ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

নিজস্ব প্রতিবেদক:
১২ ডিসেম্বর ২০২৪, ১৭:১৬

অবশেষে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময় জানানো সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের আবেদন শুরু হবে আগামী ২৯ ডিসেম্বর সকাল ১০টা থেকে। চলবে ৩১ জানুয়ারি রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত।

বৃহস্পতিবার (১২ ডিসেম্বর) সরকারি কর্ম কমিশনের এক সভায় এ সিদ্ধান্ত হয়েছে। পরে পিএসসি জনসংযোগ কর্মকর্তা মতিউর রহমান এ তথ্য জানান।

এর আগে আজ সকালে ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ শুরুর বিষয়ে কমিশনের একটি সভা হয়। সভায় ৪৭তম বিসিএসের আবেদনের এই সিদ্ধান্ত নেওয়া হয়।

গত ৯ ডিসেম্বর থেকে এই বিসিএসের আবেদন শুরু হওয়ার কথা ছিল। কিন্তু সরকার সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর প্রজ্ঞাপন জারি না হওয়ায় ৪৭তম বিসিএসের আবেদন গ্রহণ স্থগিত রাখে পিএসসি। এরপর গতকাল বুধবার সব সরকারি চাকরির আবেদন ফি ২০০ টাকা উল্লেখ করে প্রজ্ঞাপন জারি হয়।

গত ২৮ নভেম্বর ৪৭তম বিসিএসের বিজ্ঞপ্তি প্রকাশ করে পিএসসি। বিজ্ঞপ্তির তথ্যানুযায়ী, ৪৭তম বিসিএসের আবেদনপত্র পূরণ ও ফি জমা শুরু হওয়ার কথা ছিল ১০ ডিসেম্বর সকাল ১০টায়। শেষ সময় ছিল ৩১ ডিসেম্বর রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। তবে অনিবার্য কারণে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

৪৭তম বিসিএসে তিন হাজার ৪৮৭ জনকে ক্যাডার এবং নন-ক্যাডার পদে ২০১ জনকে নিয়োগ দেওয়া হবে। সবচেয়ে বেশি শূন্যপদ স্বাস্থ্য ক্যাডারে। এ ক্যাডারে সহকারী সার্জন পদে ১ হাজার ৩৩১ এবং সহকারী ডেন্টাল সার্জন পদে ৩০টি শূন্যপদে নিয়োগ দেওয়া হবে।

আমার বার্তা/এমই

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের

বিসিএসে ভাইভা ৩ ধাপে, দিতে হবে জ্ঞান-দক্ষতা-মানসিক পরীক্ষা

গণঅভ্যুত্থানের পর বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন

যে কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করল পিএসসি

অনিবার্য কারণের কথা উল্লেখ করে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়