ই-পেপার মঙ্গলবার, ০৮ সেপ্টেম্বর ২০২৬, ২৪ ভাদ্র ১৪৩৩

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

আমার বার্তা অনলাইন:
০৮ সেপ্টেম্বর ২০২৬, ১১:২৫

ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের সময় ভালো কাটছে না। তার অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে। এমন পরিস্থিতিতে এই দায়িত্বে অনেকের নামই উঠে আসছে। লিজেন্ডারি ভারতীয় ব্যাটার ভিভিএস লক্ষ্মণ তাদের মধ্যে একজন। আরেকজনের নামও শোনা যাচ্ছে, সাবেক ভারতীয় ক্রিকেটার ও ২০১১ বিশ্বকাপ জয়ী আশিষ নেহরা।

গুজরাট টাইটান্সের প্রধান কোচ হিসেবে আইপিএলে সফল এই কোচ ভারতের প্রধান ট্যাকটিশিয়ান হওয়ার সম্ভাবনা নিয়ে কথা বলেছেন। জাতীয় দলের প্রধান কোচ হওয়ার উচ্চাকাঙ্ক্ষা না থাকলেও ভবিষ্যতের জন্য দরজা বন্ধ রাখছেন না তিনি।

ক্রিকেট অ্যাসোসিয়েশন অব বেঙ্গলের বার্ষিক পুরস্কার বিতরণী অনুষ্ঠানে আলাপচারিতায় নেহরা বললেন, ‘প্রথমেই বলে রাখি, আমি উচ্চাকাঙ্ক্ষা শব্দটি ব্যবহার করব না। আমার পরিকল্পনায় নেই। এটা হবে অনেক সম্মানের ও সৌভাগ্যের। কিন্তু এই ধরনের পরিকল্পনা আমি কখনও করিনি। ভবিষ্যতে দেখা যাবে। না, না উচ্চাকাঙ্ক্ষা নেই। আমি যেখানে আছি খুব সুখেই আছি।’

গুজরাটের সাফল্যে নিজেকে কৃতিত্ব দিচ্ছেন না সাবেক এই পেসার, “গুজরাট টাইটান্স নিয়ে কথা উঠলে অনেকে বলে, ‘তুমি কোচিংয়ে ভালো করেছ’। আমি নই, দলও করেছে। হ্যাঁ, যখন আপনার অধিনায়ক, আপনার কোচ সবসময় সহযোগী হয়, তখন সবকিছু সহজ হয়, বিশেষ করে ভারতে। কিন্তু আমি এর মধ্যে নেই।’

ভারতের প্রধান কোচ হওয়ার প্রস্তাব এলে বেশ কিছু বিষয় তাকে পুনর্বিবেচনা করতে হবে বললেন নেহরা। এর মধ্যে অন্যতম গুরুত্বপূর্ণ বিষয় পরিবারের সম্মতি। তিনি বললেন, ‘এখনই উত্তর দেওয়া খুব কঠিন। সবার আগে বলে রাখি, আমাকে আগে হাই কমিশনের সঙ্গে মানে আমার স্ত্রীর সঙ্গে কথা বলতে হবে। নয়তো আমার বিবাহ বিচ্ছেদ হতে পারে। ভ্রমণের ব্যাপার আছে, যেটা আট থেকে নয় মাসের। সহজ নয়।’

তিনি ব্যাখ্যা করলেন, ‘আন্তর্জাতিক ক্রিকেটের বিষয়টি এলে, অনেকেই তিন চার বছরের বেশি কাজ করতে পারে না... যে ধরনের চাপ থাকে ও ভ্রমণ করতে হয়।’

গুজরাটের কোচ হিসেবে নেহরা ২০২২ সালে প্রথম আসরেই চ্যাম্পিয়ন হওয়ার গৌরব অর্জন করেন। এরপর ২০২৩ ও ২০২৬ সালে তার দল রানার্সআপ হয়।

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল

পাকিস্তান ক্রিকেট এখন ভেন্টিলেটরে আছে: শোয়েব আখতার

ইংল্যান্ডের বিপক্ষে লর্ডস টেস্টে ১৯৪ রানের বড় ব্যবধানে হেরে তিন ম্যাচের সিরিজে এক ম্যাচ বাকি

বায়ার্নকে ৬৭ ম্যাচ পর শীর্ষস্থান থেকে নামাল নবাগত দল

বুন্দেসলিগার রেকর্ড চ্যাম্পিয়ন বায়ার্ন মিউনিখকে রুখে দিলো নবাগত দল শালকে। ম্যাচটি না হারলেও মিউনিখ ক্লাবের

বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভানের আরেকটি রেকর্ড

আগের ম্যাচে মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে টানা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

পশ্চিম তীরের অবৈধ বসতিগুলোতে বাণিজ্য নিষেধাজ্ঞা জারি করছে যুক্তরাজ্য

 এইচএসসি পরীক্ষা দিতে গিয়ে নিখোঁজ অন্যব মজুমদার

রাশিয়া-ইউক্রেন যুদ্ধ শীতকাল পর্যন্ত গড়াতে পারে: জেলেনস্কি

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ইরানের সঙ্গে যুদ্ধ শেষ হলেই কমবে জ্বালানির দাম: ডোনাল্ড ট্রাম্প

জাতিসংঘ মহাসচিবের সঙ্গে খলিলুর রহমানের বৈঠক

এবার হুথিদের কবল থেকে রাজধানী সানা পুনরুদ্ধারের সিদ্ধান্ত ইয়েমেনের

বাংলাদেশের নিরাপত্তা বাহিনীর ওপর স্বাধীন তদারকির আহ্বান ফলকার টুর্কের

রূপালী ব্যাংক ব্যালান্সড ফান্ডকে বে-মেয়াদিতে রূপান্তরের উদ্যোগ

৫ বছরে ২৫ কোটি গাছ, এ বছর রোপণ হবে ৫ কোটি ১৪ লাখ চারা

রাজধানীর প্রধান সড়কে অনুমোদিত ব্যাটারিচালিত অটোরিকশা বন্ধ

শেখ হাসিনার প্রত্যর্পণ নিয়ে ঢাকাকে ‘স্পষ্ট বার্তা’ দিল্লির

৮ সেপ্টেম্বর ঘটে যাওয়া নানান ঘটনা

পোশাক খাতে পরিচ্ছন্ন জ্বালানি রূপান্তর বিষয়ক ইইউ-সুইডিশ দূতাবাস আলোচনা অনুষ্ঠিত

মরক্কো-সাহারা ইস্যুতে সকল পক্ষের  সম্মতিক্রমের সমাধানকে ডেনমার্কের সমর্থন 

শেখ হাসিনার আর আপিলের সুযোগ নেই : চিফ প্রসিকিউটর

১৪ হাজার নতুন শিক্ষকের পদায়নে প্রাথমিক শিক্ষকদের বদলি স্থগিত

অগ্ন্যুৎপাত : ইন্দোনেশিয়ার ৮ বিমানবন্দরে ১ লাখ ৭০ হাজার যাত্রী আটকা

প্রধানমন্ত্রীর সঙ্গে মিয়ানমার বিষয়ক জাপানের বিশেষ দূতের সাক্ষাৎ

গ্রেপ্তারের ২৪ ঘণ্টার বাইরে কাউকে আটকে রাখা গুম হিসেবে গণ‍্য হবে: চিফ প্রসিকিউটর