ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

চাঁদাবাজির প্রতিবাদে ঢাবি ক্যাম্পাসে বিক্ষোভ

আমার বার্তা অনলাইন:
২৫ জানুয়ারি ২০২৬, ১৩:২২

ঢাকা বিশ্ববিদ্যালয় (ঢাবি) ক্যাম্পাসের ভেতরে ভাসমান দোকান থেকে চাঁদাবাজির অভিযোগের প্রতিবাদ এবং জড়িতদের বিচারের দাবিতে মধ্যরাতে বিক্ষোভ মিছিল করেছে ডাকসু ও হল সংসদ নেতারাসহ একদল শিক্ষার্থী।

শনিবার (২৪ জানুয়ারি) দিনগত মধ্যরাতে বিশ্ববিদ্যালয়ের হলপাড়া থেকে বিক্ষোভ মিছিলটি শুরু হয়ে রাজু ভাস্কর্যে গিয়ে শেষ হয়। সেখানে একটি সংক্ষিপ্ত সমাবেশ হয়।

এসময় বিক্ষোভকারীরা ‘অ্যাকশন, অ্যাকশন, ডাইরেক অ্যাকশন’, ‘চাঁদাবাজের বিরুদ্ধে ডাইরেক অ্যাকশন’, ‘চাঁদাবাজদের ঠিকানা, এই ক্যাম্পাসে হবে না’সহ নানা স্লোগান দেন।

সমাবেশে ডাকসুর সাহিত্য ও সাংস্কৃতিক বিষয়ক সম্পাদক মুসাদ্দিক আলী ইবনে মুহম্মদ বলেন, ‘আজ একটি চাঁদাবাজির ঘটনা ধরা পড়েছে, যা প্রমাণ করে এর আগে আরও শত শত চাঁদাবাজির ঘটনা ঘটেছে।’

তিনি অভিযোগ করে বলেন, ‘এসব চাঁদাবাজ টিএসসি, সেন্ট্রাল লাইব্রেরি, নীলক্ষেত ও মেট্রোরেলের নিচে চাঁদাবাজি চালিয়ে আসছেন। কিন্তু জুলাই অভ্যুত্থানের পর আমরা প্রত্যাশা করেছিলাম ক্যাম্পাসে আর কোনো চাঁদাবাজি থাকবে না।’

এসময় তিনি বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে চাঁদাবাজিতে জড়িতদের ছাত্রত্ব বাতিলের দাবি জানিয়ে বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনের কাছে দাবি জানাই, আপনারা এই চাঁদাবাজদের বিশ্ববিদ্যালয় থেকে ছাত্রত্ব বাতিল করুন।

সমাবেশে ঢাকা বিশ্ববিদ্যালয়ের শিক্ষার্থী রিয়াজুল ইসলাম যুবা বলেন, ‘শিক্ষার্থীদের দাবির প্রেক্ষিতে যখন ডাকসু ও প্রশাসন উচ্ছেদ কার্যক্রম পরিচালনা করেছিল, তখন কিছু ব্যক্তি শিক্ষার্থী সেজে মিছিল করেছিলেন। আজ সেই ব্যক্তিদেরই চাঁদাবাজিতে জড়িত থাকতে দেখা যাচ্ছে।’

তিনি আরও বলেন, বিশ্ববিদ্যালয় প্রশাসনকে জড়িতদের চিহ্নিত করে আইনের হাতে তুলে দিতে হবে এবং একই সঙ্গে তাদের নিজ নিজ দল থেকে বহিষ্কার করতে হবে। প্রশাসন যদি ব্যবস্থা না নেয়, তাহলে সব ধরনের নৈতিক প্রতিরোধ গড়ে তোলা হবে।

আমার বার্তা/এল/এমই

জাবিপ্রবির নেতৃত্বে বাকৃবির অধ্যাপক ড. আমির হোসেন

উচ্চশিক্ষা ও গবেষণায় দীর্ঘ অভিজ্ঞতার স্বীকৃতি হিসেবে বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের অধ্যাপক ড. মো. আমির হোসেনকে

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন ভিসি ড. আমির হোসেন

জামালপুর বিজ্ঞান ও প্রযুক্তি বিশ্ববিদ্যালয়ের নতুন উপাচার্য (ভাইস-চ্যান্সেলর) হিসেবে নিয়োগ পেয়েছেন বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়, ময়মনসিংহের

আইইউবিএটির নবীন শিক্ষার্থীদের পরিচিতি পর্ব সম্পন্ন

ঢাকার উত্তরায় অবস্থিত ইন্টারন্যাশনাল ইউনিভার্সিটি অব বিজনেস এগ্রিকালচার অ্যান্ড টেকনোলজি (আইইউবিএটি)-এর নিজস্ব ক্যাম্পাসে সামার-২০২৬ সেমিস্টারের

এডমিশন জার্নি থেকে জবিয়ান হওয়ার গল্প

ভর্তি যুদ্ধ শব্দ দুটি শুনলেই ভেসে ওঠে হাজারো স্বপ্ন, নির্ঘুম রাত, হতাশা, সংগ্রাম আর অদম্য
  • সর্বশেষ
  • জনপ্রিয়

এনসিটিবি ও ৫টি শিক্ষা বোর্ডে নতুন চেয়ারম্যান নিয়োগ দিলো সরকার

বাংলাদেশ-ইন্দোনেশিয়া বাণিজ্যে নতুন সম্ভাবনার নাম ‘হালাল অর্থনীতি’

গুরুত্বপূর্ণ ব্যক্তিদের নিয়ে গুজব ঠেকাতে কঠোর আইনি পদক্ষেপ নিচ্ছে সরকার

আগামী বছর প্রাথমিক ও মাধ্যমিকে যুক্ত হচ্ছে চার নতুন বিষয়

দুদকে শেখ তুহিনের বিরুদ্ধে অবৈধ সম্পদ, অর্থপাচার ও কর ফাঁকির অভিযোগ

বৈদেশিক বাণিজ্যে বড় ধাক্কা, ১০ মাসে ঘাটতি ২২ বিলিয়ন ডলার

যুবদলের সাধারণ সম্পাদক পদে আলোচনায় ছাত্রদল নেতা সোহাগ ভূঁইয়া

পাঁচ বছরে বাণিজ্য ঘাটতি ৮ বিলিয়ন ডলার, বেশি ভারতের সঙ্গে

নির্বাচনের পরের দিনই পদত্যাগ করলেন বিসিবি পরিচালক

১ কোটি ৭ লাখ শিক্ষার্থীকে বিনামূল্যে ইউনিফর্ম, জুতা-ব্যাগ দেবে সরকার

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর স‌ঙ্গে তুরস্কের উন্নয়ন সংস্থার প্রতিনিধির বৈঠক

পোশাক খাতের মতো সুবিধা পেতে যাচ্ছে চামড়া শিল্প: সংসদে বাণিজ্যমন্ত্রী

এলডিসি উত্তরণে স্পেনের সমর্থন চাইলেন পররাষ্ট্র প্রতিমন্ত্রী

বিদ্যুৎ সাশ্রয় শিখতে প্রশাসকের ফ্রান্স সফর নাকচ করলেন প্রধানমন্ত্রী

লেবাননে নতুন আক্রমণ না হলে ইসরায়েলে হামলা চালাবে না ইরান

মে মাসের বেতন পাননি ৬ লাখ শিক্ষক-কর্মচারীর: সংসদে সেলিম ভুঁইয়া

ইসরায়েল ও ইরানকে অবিলম্বে পাল্টাপাল্টি হামলা বন্ধ করতে হবে: ট্রাম্প

দেশে বছরে ময়লার ঝুঁড়িতে ফেলা হচ্ছে ৩৫ লাখ টন খাদ্য: সংসদে খাদ্যমন্ত্রী

বাজেটে শিক্ষা খাতে জিডিপির ২ শতাংশ বরাদ্দ থাকতে পারে: শিক্ষামন্ত্রী

আমিনবাজার ভূমি অফিসে গিয়ে ক্ষুব্ধ প্রতিমন্ত্রী, অধিকাংশ কর্মকর্তা অনুপস্থিত