ই-পেপার মঙ্গলবার, ১৫ সেপ্টেম্বর ২০২৬, ৩১ ভাদ্র ১৪৩৩

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

আমার বার্তা অনলাইন:
১৫ সেপ্টেম্বর ২০২৬, ১২:১৯
মিচেল মার্শ। সংগৃহীত ছবি

অস্ট্রেলিয়ার অধিনায়ক মিচেল মার্শ স্যাম ও টম কারানের সঙ্গে তার ছোটবেলার কথা মনে করলেন। দুই পরিবার একসঙ্গে সফর করত এবং তাদের বাবাদের মধ্যে গভীর বন্ধুত্ব ছিল। ক্রিকেট ডট এইউ ‘এক্স’-এ একটি ভিডিও পোস্ট করেছে। সেই ভিডিওতে মার্শ কারান পরিবারের বাড়িতে উঠানে খেলা ক্রিকেটের অনেক স্মৃতির কথা বলেন। সেই স্মৃতিগুলোকে তিনি ‘খুব ভালো’ ও বিশেষ বলে বর্ণনা করেন।

সে সময়ে ছোট্ট মার্শের মনে জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্নও গড়ে উঠেছিল। কারণ তার শৈশবের একটি অত্যন্ত গুরুত্বপূর্ণ ও সোনালী সময় কেটেছিল সেখানে।

২০০১ থেকে ২০০৪ সাল পর্যন্ত তাঁর বাবা এবং সাবেক অস্ট্রেলিয়ান ক্রিকেটার জিওফ মার্শ জিম্বাবুয়ে জাতীয় ক্রিকেট দলের প্রধান কোচ হিসেবে দায়িত্ব পালন করছিলেন। বাবার কাজের সুবাদে পুরো পরিবার তখন জিম্বাবুয়েতে বসবাস শুরু করে, যার ফলে জিম্বাবুয়ের সংস্কৃতি এবং ক্রিকেটের সাথে তরুণ মিচেল মার্শের এক গভীর আত্মিক টান তৈরি হয়।

এই গভীর ভালোবাসার কারণেই একসময় তার মনে জিম্বাবুয়ের হয়ে ক্রিকেট খেলার স্বপ্ন জেগেছিল। মার্শ এক সাক্ষাৎকারে বলেন, ‘আমি এক সময় সত্যিই জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলাম।’

মার্শ পরিবার যখন জিম্বাবুয়েতে ছিল, তখন মিচেলের বড় ভাই শন পশ্চিম অস্ট্রেলিয়ায় প্রথম শ্রেণির ক্রিকেট খেলতে শুরু করেছিলেন। সেই সময় মিচেল হারারে স্পোর্টস ক্লাবে ঘণ্টার পর ঘণ্টা ক্রিকেট খেলতেন। সঙ্গী ছিলেন তার বাবার কোচিং সহকারী কেভিন কারানের ছোট ছেলেরা।

সেই উঠানে ও ক্লাবে খেলা ক্রিকেটই পরে অনেক প্রতিভার জন্ম দিয়েছে। টম, বেন ও স্যাম কারান তিনজনই পরে আন্তর্জাতিক ক্রিকেটে পৌঁছেছেন। টম ও স্যাম ইংল্যান্ডের হয়ে এবং বেন জিম্বাবুয়ের হয়ে খেলছেন। এই সপ্তাহে অস্ট্রেলিয়ার বিরুদ্ধে ওডিআই সিরিজে জিম্বাবুয়ে দলেও বেনের নাম রয়েছে।

ক্রিকেট ডট এইউয়ের ভিডিওতে মার্শ বলেন, ‘ওখানে কারান ছেলেরা আছে- স্যামি ও টম। আমার মনে হয় ওটা শ্রীলঙ্কায় হয়েছিল, তবে আমি ভুলও হতে পারি। আমরা পরিবার নিয়ে সফর করতাম এবং কেভিন ছিলেন বাবার ঘনিষ্ঠ বন্ধুদের একজন। কারান ছেলেরা কার্যত এখানে আমাদের সঙ্গেই বড় হয়েছে। এগুলো সত্যিই অনেক বিশেষ স্মৃতি। তাদের বাড়িতে উঠানে অনেক লড়াই হয়েছে। খুব ভালো স্মৃতি।’

মার্শ একসময় জিম্বাবুয়ের হয়ে খেলার স্বপ্ন দেখতেন। সেই দেশটি তার হৃদয়ের কাছাকাছি থেকে গেছে। এবার হারারেতে তিনি তার ১০০তম ওডিআই খেলতে নামবেন। তিন ম্যাচের সিরিজের প্রথম ওডিআইতে মঙ্গলবার অস্ট্রেলিয়া জিম্বাবুয়ের মুখোমুখি হবে।

জাতীয় দলের কোচ হতে চান সুজন

জাতীয় দলের কোচ হিসেবে অস্থায়ীভাবে কাজ করার অভিজ্ঞতা আছে খালেদ মাহমুদ সুজনের। সুযোগ পেলে আবারও

সিপিএলে ফের আলো ছড়ালেন মিরাজ, ব্যাটিং বিপর্যয়ে হারল দল

ক্যারিবিয়ান প্রিমিয়ার লিগে (সিপিএল) তৃতীয় ম্যাচেও দারুণ পারফরম্যান্স করেছেন অলরাউন্ডার মেহেদী হাসান মিরাজ। তবে প্রথম

বড় দুঃসংবাদ পেলেন আলভারেজ

খারাপ সময় কিছুতেই যেন পিছু ছাড়ছে না হুলিয়ান আলভারেজের। দলবদলের সম্ভাবনা শেষ হয়ে যাওয়ার পর

এশিয়া কাপে ব্যর্থ, বিসিবির পর্যবেক্ষণে অধিনায়ক জ্যোতি

গত কয়েক বছরে আইসিসির টুর্নামেন্টগুলোয় এক-দুটি ম্যাচ জয় ছাড়া বলার মতো কিছু করতে পারেনি বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শহীদ সেনাসদস্যদের পরিবারের পাশে প্রধানমন্ত্রী তারেক রহমান

মানবতাবিরোধী মামলায় সাদ্দাম-ইনানের মৃত্যুদণ্ড

মানবতাবিরোধী মামলায় ওবায়দুল কাদেরের মৃত্যুদণ্ড

বেক্সিমকো ফার্মার পর্ষদ ছাড়ছেন সালমান এফ রহমান

দুর্গাপূজার সরকারি ছুটি কবে থেকে, কত দিন?

জিম্বাবুয়ের হয়ে খেলতে চেয়েছিলেন অজি অধিনায়ক

ডিজিটাল সাংবাদিকতায় নতুন সম্ভাবনা নিয়ে এগোচ্ছে দৈনিক টার্গেট

প্রার্থী বাছাইয়ে কঠিন সমীকরণে বিএনপি

ইরানের ৬১ মিলিয়ন ডলারের ক্রিপ্টো জব্দ করতে চায় যুক্তরাষ্ট্র

সরকারি চাকরিজীবীদের ১১ সুযোগ-সুবিধায় আসছে বড় পরিবর্তন

সঞ্চয়পত্রের গ্রাহকদের জন্য সুসংবাদ, আজ থেকে চালু হচ্ছে নতুন পদ্ধতি

টানা পাঁচ দিন সারা দেশে বজ্রবৃষ্টির আভাস

এই ন্যারেটিভ দিয়ে সামনে সিটি নির্বাচনে আমাকে হারিয়ে দেওয়া হবে: আসিফ

রাষ্ট্রপতি সিলেট যাচ্ছেন আজ

সাবেক সংসদ সদস্য আজিজুল গ্রেফতার

মুসলমানদের এআই দক্ষতা বাড়াতে হবে : মালয়েশিয়ার প্রধানমন্ত্রী

আগৈলঝাড়া আওয়ামী লীগ নেতা রইচ সেরনিয়াবাত গ্রেফতার

সুন্নাহ পালন করে নবীজির প্রতি ভালোবাসা প্রকাশ করতে হবে : হেফাজত নেতা

সংস্কৃতিমন্ত্রীর সঙ্গে পার্বত্যমন্ত্রীর সৌজন্য সাক্ষাৎ

পূবাইলে কমিউনিটি পুলিশ কাবাডি চ্যাম্পিয়নশিপ অনুষ্ঠিত