ই-পেপার শুক্রবার, ২৯ মে ২০২৬, ১৫ জ্যৈষ্ঠ ১৪৩৩

৩১ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

অনলাইন ডেস্ক:
৩১ ডিসেম্বর ২০২৩, ১৫:১০

আজ রবিবার, ৩১ ডিসেম্বর ২০২৩ ● ১৬ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ ● ১৭ জমাদিউস সানি ১৪৪৫। আজকের দিনটি সময়ের হিসাবে অতি অল্প সময়। আবার একটি ঘটনার জন্য যথেষ্ট সময়। ইতিহাস ঘেঁটে দেখা যায় বছরের প্রতিটি দিনেই ঘটেছে নানা উল্লেখযোগ্য ঘটনা। অনেকের আজ জন্মবার্ষিকী আবার কেউ মৃত্যুবরণ করেছিলেন এই দিনেই।

ঘটনাবলি:

১৬০০ - ব্রিটেনের রানী এলিজাবেথ ইস্ট ইন্ডিয়া কোম্পানিকে ব্যবসায়ী প্রতিষ্ঠান হিসেবে অনুমোদন দেন।

১৮০২ - পেশোয়া দ্বিতীয় বাজিরাও ব্রিটিশ সরকারের আশ্রয় গ্রহণ করেন।

১৮২৭ - ইংরেজ ফার্মাসিস্ট জন ওয়াকার প্রথম দিয়াশলাই আবিষ্কার করেন।

১৮৩১ - কৃষ্ণধন মিত্রে সম্পাদনায় শিশুপাঠ্য মাসিক পত্রিকা ‘জ্ঞানোদয়’ প্রকাশিত হয়।

১৯০৬ - চীনের থুংমেং হুই দলের সদস্য লিউ তাওই চীনের ছাংশা শহরে গ্রেপ্তার হয়ে নিহত হন।

১৯১৬ - রাশিয়ার যাজক রাসপুটিন নিহত হন।

১৯২৫ - রুমানিয়ার রাজা দ্বিতীয় ক্যারোল পুত্রের স্বপক্ষে সিংহাসন ত্যাগ করেন।

১৯২৯ - জওহরলাল নেহরু ত্রিবর্ণরঞ্জিত জাতীয় পতাকা উড়িয়ে ভারতীয় কংগ্রেসে ঘোষণা করেন ‘পূর্ণ স্বাধীনতাই ভারতের লক্ষ্য’।

১৯৪২ - স্টালিনগ্রাদের লড়াইয়ে জার্মান বাহিনী পরাজয় বরণ করে।

১৯৪৮ - কার্জন হলে পূর্ব-পাকিস্তান সাহিত্য সম্মেলন অনুষ্ঠিত হয়। এতে জ্ঞানতাপস ড. মুহম্মদ শহীদুল্লাহ বাংলা ভাষার পক্ষে তথ্যপূর্ণ হৃদয়স্পর্শী ভাষণ প্রদান করেন।

১৯৮৩ – ব্রুনাই এর স্বাধীনতা ঘোষণা হয়।

১৯৮৭ - চীনের নৌবাহিনীর পারমাণবিক ডুবু জাহাজের প্রথম নৌযাত্রা সাফল্যের সংগে সমাপ্ত হয় ।

১৯৮৮ - পরমাণু, অনাক্রমণ, বিমান পরিবহন ও সংস্কৃতি বিষয়ে ভারত-পাকিস্তান চুক্তি স্বাক্ষর।

১৯৮৯ - সাবেক সোভিয়েত ইউনিয়নভুক্ত প্রজাতন্ত্রগুলোতে জাতীয়তাবাদী চেতনা চরমে ওঠার প্রেক্ষাপটে আযারবাইজান প্রজাতন্ত্রের জনগণ ইরানের সাথে একত্রিত হবার জন্যে আন্দোলন শুরু করে।

১৯৯৩ - হাংচৌ শহরে চীনের প্রথম ইলেক্ট্রোনিক সংবাদপত্রের জন্ম হয় ।

১৯৯৬ - ৭৪ বছর বয়স্ক বুট্রোস ঘালি ছিলেন প্রথম আফ্রিকা ব্যক্তি যিনি জাতিসংঘের মহসচিবের পদে দায়িত্ব পালন করেছেন।

১৯৯৯ - আমেরিকা কর্তৃক পানামা খাল পানামার কাছে হস্তান্তর।

১৯৯৯ - রাশিয়ার প্রেসিডেন্ট বরিস ইয়েলেৎসিন পদত্যাগ করেন এবং ভ্লাদিমির পুতিন তার স্থলাভিষিক্ত হন।

২০০২ - জার্মানিতে বিশ্বের প্রথম ম্যাগনেটিক দ্রুততম ট্রেনের (ঘণ্টায় ২৭০ মাইল গতি) যাত্রা শুরু।

২০০৯ – এ দিনে সুপার মুন ও চন্দ্রগ্রহণ একই সঙ্গে ঘটেছিল।

২০১৪ – চিনের সাংহাই এ বর্ষবরণ অনুষ্ঠানে আতঙ্কবাদীদের হামলায় ৩৬ লোক নিহত ও ৪৯ জন আহত হয়।

জন্ম:

১৪৯১ - ফরাসি অভিযাত্রী জাক কার্তিয়ে জন্মগ্রহন করেন।

১৫১৪ - প্রখ্যাত চিকিৎসক এবং এ্যানাটমিস্ট ড: এন্ড্রিয়াস ভেসালিয়াস বেলজিয়ামের ব্রাসেলসে জন্মগ্রহণ করেন।

১৭৩৮ - ভারতের ব্রিটিশ গভর্নর জেনারেল লর্ড কর্নওয়ালিশ জন্মগ্রহণ করেন।

১৮৩০ - মিসরের শাসনকর্তা ইসমাইল পাশা জন্মগ্রহণ করেন।

১৮৬৯ - ফরাসি চিত্রশিল্পী ও ভাস্কর আঁরি মাতিস জন্মগ্রহণ করেন।

১৮৭৫ - প্রাচ্যবিদ আর্থার ক্রিস্টেসেন ডেনমার্কের রাজধানী কোপেনহেগে জন্মগ্রহণ করেন।

১৮৮৮ - বৌদ্ধধর্ম ও দর্শন শাস্ত্রের গবেষক বেণীমাধব বড়ুয়া জন্মগ্রহণ করেন।

১৯৩৮ - লেখক আল কামাল আবদুল ওহাব জন্মগ্রহণ করেন।

১৯১১ - চিকিৎসাবিজ্ঞানী ও মানবহিতৈষী ড. মোহম্মদ ইব্রাহিম জন্মগ্রহন করেন।

১৯১৮ - শিক্ষাবিদ ও গবেষক আজিজুর রহমান মল্লিক জন্মগ্রহণ করেন।

১৯৪৫ - তাত্ত্বিক কম্পিউটার বিজ্ঞানী লেনার্ড এডলম্যান জন্মগ্রহণ করেন।

১৯৪৮ - কবি হাবীবুল্লাহ সিরাজী জন্মগ্রহণ করেন।

১৯৫২ - কবি ত্রিদিব দস্তিদার জন্মগ্রহণ করেন।

১৯৮৬ - বাংলাদেশী ক্রিকেটার নাঈম ইসলাম জন্মগ্রহণ করেন।

মৃত্যু:

১৯৪০ - চীনা সঙ্গীতজ্ঞ সিও ইয়ৌমেই এর চীনের শাংহাইয়ে মুত্যু হয়।

১৯৫২ - স্বাধীনতা সংগ্রামী ও তাবলিগ নেতা কিফায়েতুল্লাহ এর মুফতির মুত্যু হয়।

১৯৮৩ - বাংলাদেশের রাজনীতিবিদ মোহাম্মদ সুলতান এর মুত্যু হয়।

১৯৯০ - বাংলাদেশের কমিউনিস্ট নেতা কমরেড মণি সিংহ এর মুত্যু হয়।

আমার বার্তা/জেএইচ

শনিবার দিনটি কেমন কাটবে, দেখুন রাশিফল

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে।

৩০ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শনিবার, ৩০ ডিসেম্বর ২০২৩ ● ১৫ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ ● ১৬ জমাদিউস সানি ১৪৪৫।

শুক্রবার দিনটি কেমন কাটবে, দেখুন রাশিফল

জ্যোতিষশাস্ত্রে গ্রহ-নক্ষত্রের অবস্থান আর সংখ্যাতত্বের পর্যালোচনায় রাশিচক্র অনুযায়ী আগাম ধারণা দেয়ার চেষ্টা করা হয়ে থাকে।

২৯ ডিসেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

আজ শুক্রবার, ২৯ ডিসেম্বর ২০২৩ ● ১৪ পৌষ ১৪৩০ বঙ্গাব্দ ● ১৫ জমাদিউস সানি ১৪৪৫।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন বন্ধে জাতিসংঘসহ বিভিন্ন দেশের দূতাবাসে বিএনপির চিঠি

৭ জানুয়ারি লুটেরা আর ভোট ডাকাতদের নির্বাচন: এবি পার্টি

নির্বাচনি জোয়ারে বিএনপির নেতাকর্মীও শামিল হয়েছে: তথ্যমন্ত্রী

যুক্তরাষ্ট্রে বাংলাদেশি গবেষককে গুলি করে হত্যা

নারায়ণগঞ্জ আদালতে হাজতখানা লাইব্রেরীর উদ্বোধন

প্রতিদ্বন্দ্বী প্রার্থীরা হামলা করে নৌকাকে বিতর্কিত করার পরিকল্পনা করছে: গাজী

নতুন বছরের প্রথম দিনে স্কুলে স্কুলে বই উৎসব

নতুন বছরে ব্যাংক ঋণের সুদহার ১২ শতাংশ

মঈন খানের সঙ্গে এনডিআই-আইআরআই পর্যবেক্ষক দলের বৈঠক

রাষ্ট্রীয় মদতে অগ্নিসন্ত্রাস-নাশকতার অভিযোগ বিএনপির

মেরিন সেক্টরে বাংলাদেশের বিশাল সম্ভাবনা রয়েছে: নৌপ্রতিমন্ত্রী

দেশের ৫ ভাগের একভাগ মানুষ খাদ্য নিরাপত্তাহীনতায় ভুগছেন

৬০-৭০ শতাংশ ভোট না দেখাতে পারলে স্যাংশন আসবে

২০২৩ সালে ধর্ষণের শিকার ৫৭৩ নারী

বিএনপি নির্বাচনে আসার জন্য দরকষাকষি করেছে

৭০ তম জন্মদিনে গায়ক রফিকুল আলমের প্রত্যাশা

ইনস্টাগ্রাম পোস্ট শেয়ারে নতুনত্ব

ভোট সুষ্ঠু করতে যত বাহিনী দরকার নামানো হবে

ইউএফএস ও আইসিবির এমডিসহ ২৪ জনের বিরুদ্ধে মামলা

বাংলাদেশে নাটকীয়ভাবে বেড়েছে বজ্রপাত-মৃত্যু