ই-পেপার বুধবার, ১৮ নভেম্বর ২০২৬, ৩ অগ্রহায়ণ ১৪৩৩

৪১তম বিসিএস : নিয়োগের সুপারিশ পেলেন ২৪৫৩ জন

অনলাইন ডেস্ক:
২১ মার্চ ২০২৪, ১৯:২৩

৪১তম বিসিএস থেকে দুই হাজার ৪৫৩ জনকে নিয়োগের সুপারিশ করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

বৃহস্পতিবার (২১ মার্চ) মন্ত্রণালয় থেকে এ সংক্রান্ত প্রজ্ঞাপন জারি হয়েছে।

এর আগে গত বছরের ৩ আগস্ট এই বিসিএসে দুই হাজার ৫২০ জনকে বিভিন্ন ক্যাডারে নিয়োগের জন্য সুপারিশ করেছিল পিএসসি। অর্থাৎ ৬৭ জন বাদ পড়েছেন।

নির্ধারিত শর্ত মেনে নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের আগামী ২৮ এপ্রিল সংশ্লিষ্ট ক্যাডার নিয়ন্ত্রণকারী মন্ত্রণালয় বা বিভাগে যোগ দিতে বলা হয়েছে।

নতুন নিয়োগ পাওয়া কর্মকর্তাদের মধ্যে প্রশাসন ক্যাডারের কর্মকর্তা আছেন ৩২১ জন। তারা সহকারী কমিশনার হিসেবে নিয়োগ পেয়েছেন।

পরিবার পরিকল্পনা কর্মকর্তা হিসেবে ১৫৩ জন, পুলিশ ক্যাডারে নিয়োগ পেয়েছেন ১০০ জন। বাকিরা অন্যান্য ক্যাডারে নিয়োগ পেয়েছেন।

৪১তম বিসিএসে আবেদন করেন চার লাখের বেশি প্রার্থী। ২০২১ সালের আগস্টের শুরুতে ৪১তম বিসিএসের প্রিলিমিনারির ফল প্রকাশ করে পিএসসি। পরীক্ষায় ২১ হাজার ৫৬ জন উত্তীর্ণ হন।

গত বছরের ১০ নভেম্বর ৪১তম লিখিত পরীক্ষার ফল প্রকাশিত হয়। এতে ১৩ হাজার জন উত্তীর্ণ হন। গত ২৬ জুন শেষ হয় ৪১তম বিসিএসের মৌখিক পরীক্ষা।

আমার বার্তা/এমই

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের

বিসিএসে ভাইভা ৩ ধাপে, দিতে হবে জ্ঞান-দক্ষতা-মানসিক পরীক্ষা

গণঅভ্যুত্থানের পর বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

অবশেষে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময় জানানো সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের আবেদন শুরু

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • সর্বশেষ
  • জনপ্রিয়