদপুরে সেনা অভিযানে বিদেশি পিস্তল ও পেট্রোল বোমা উদ্ধার

রাজধানীর মোহাম্মদপুরের কৃষি মার্কেট এলাকায় সেনাবাহিনীর বিশেষ অভিযানে একটি বিদেশি পিস্তল, পেট্রোল বোমা ও মাদক

পল্লবীতে ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল ও গুলিসহ গ্রেপ্তার ৪

ডাকাতির প্রস্তুতিকালে বিদেশি পিস্তল, গুলি, দেশীয় অস্ত্র ও ইয়াবাসহ চারজনকে গ্রেফতার করেছে র‍্যাব-৪। গ্রেফতাররা হলেন- মো.
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু