ই-পেপার রবিবার, ১০ মে ২০২৬, ২৭ বৈশাখ ১৪৩৩

২৭ জেলায় বজ্রপাত নিয়ে আবহাওয়া অধিদপ্তরের বিশেষ সতর্কবার্তা

আমার বার্তা অনলাইন
১৭ এপ্রিল ২০২৫, ১৩:৩৫

দেশের ২৭ জেলার জন্য বজ্রপাত ও ঝোড়ো হাওয়াসহ বৃষ্টি নিয়ে সতর্কতা জারি করেছে আবহাওয়া অধিদপ্তর। সেইসঙ্গে বজ্রপাত থেকে বাঁচতে বজ্রবৃষ্টির সময় ঘরে বা নিরাপদ আশ্রয়ে থাকাসহ বেশ কিছু পরামর্শ‌ও দিয়েছে সংস্থাটি।

বৃহস্পতিবার (১৭ এপ্রিল) এক বিশেষ বিজ্ঞপ্তির মাধ্যমে এ সতর্কবার্তা জারি করে আবহাওয়া অধিদপ্তর।

সতর্কবার্তায় বলা হয়েছে, আজ বৃহস্পতিবার (১৭ এপ্রিল) বিকেল ৩টার মধ্যে চাঁপাইনবাবগঞ্জ, রাজশাহী, নওগাঁ, জয়পুরহাট, রংপুর, দিনাজপুর, গাইবান্ধা, বগুড়া, পাবনা, সিরাজগঞ্জ, টাঙ্গাইল, ময়মনসিংহ, নেত্রকোনা, কিশোরগঞ্জ, ব্রাহ্মণবাড়িয়া, ঢাকা, নরসিংদী, গাজীপুর, নারায়নগঞ্জ, কুমিল্লা, ভোলা, বরগুনা, নোয়াখালী, সুনামগঞ্জ, সিলেট, মৌলভীবাজার ও হবিগঞ্জ জেলার ওপর দিয়ে অস্থায়ীভাবে ঘন্টায় ৪৫ থেকে ৬০ কিলোমিটার বেগে ঝোড়ো হাওয়া বয়ে যেতে পারে। বজ্রপাতসহ বৃষ্টি বা বজ্রবৃষ্টি হতে পারে এসময়।

বজ্রপাত থেকে বাঁচার জন্য ১০টি পরামর্শ‌ও দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

এগুলা হলো-

১. বজ্রপাতের সময় ঘরের মধ্যে থাকা

২. দরজা-জানালা বন্ধ রাখা

৩. সম্ভব হলে যাত্রা এড়িয়ে চলা

৪. নিরাপদ আশ্রয়ে থাকা

৫. গাছের নিচে আশ্রয় না নেওয়া

৬. কংক্রিটের মেঝেতে না শোয়া এবং কংক্রিটের দেয়ালে হেলান না দেওয়া

৭. বৈদ্যুতিক যন্ত্রপাতি ও ডিভাইসের প্লাগ খুলে রাখা

৮. বিদ্যুৎ পরিবাহক বস্তু থেকে দূরে থাকা

৯. জলাশয় থেকে তাৎক্ষণিকভাবে উঠে আসা এবং

১০. শিলাবৃষ্টির সময় ঘরে অবস্থান করা

আমার বার্তা/জেএইচ

শীত নিয়ে সারা দেশের জন্য দুঃসংবাদ 

সারা দেশে আগামী ২৪ ঘণ্টার মধ্যে রাতে শীত বাড়তে পারে বলে পূর্বাভাস দিয়েছে আবহাওয়া অধিদপ্তর।

আবহাওয়া অধিদপ্তরের সতর্কতা: ঘন কুয়াশার ব্যাহত হতে পারে সড়ক-নৌ যোগাযোগ

সারাদেশে আগামী কয়েক দিন মাঝারি থেকে ঘন কুয়াশার দাপট থাকতে পারে বলে আভাস দিয়েছে বাংলাদেশ

শীতের তীব্রতা বাড়ছে, উত্তরাঞ্চলে ঘন কুয়াশার আভাস

রাতে সারাদেশে শীতের অনুভূতি আরও তীব্র হতে পারে। একইসঙ্গে মধ্যরাত থেকে সকাল পর্যন্ত দেশের বিভিন্ন

বর্জ্য পোড়ানোর ছবি পাঠালে দেওয়া হবে পুরস্কার

বায়ুদূষণ রোধে নাগরিকদের বর্জ্য পোড়ানোর ছবি পাঠানোর জন্য অনুরোধ জানিয়েছে সরকার। প্রতি মাসে প্রাপ্ত ছবিগুলোর
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু