ই-পেপার বুধবার, ০৯ সেপ্টেম্বর ২০২৬, ২৫ ভাদ্র ১৪৩৩

ইতিহাস গড়লেন বাংলাদেশি বংশোদ্ভুত কাভান সুলিভান

আমার বার্তা অনলাইন:
৩০ আগস্ট ২০২৬, ১০:৫৫

দারুণ ফর্মে আছেন বাংলাদেশি বংশোদ্ভুত ‍মার্কিন ফুটবলার কাভান সুলিভান। ২০২৪ সালে ১৪ বছর বয়সে আমেরিকান যেকোনো শীর্ষ লিগে সর্বকনিষ্ঠ ফুটবলার হিসেবে তার অভিষেক হয়। তবে প্রথম গোল ও অ্যাসিস্টের জন্য তাকে চলমান মৌসুম পর্যন্ত অপেক্ষা করতে হয়। আর এই পুরো সময়টা জুড়ে নৈপুণ্য দেখিয়ে আবারও ইতিহাসের পাতায় নাম তুললেন কাভান।

মেজর লিগ সকারের (এমএলএস) ইতিহাসে সর্বকনিষ্ঠ (১৬ বছর ৩৩৬ দিন) ফুটবলার হিসেবে তিনি টানা চার ম্যাচে গোলে অবদানের রেকর্ড গড়লেন। আজ (রোববার) নিউইয়র্ক রেড বুলসের বিপক্ষে ৩-১ ব্যবধানে ফিলাডেলফিয়া ইউনিয়নের জয়ে একটি গোল করেছেন কাভান সুলিভান। এর মধ্য দিয়ে রেড বুলসের সাত ম্যাচের অপরাজেয় ধারা ভেঙে দিয়েছে তার দল।

রেড বুলসের বক্সে ঢুকে প্রতিপক্ষ দুজনের বাধা এড়িয়ে বাঁ পায়ে দূরের পোস্টে বল জড়ান সুলিভান। টানা দ্বিতীয় ম্যাচে এবং চলতি মৌসুমে ক্যারিয়ারের ৩৪তম ম্যাচে তিনি তৃতীয় গোল করলেন। ৫০তম মিনিটে কাভানের গোলে ফিলাডেলফিয়া ২-০ ব্যবধানে এগিয়ে যায়। লিগের ইতিহাসে ১৮ বছর বা তার কম বয়সী খেলোয়াড়দের মধ্যে তিনি তৃতীয় খেলোয়াড়, যিনি টানা চারটি ম্যাচে গোল বা অ্যাসিস্টের মাধ্যমে অবদান রেখেছেন।

এর আগে মিলান ইলোস্কির ক্যারিয়ারসেরা ১১তম গোলের সুবাদে ম্যাচের ২১ মিনিটে প্রথম লিড নেয় ফিলাডেলফিয়া ইউনিয়ন। দলের প্রথম দুটি গোলের ক্ষেত্রে ইন্ডিয়ানা ভ্যাসিলিভ এবং ড্যানলি জিন জ্যাকস– উভয়েই এই মৌসুমে নিজেদের প্রথম দুটি অ্যাসিস্টের দেখা পান।

৬৫তম মিনিটে ১৮ বছর বয়সী আরেক প্রতিভাবান ফুটবল নীল পিয়েরে গোল করে দলের ব্যবধান ৩-০ তে নিয়ে যান। ১৮ বছর বয়সী এই নতুন মিডফিল্ডারের জন্য এটি ছিল সপ্তম ম্যাচে চতুর্থ গোল। ব্রুনো দামিয়ানি ও ইলোস্কি এই গোলে সহায়তা করেন। ৭৪ মিনিটে গোল করে রেড বুলসের হয়ে ব্যবধান (৩-১) কমান এরিক ম্যাক্সিম চুপো-মোটিং। গত মৌসুমে ১৭টি গোল করার পর চলতি মৌসুমে এটি তার তৃতীয় গোল।

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

সেপ্টেম্বরে ভারতের বিপক্ষে দেশের মাটিতে তিন ম্যাচের ওয়ানডে ও সমান ম্যাচের টি–টুয়েন্টি সিরিজ খেলার কথা

জমির জট খুলেছে, এবার রামুতে স্বপ্নের ফুটবল মাঠ

কখনো সংরক্ষিত বনাঞ্চলের কারণে আটকে গেছে, কখনো প্রশাসনিক প্রক্রিয়ায়। একপর্যায়ে মনে হচ্ছিল, ফিফার অর্থায়নে বাংলাদেশের

বিবাহ বিচ্ছেদের ভয়ে ভারতের কোচ হতে চান না বিশ্বকাপ জয়ী ক্রিকেটার

ভারতের বর্তমান প্রধান কোচ গৌতম গম্ভীরের সময় ভালো কাটছে না। তার অবস্থান ঝুঁকিপূর্ণ হয়ে উঠছে।

৪ ম্যাচে ১৭ গোল, এখনও কি নতুন স্ট্রাইকারকে খুঁজছে বার্সেলোনা?

রবার্ট লেভানডোভস্কি, ফেরান তোরেস ও মার্কাস র‌্যাশফোর্ড চলে যাওয়ার পর আক্রমণভাগ নিয়ে দুশ্চিন্তার ভাঁজ পড়েছিল
  • সর্বশেষ
  • জনপ্রিয়

মালয়েশিয়ার ৬৯তম স্বাধীনতা দিবস উদযাপন

ডেঙ্গু প্রতিরোধে তিন মাসের বিশেষ অভিযান, উদ্বোধন করবেন প্রধানমন্ত্রী

রাষ্ট্রপতির স‌ঙ্গে ভারতীয় হাইকমিশনার দীনেশ ত্রিবেদীর সাক্ষাৎ

চিকিৎসকের কাছে চাঁদা দাবি : অস্ত্রসহ চাঁদাবাজ চক্রের সাত জন গ্রেপ্তার

উত্তর কোরিয়ার নৌবাহিনী যুক্ত হলো পরমণু বোমা নিক্ষেপে সক্ষম ডেস্ট্রয়ার

শিক্ষার বাজেট বাড়ানোর লক্ষ্য শুধু ভবন নির্মাণ নয়: ববি হাজ্জাজ

টেস্টের পর ত্রিদেশীয় সিরিজ, ভারত না এলেও ব্যস্ত সূচি বাংলাদেশের

বার সভাপতির সঙ্গে তর্কে জড়িয়ে এজলাস ছাড়লেন প্রধান বিচারপতি

ইয়েমেনের হুথিদের হামলায় সৌদি আরবে আহত ৭৩ জন

হাসিনার আপিলের সুযোগ নেই, মৃত্যুদণ্ড অপেক্ষা করছে: তথ্য উপদেষ্টা

শিক্ষার মান যাচাইয়ে আন্তর্জাতিক মূল্যায়নের দিকে যেতে চায় সরকার

বাকৃবির নতুন উপাচার্য অধ্যাপক ড. রফিকুল ইসলাম সরদার

নওগাঁয় স্বর্ণ ব্যবসায়ীকে হত্যা করে ৬ ভরি সোনা ও ৭ লাখ টাকা লুট

বাঁধনের ওপর হামলায় জড়িতদের আমরা ছাড়বো না: জাহেদ উর রহমান

থার্ড টার্মিনাল চালু হচ্ছে ১৬ ডিসেম্বর: বিমানমন্ত্রী

চক্রান্তকারীরা বারবার ধর্মীয় সম্প্রীতি ভাঙার চেষ্টা করেছে: রিজভী

চিকিৎসা খাতে সমন্বিত টিমওয়ার্কে পূর্ণাঙ্গ স্বাস্থ্যব্যবস্থা গড়ে উঠবে: ডা. জাহিদ

“তুমি আমার ডেডবডিটা নিয়ে যেও”—বলেছিলাম, “আপনি ফিরে আসবেন, দেশ চালাবেন”

নিলামে পণ্য বিক্রি করে প্রায় ৬০০ কোটি টাকা আয় কাস্টমসের

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় ৪ বাংলাদেশি নিহত