ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

নিজস্ব প্রতিবেদক:
১১ ডিসেম্বর ২০২৪, ২০:০৬
নিয়োগ পরীক্ষার আবেদন ফির বিষয়ে প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন জারি করেছে সরকার।

সরকারি কর্ম কমিশনের সঙ্গে পরামর্শ করে ‘বাংলাদেশ সিভিল সার্ভিস (বয়স, যোগ্যতা ও সরাসরি নিয়োগের জন্য পরীক্ষা) বিধিমালা, ২০১৪’ সংশোধন করে বুধবার (১১ ডিসেম্বর) প্রজ্ঞাপন জারি করেছে জনপ্রশাসন মন্ত্রণালয়।

সরকারি চাকরিতে আবেদন ফি কমানোর সিদ্ধান্ত গত ২৭ নভেম্বর থেকে কার্যকর ধরা হয়েছে।

আগে বিসিএস পরীক্ষার আবেদন ফি ছিল ৭০০ টাকা, এটিকে ২০০ টাকা নির্ধারণ করা হয়েছে।

বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ২০০ থেকে কমিয়ে ১০০ করা হয়েছে। এখন থেকে বিসিএসে ১০০০ নম্বরের পরীক্ষা হবে, আগে ১১০০ নম্বরের পরীক্ষা হতো।

সরকারি চাকরিতে প্রবেশের বয়স বেড়ে ৩২ বছর নির্ধারণ করায় বিধিমালা সংশোধন করে সরকারি চাকরিতে প্রবেশের সর্বোচ্চ বয়স ৩২ বছর করা হয়েছে।

গত ৪ ডিসেম্বর প্রশাসনিক উন্নয়ন সংক্রান্ত সচিব কমিটি সরকারি চাকরিতে সর্বোচ্চ আবেদন ফি ২০০ টাকা নির্ধারণ করে দেয়। একই সঙ্গে বিসিএসে মৌখিক পরীক্ষার নম্বর ১০০ করা হয়।

কমিটির সভা শেষে ওই দিন জনপ্রশাসন মন্ত্রণালয়ের সিনিয়র সচিব মো. মোখলেস উর রহমান ফি ও বিসিএসে মৌখিক পরীক্ষার নাম্বার কমানো সিদ্ধান্তের কথা জানিয়েছিলেন।

আমার বার্তা/এমই

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের

বিসিএসে ভাইভা ৩ ধাপে, দিতে হবে জ্ঞান-দক্ষতা-মানসিক পরীক্ষা

গণঅভ্যুত্থানের পর বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

অবশেষে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময় জানানো সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের আবেদন শুরু

যে কারণে ৪৭তম বিসিএসের আবেদন স্থগিত করল পিএসসি

অনিবার্য কারণের কথা উল্লেখ করে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদন স্থগিত করেছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)।
  • সর্বশেষ
  • জনপ্রিয়