ই-পেপার রবিবার, ১১ অক্টোবর ২০২৬, ২৬ আশ্বিন ১৪৩৩

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা

আমার বার্তা অনলাইন:
১১ অক্টোবর ২০২৬, ১১:৪২
আপডেট  : ১১ অক্টোবর ২০২৬, ১১:৪৮

অষ্টম রাউন্ডে ভিয়ারিয়ালের বিপক্ষে রিয়াল মাদ্রিদ ফরোয়ার্ড ভিনিসিয়ুস জুনিয়র লাল কার্ড দেখলেন। তাতে শনিবার সন্ধ্যায় অদ্ভুত ও অভূতপূর্ব ঘটনার সাক্ষী হলো লা লিগা।

ইয়ান দিওমান্দের একমাত্র গোলে ম্যাচটি ১-০ গোলে জিতেছে রিয়াল। তবে জয় ছাপিয়ে আলোচনায় ভিনিসিয়ুসের লাল কার্ড পাওয়ার ঘটনা ও এর কারণ। ৭০তম মিনিটে ব্রাজিলিয়ান ফরোয়ার্ড গোল করেছিলেন। ভিএআর হস্তক্ষেপ করে তাতে। গোল বিল্ডআপের সময় ভিয়ারিয়ালের নাথান সালিবার চুল টেনে ধরেছিলেন তিনি। তাতে লাল কার্ড দেখতে হয়েছে তাকে। এবং শেষ ২০ মিনিট ১০ জনকে নিয়ে খেলতে হয়েছে মাদ্রিদ ক্লাবকে।

এই পরিস্থিতি কতটা বিরল ছিল, তা তুলে ধরেছে ফুটবলের পরিসংখ্যানভিত্তিক অ্যাকাউন্ট ‘মিস্টার চিপ’। তারা বলেছে, ‘লা লিগায় ভিডিও প্রযুক্তি ব্যবহারের পর প্রথমবার একই ঘটনায় একজন গোলদাতাকে মাঠ ছাড়া করা হলো এবং গোল বাতিল করা হলো।’

ভিনিসিয়ুস তার এই কাণ্ডের জন্য ক্ষমা চেয়ে ইনস্টাগ্রামে পোস্ট দেন, ‘আনন্দ রয়ে গেছে। আমি রিয়াল মাদ্রিদ ক্লাব ও ভক্তদের কাছে ক্ষমা চাইছি।’ রেফারির এই সিদ্ধান্তের প্রতিবাদে ম্যাচের পর সংবাদ সম্মেলনেও যাননি কোচ হোসে মরিনিও।

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

অস্ট্রেলিয়ার মাটিতে প্রথমবার সিরিজ খেলতে গিয়ে ন্যূনতম লড়াইও করতে পারছে না বাংলাদেশ নারী দল। সিরিজের

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

আইভরি কোস্টের তারকা ইয়ান দিওমান্দে শনিবার সন্ধ্যায় রিয়াল মাদ্রিদের জার্সিতে প্রথমবার গোল পেলেন। লা লিগার

যুক্তরাষ্ট্রের সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে গোলের রেকর্ড কাভান সুলিভানের

মাত্র কয়েকদিন আগে ১৭ বছর পূর্ণ হয়েছে কাভান সুলিভানের। ইতোমধ্যে বাংলাদেশি বংশোদ্ভুত এই ফুটবলার বেশকিছু

ক্রীড়াবিদদের জন্য ২০০ কোটি টাকা বরাদ্দ: ক্রীড়া প্রতিমন্ত্রী

ক্রীড়াবিদদের জন্য সরকার ২০০ কোটি টাকা বরাদ্দ দিয়েছে বলে জানিয়েছেন ক্রীড়া প্রতিমন্ত্রী মো. আমিনুল হক।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

কনটেন্ট ক্রিয়েটররা ই-রিটার্ন দাখিল করবেন যেভাবে

ফের ব্যাটিং বিপর্যয়ে বাংলাদেশ, অভিজ্ঞ তারকার শূন্য’র রেকর্ড

হাকিমি-ভিনিসিয়ুসের মতো রিয়ালে ইতিহাস গড়লেন দিওমান্দে

ভিএআরের সিদ্ধান্তে লা লিগায় প্রথমবার ঘটল এমন ঘটনা

নারায়ণগঞ্জে গ্যাস জমে বিস্ফোরণ, একই পরিবারের ৪ জন দগ্ধ

পিটিআইয়ের লংমার্চ ঘিরে রাওয়ালপিন্ডিতে ১৪৪ ধারা জারি

ভারতজুড়ে ছড়াচ্ছে দিল্লির আন্দোলন, যেখানে বাধা সেখানেই বিক্ষোভের ডাক

যুক্তরাষ্ট্রে গুলি করে দুই শিশু ও অন্তঃসত্ত্বাসহ ৮ জনকে হত্যা

সৌদি বিমানবন্দরে হামলায় ট্রাম্পের ক্ষোভ, যুদ্ধে যোগদানের ইঙ্গিত

মাঝপথ থেকে ফিরে এলো ইউএস-বাংলা, বাংলাদেশ থেকে রিয়াদের ৫ ফ্লাইট বাতিল

আইপিইউ সম্মেলনে সফল অংশগ্রহণ শেষে দেশে ফিরেছেন স্পিকার

রিয়াদ বিমানবন্দরে হুথিদের প্রাণঘাতী হামলা, তীব্র নিন্দা জানাল ঢাকা

মোহাম্মদপুরে অটোরিকশা চালকদের সড়ক অবরোধ, ভোগান্তিতে অফিসগামীরা

বাংলাদেশ সম্পর্কে আইপিইউর ভুল ধারণা কেটে গেছে: স্পিকার

মুক্তি পেলেন অভিজিৎ দীপকেসহ সিজেপির তিন নেতা

সৌদি বিমানবন্দরে প্রাণঘাতী হামলা, বিশ্বজুড়ে নিন্দার ঝড়

অনির্দিষ্টকালের জন্য রিয়াদের ফ্লাইট স্থগিত করল বিমান

ধ্বংসের মুখে ইসলামি প্রকাশনা জগৎ

সাহিত্যে নোবেল পেলেন কানাডার অ্যান কারসন

‘জনআস্থা কতটুকু অর্জন করতে পেরেছি, সেটার বিচার করবে জনগণ’