ই-পেপার রবিবার, ১৭ মে ২০২৬, ৩ জ্যৈষ্ঠ ১৪৩৩

ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে ভর্তির আবেদনের সময় বাড়ল ২ দিন

আমার বার্তা অনলাইন:
০৯ আগস্ট ২০২৫, ১১:১৫
আপডেট  : ০৯ আগস্ট ২০২৫, ১১:২০

রাজধানীর সরকারি সাতটি কলেজকে নিয়ে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক প্রথম বর্ষে ভর্তির আবেদন সময়সীমা দুই দিন বাড়ানো হয়েছে। ঢাকা কলেজ অধ্যক্ষ এবং অন্তর্বর্তী প্রশাসক অধ্যাপক কে এম ইলিয়াসের বরাতে সাত কলেজ বিশ্ববিদ্যালয় রূপান্তর টিমের ফোকাল পারসন আব্দুর রহমান বিষয়টি নিশ্চিত করেছেন।

তিনি জানান, ভর্তি পরীক্ষা দেওয়ার জন্য সময়সীমা ২ দিন বাড়ানো হয়েছে। একইসঙ্গে আবেদন প্রক্রিয়ায় একজন শিক্ষার্থীও যেন বাদ না পড়ে, সে জন্য বিশ্ববিদ্যালয় কর্তৃপক্ষ দুটি হটলাইন চালু করেছে। নম্বর দুটি হচ্ছে — ০১৯১৪৪৯৪৮৮৮ এবং ০১৭১১৩৭২৪৫৯। আবেদন করতে গিয়ে ন্যূনতম কোনো সমস্যা হলে এই নম্বরগুলোতে যোগাযোগ করার আহ্বান জানানো হয়েছে। আর হটলাইনে যোগাযোগের পর আবেদন–সংক্রান্ত সমস্যার সমাধান মিলবে তিনটি তথ্য পাঠানোর মাধ্যমে—ইন্টারমিডিয়েট রোল নম্বর, শিক্ষা বোর্ড এবং পাসের সন।

এর আগে, শিক্ষা মন্ত্রণালয়ের অনুমোদনক্রমে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে প্রস্তাবিত ঢাকা সেন্ট্রাল ইউনিভার্সিটিতে স্নাতক পর্যায়ে ভর্তির জন্য আবেদনের কার্যক্রম শুরু হয়েছে। যা শেষ হওয়ার কথা ছিলো ১২ আগস্ট৷ তবে ২ দিন সময় বাড়ানোর কারণে এখন আবেদন চলবে ১৪ আগস্ট রাত ১১টা ৫৯ মিনিট পর্যন্ত। আবেদন করতে হবে অনলাইনে—https://collegeadmission.eis.du.ac.bd ওয়েবসাইটে। আবেদন ফি ৮০০ টাকা, যা সোনালী, জনতা, অগ্রণী ও রূপালী ব্যাংকের শাখা, মোবাইল ফিন্যান্সিয়াল সার্ভিস বা ডেবিট/ক্রেডিট কার্ডের মাধ্যমে জমা দেওয়া যাবে।

ভর্তি বিজ্ঞপ্তি অনুযায়ী, ২০১৯ থেকে ২০২২ সালের মধ্যে মাধ্যমিক বা সমমান এবং ২০২৩ বা ২০২৪ সালের উচ্চমাধ্যমিক বা সমমান পরীক্ষায় উত্তীর্ণ শিক্ষার্থীরা আবেদন করতে পারবেন। ঢাকা বিশ্ববিদ্যালয়ের অধিভুক্ত সাত কলেজে যারা এরই মধ্যে ২০২৪–২৫ শিক্ষাবর্ষে আবেদন করেছেন, তাদের নতুন করে আবেদন করতে হবে না। তবে যারা আবেদন প্রত্যাহার করবেন, তাদের ফি ফেরত দেওয়া হবে।

ভর্তির জন্য তিনটি ইউনিটে শিক্ষার্থী নেওয়া হবে—কলা ও সামাজিক বিজ্ঞান, বিজ্ঞান এবং ব্যবসায় শিক্ষা ইউনিট। ভর্তি পরীক্ষা অনুষ্ঠিত হবে ২২ ও ২৩ আগস্ট। ২২ আগস্ট বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত হবে কলা ও সামাজিক বিজ্ঞান ইউনিটের পরীক্ষা। ২৩ আগস্ট সকাল ১১টা থেকে ১২টা পর্যন্ত বিজ্ঞান ইউনিট এবং বিকেল ৩টা থেকে ৪টা পর্যন্ত ব্যবসায় শিক্ষা ইউনিটের পরীক্ষা হবে।

প্রবেশপত্র ডাউনলোড করা যাবে ১৭ আগস্ট থেকে, আর আসন বিন্যাস জানা যাবে ২০ আগস্ট থেকে ওয়েবসাইটে।

আমার বার্তা/এল/এমই

নতুন বছরে রোজায় বন্ধ থাকবে সব কলেজ, বার্ষিক ছুটি ৭২ দিন

দেশের সব সরকারি-বেসরকারি কলেজের ২০২৬ শিক্ষাবর্ষের বাৎসরিক ছুটির তালিকা ও শিক্ষাপঞ্জি প্রকাশ করা হয়েছে। এতে

২০২৬ সালের প্রাথমিক বৃত্তিসহ সব পরীক্ষার সময়সূচি প্রকাশ

দেশের সব সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ২০২৬ শিক্ষাবর্ষের শিক্ষাপঞ্জি প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে তিনটি

এবার পবিত্র রমজান মাসে খোলা থাকবে প্রাথমিক বিদ্যালয়

২০২৬ শিক্ষাবর্ষে দেশের সরকারি প্রাথমিক বিদ্যালয়ের ছুটির তালিকা প্রকাশ করেছে প্রাথমিক শিক্ষা অধিদপ্তর। এতে ১২

রাষ্ট্রীয় শোকের মধ্যেই বছরের প্রথমদিনে হবে বই বিতরণ

আগামী ১ জানুয়ারি শুরু হচ্ছে নতুন শিক্ষাবর্ষ। এদিন প্রাক-প্রাথমিক থেকে নবম-দশম পর্যন্ত সব শ্রেণির শিক্ষার্থীদের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু