ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

৪৬তম বিসিএস প্রিলি পরীক্ষা ২৬ এপ্রিল

অনলাইন ডেস্ক:
১৮ ফেব্রুয়ারি ২০২৪, ১৮:৩৫

৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে আগামী ২৬ এপ্রিল। রোববার (১৮ ফেব্রুয়ারি) বিশেষ এক সভা শেষে এই সিদ্ধান্ত নেয় সরকারি কর্ম কমিশন (পিএসসি)।

নাম প্রকাশে অনিচ্ছুক কমিশনের এক সদস্য বলেন, '৯ মার্চ পরীক্ষা হওয়ার কথা ছিল। নির্বাচনের কারণে পেছানো হয়েছে। পরীক্ষা আগামী ২৬ এপ্রিল হবে।'

তিনি আরও বলেন, 'এই পরীক্ষা পেছানোতে যে ক্ষতি হয়েছে, তা পুষিয়ে নিতে দ্রুত সময়ে ফল প্রকাশ ও লিখিত পরীক্ষা নেওয়ার পরিকল্পনাও করা হয়েছে সভায়।'

আগামী ৯ মার্চ ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা নেওয়ার দিন নির্ধারণ করা হয়েছিল। পিএসসি এ বিষয়ে পরীক্ষার তারিখ জানিয়ে বিজ্ঞপ্তিও প্রকাশ করেছিল। তবে সিটি করপোরেশন নির্বাচনের কারণে পরীক্ষার তারিখ পরিবর্তন হয়।

ঢাকা, রাজশাহী, চট্টগ্রাম, খুলনা, বরিশাল, সিলেট, রংপুর ও ময়মনসিংহ কেন্দ্রে একযোগে ৪৬তম বিসিএসের প্রিলিমিনারি পরীক্ষা অনুষ্ঠিত হবে।

আমার বার্তা/এমই

৪৪তম বিসিএসের মৌখিক পরীক্ষার নতুন সূচি প্রকাশ

৪৪তম বিসিএসে আগের মৌখিক পরীক্ষা বাদ দিয়ে নতুন করে ভাইভার সূচি প্রকাশ করা হয়েছে। প্রার্থীদের

বিসিএসে ভাইভা ৩ ধাপে, দিতে হবে জ্ঞান-দক্ষতা-মানসিক পরীক্ষা

গণঅভ্যুত্থানের পর বিসিএস পরীক্ষায় বড় পরিবর্তন আনার উদ্যোগ নিয়েছে সরকারি কর্ম কমিশন (পিএসসি)। কমিশনের নতুন

৪৭তম বিসিএসের অনলাইন আবেদন শুরু ২৯ ডিসেম্বর

অবশেষে ৪৭তম বিসিএসের অনলাইন আবেদনের সময় জানানো সরকারি কর্ম কমিশন (পিএসসি)। এই বিসিএসের আবেদন শুরু

বিসিএসসহ সব সরকারি চাকরির আবেদন ফি কমিয়ে প্রজ্ঞাপন জারি

বিসিএসসহ সব ধরনের সরকারি প্রতিষ্ঠানে নিয়োগ পরীক্ষার আবেদন ফি সর্বোচ্চ ২০০ টাকা নির্ধারণ করে প্রজ্ঞাপন
  • সর্বশেষ
  • জনপ্রিয়