ই-পেপার সোমবার, ০৮ জুন ২০২৬, ২৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

৮ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আমার বার্তা অনলাইন:
০৮ জুন ২০২৬, ১০:০১

আজ সোমবার, ০৮ জুন ২০২৬ ● ২৫ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২১ জ্বিলহজ ১৪৪৭। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

একনজরে দেখে নেওয়া যাক ইতিহাসের এ দিনে ঘটে যাওয়া উল্লেখযোগ্য ঘটনা, বিশিষ্টজনের জন্ম-মৃত্যুদিনসহ গুরুত্বপূর্ণ আরও কিছু বিষয়।

>> উল্লেখযোগ্য ঘটনাবলি :

১৬২৪ - পেরুতে ভূমিকম্প আঘাত হানে।

১৬৫৮ - পুত্র আওরঙ্গজেব পিতা মোগল সম্রাট শাহজাহানকে ৫ দিন অন্তরীণ রেখে আগ্রা দুর্গ দখল করেন!

১৭০০ - ইস্ট ইন্ডিয়া কোম্পানি সুতানুটির বদলে ক্যালকাটা লেখা শুরু করে।

১৮৩০ - জার্মান আবিষ্কারক কামবোর্জ দিয়াশলাই আবিষ্কার করেন!

১৮৫৫ - পর্তুগালের রাজধানী লিসবনে এক ভয়াবহ ভূমিকম্প হলে সেখানে অগ্নিকাণ্ড ছড়িয়ে পড়ে এবং এর ফলে শহরটির অধিকাংশ স্থাপনা ধ্বংস হয়ে যায়।

১৯২৩ - বুলগেরিয়ায় ফ্যাসিস্ট বাহিনী ষড়যন্ত্রমূলক ভাবে ক্ষমতায় আসে।

১৯৩০ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারালের সিংহাসন পুনর্দখল।

১৯৩৬ - ইন্ডিয়ান স্টেট ব্রডকাস্টিং সার্ভিসের নাম বদলে অল ইন্ডিয়া রেডিও রাখা হয়।

১৯৩৮ - জাপান চীনে বোমা বর্ষণ শুরু করে। চীনে জাপানের এই বোমা বর্ষণ দশ দিন ধরে অব্যাহত ছিল।

১৯৩৯ - ইংল্যান্ডের রাজা ষষ্ঠ জর্জ মার্কিন যুক্তরাষ্ট্র সফরে যান।

১৯৪৮ - ভারত-ব্রিটেন আন্তর্জাতিক বিমান চলাচল শুরু।

১৯৪৯ - শ্যাম দেশের নাম বদলে থাইল্যান্ড রাখা হয়।

১৯৫৩ - টর্নেডোতে মিশিগান ও ওহাইয়োতে ১১০ জনের মৃত্যু।

১৯৫৯ - মার্কিন যুক্তরাষ্ট্র বিশ্বে পারমাণবিক শক্তিচালিত প্রথম সাবমেরিন তৈরি করে।

১৯৬৩ - আমেরিকান হার্ট অ্যাসোসিয়েশন ধূমপানবিরোধী প্রচার শুরু করে।

১৯৬৮ - বারমুডার সংবিধান গৃহীত হয়।

১৯৬৮ - মার্কিন সিনেটর রবার্ট এফ কেনেডি আর্লিংটনে চিরনিদ্রায় শায়িত হন।

১৯৭০ - আর্জেন্টিনায় সামরিক বাহিনী ক্ষমতা দখল করে।

১৯৮৮ - নাইজেরিয়ায় একনায়ক সানি আবাচারের আকস্মিক মৃত্যুর মধ্য দিয়ে দেশটিতে গণতন্ত্রের পথ উন্মুক্ত।

১৯৯০ - ৪৪ বছরের মধ্যে চেকোশ্লোভাকিয়ায় প্রথম অবাধ নির্বাচন অনুষ্ঠিত। ডাকলাভ হাভেল প্রেসিডেন্ট নির্বাচিত।

১৯৯১ - পাকিস্তানের ঘোটকিতে ভয়াবহ ট্রেন দুর্ঘটনায় কমপক্ষে ১০০ লোক নিহত হয়।

১৯৯২ - ইহুদিবাদী ইসরাইলের গোয়েন্দা সংস্থা মোসাদ প্যারিসে অবস্থানরত একজন ফিলিস্তিনী নেতাকে হত্যা করে।

১৯৯৫ - সাইপ্রাসে ৯৯% ভোটার পৃথক তুর্কী সাইপ্রিয়ট রাষ্ট্রের পক্ষে রায় দেয়।

২০০২ - বাংলাদেশ পূর্ব তিমুরকে স্বীকৃতি দেয়।

জন্ম

১৩১৮ - রাজা দ্বিতীয় এডওয়ার্ডের কন্যা ইলিওনা প্ল্যান্টাগ্যানেটের জন্ম।

১৮৯৭ - বাঙালি লেখক ও ঔপন্যাসিক মণীন্দ্রলাল বসু।

১৯০৪ - বীরেশচন্দ্র গুহ ভারতের প্রখ্যাত বাঙালি প্রাণরসায়ণ বিজ্ঞানী।

১৯১৬ - ফ্রান্সিস ক্রিক, ইংরেজ পদার্থবিদ, আণবিক জীববিজ্ঞানী এবং স্নায়ুবিজ্ঞানী।

১৯৫৫ - টিম বার্নার্স-লি, ওয়ার্ল্ড ওয়াইড ওয়েবের জনক।

১৯৭৫ - শিল্পা শেঠী, ভারতীয় অভিনেত্রী ৷

মৃত্যু

৬৩২ - মুহাম্মাদ, ইসলাম ধর্মের প্রবর্তক ।

১৮০৯ - ব্রিটেনের বিখ্যাত লেখক ও দার্শনিক থমাস পাইন পরলোকগমন করেন।

১৮৪৫ - এন্ড্রু জ্যাক্‌সন,মার্কিন যুক্তরাষ্ট্রের সপ্তম রাষ্ট্রপতি।

১৯৬৯ - হলিউডের খ্যাতনামা অভিনেতা রবার্ট টেলরের মৃত্যু।

১৯৭০ - আব্রাহাম মাসলো, একজন আমেরিকান মনোবিজ্ঞানী।

১৯৯১ - বিমলকৃষ্ণ মতিলাল, বাঙালি দার্শনিক অধ্যাপক।

১৯৯৮ - সানি আবাচা, নাইজেরিয়ার সাবেক রাষ্ট্রপতি।

২০১২ - সুভাষ চৌধুরী বিশিষ্ট রবীন্দ্র সংগীত শিক্ষক গবেষক ও সমালোচক।

আমার বার্তা /জেএইচ

৭ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ রবিবার, ০৭ জুন ২০২৬ ● ২৪ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ২০ জ্বিলহজ ১৪৪৭। আজকের

৬ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ০৬ জুন ২০২৬ ● ২৩ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৯ জ্বিলহজ ১৪৪৭। আজকের

৫ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ০৫ জুন ২০২৬ ● ২২ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৮ জ্বিলহজ ১৪৪৭। আজকের

৪ জুন ঘটে যাওয়া নানান ঘটনা

আজ বৃহস্পতিবার, ০৪ জুন ২০২৬ ● ২১ জৈষ্ঠ ১৪৩৩ বঙ্গাব্দ ● ১৭ জ্বিলহজ ১৪৪৭। আজকের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মামলা নিতে ১০ হাজার টাকা দাবি, লাশ নিয়ে থানা ঘেরাওয়ের পর এসআই প্রত্যাহার

ব্যাংক একাউন্টে টিআইএন বাধ্যতামূলক করতে যাচ্ছে সরকার

ইংল্যান্ডের বিশ্বকাপ বেস ক্যাম্পের কাছে গোলাগুলিতে আহত ৯

ঢাকার বাতাস আজ ‘সহনীয়’, বায়ু দূষণের তালিকায় শীর্ষে লাহোর

গুরুতর অসুস্থ মুজাহিদুল ইসলাম সেলিম, সিসিইউতে চিকিৎসাধীন

পুশ ইন: অবশেষে শূন্যরেখা থেকে ১১ জনকে ফেরত নিলো বিএসএফ

সংবাদমাধ্যমকে ‘অসৎ’ বলে এনবিসির সাক্ষাৎকার থেকে বেরিয়ে গেলেন ট্রাম্প

৪৮০০ জনকে বাংলাদেশে পাঠানো হয়েছে, অপেক্ষায় আরও ৮৩৬: শুভেন্দু

ফিলিপাইনে ৭.৮ মাত্রার ভূমিকম্প, ৩ দেশে সুনামি সতর্কতা

ইরান-ইসরাইলের পালটাপালটি হামলা, সৌদিতে সতর্কতা জারি

বিজিবি-বিএসএফ বৈঠকে পুশইন ও সীমান্ত হত্যা ইস্যুতে কঠোর বার্তার প্রস্তুতি

ওয়েসলির বিশ্বকাপ শেষ, এই ডিফেন্ডারের বদলে মিডফিল্ডারকে নিলো ব্রাজিল

৮ জুন ঘটে যাওয়া নানান ঘটনা 

আইপিও, মার্জিন ঋণ ও মিউচুয়াল ফান্ড বিধিমালা সংশোধনের উদ্যোগ নেওয়া হবে

বিসিবি নির্বাচনে জেলা-বিভাগ থেকে জিতলেন সুমিত-নান্নুরা

জ্বালানি মজুত, মজুতে বহুমুখী উৎস নিশ্চিত করাসহ ১২ দফা সুপারিশ

বিসিবির নতুন সভাপতি নির্বাচিত হলেন তামিম ইকবাল

জেনেভায় প্রবাসী কল্যাণ মন্ত্রীর কাছে ফ্রান্স বিএনপির স্মারকলিপি

শিক্ষাবিদ ও সাহিত্যিক ড. মঞ্জুশ্রী চৌধুরীর ২০তম মৃত্যুবার্ষিকী

বিসিবি নির্বাচনে সর্বোচ্চ ভোটে পরিচালক পদে বিজয়ী তামিম ইকবাল