ই-পেপার বৃহস্পতিবার, ১৬ জুলাই ২০২৬, ১ শ্রাবণ ১৪৩৩

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, কোচিং প্যানেলে বাড়াবেন নারী সদস্য

আমার বার্তা অনলাইন:
১৬ জুলাই ২০২৬, ১৬:২৯

ফ্রান্স জাতীয় দলের কোচ হিসেবে দিদিয়ের দেশমের দীর্ঘ অধ্যায়ের সমাপ্তি হতে যাচ্ছে। দেশমের আনুষ্ঠানিক বিদায়ের আগেই তার উত্তরসূরি প্রায় চূড়ান্ত করে ফেলেছে ফরাসি ফুটবল ফেডারেশন (এফএফএফ)। ফরাসিদের নতুন কোচ হিসেবে দায়িত্ব নিতে যাচ্ছেন কিংবদন্তি জিনেদিন জিদান।

২০১২ সালে ফ্রান্সের দায়িত্ব নেওয়া দেশম চেয়েছিলেন ২০২৬ বিশ্বকাপের ফাইনাল দিয়েই নিজের অধ্যায় শেষ করতে। কিন্তু সেমিফাইনালে স্পেনের কাছে হারের ফলে তার শেষ ম্যাচ হতে যাচ্ছে ইংল্যান্ডের বিপক্ষে তৃতীয় স্থান নির্ধারণী লড়াই।

দেশমের বিদায়ের পর কে দায়িত্ব নেবেন, তা নিয়ে অনেক দিন আগে থেকেই গুঞ্জন ছিল। ফরাসি সংবাদমাধ্যম আরএমসি স্পোর্টসের এক প্রতিবেদনে বলা হয়েছে, জিদানই হচ্ছেন ফ্রান্সের পরবর্তী কোচ। তবে চুক্তির খসড়া প্রস্তুত থাকলেও এখনও আনুষ্ঠানিক স্বাক্ষর বাকি রয়েছে।

সূত্রের বরাত দিয়ে সেই প্রতিবেদনে আরো বলা হয়েছে, বিশ্বকাপ শেষ হওয়ার কয়েক দিনের মধ্যেই জিদানের নিয়োগটি আনুষ্ঠানিকভাবে ঘোষণা করতে চায় ফরাসি ফুটবল ফেডারেশন। আগামী ২১ জুলাইয়ের মধ্যেই সব আনুষ্ঠানিকতা সম্পন্ন করা হতে পারে।

রিয়াল মাদ্রিদের সাবেক সফল এই কোচ ফ্রান্সের দায়িত্ব নেওয়ার পর কোচিং স্টাফেও বড় পরিবর্তন আনতে চান। প্রতিবেদনে বলা হয়েছে, জিদানের সঙ্গে প্রায় ২৫ সদস্যের একটি বড় ব্যাকরুম স্টাফ যোগ দিতে পারে। পাশাপাশি কোচিং ও সাপোর্ট স্টাফে নারীদের অংশগ্রহণও বাড়ানোর পরিকল্পনা রয়েছে তার।

খেলোয়াড়ি জীবনে ফ্রান্সকে ১৯৯৮ বিশ্বকাপ জেতানো জিদান কোচ হিসেবেও নিজেকে প্রমাণ করেছেন। রিয়াল মাদ্রিদকে টানা তিনটি উয়েফা চ্যাম্পিয়ন্স লিগ জেতানো এই কিংবদন্তির হাত ধরেই এবার নতুন যুগে প্রবেশ করতে যাচ্ছে ফরাসিরা।

আমার বার্তা/এমই

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলো জার্মানি

ফিফা সভাপতি জিয়ান্নি ইনফান্তিনোর বিরুদ্ধে ইউরোপের অসন্তোষ আরও স্পষ্ট হয়ে উঠছে। জার্মান ফুটবল অ্যাসোসিয়েশন (ডিএফবি)

বাংলাদেশকে হারিয়েও সন্তুষ্ট নয় জিম্বাবুয়ে

বাংলাদেশের বিপক্ষে জয় দিয়ে টি-টোয়েন্টি সিরিজ শুরু করেছে জিম্বাবুয়ে। তবে ৩২ রানের এই জয়ের পরও

ব্রাজিলের ৬৪ বছরের পুরোনো রেকর্ড ভাঙার অপেক্ষায় আর্জেন্টিনা

ইংল্যান্ডকে হারিয়ে টানা দ্বিতীয়বার বিশ্বকাপের ফাইনালে উঠেছে আর্জেন্টিনা। শিরোপা জয়ের লড়াইয়ে মেসিদের প্রতিপক্ষ ২০১০ বিশ্বকাপের

ফাইনালে মেসির মুখোমুখি হওয়া নিয়ে যা বলেছেন ইয়ামাল

ইতিহাসে প্রথমবারের মতো এবারই বিশ্বকাপের সেমিফাইনালে উঠেছিল ফিফা র‌্যাংকিংয়ের শীর্ষ চার দল। এ ছাড়া এবার
  • সর্বশেষ
  • জনপ্রিয়

স্বাস্থ্যখাতের আমূল পরিবর্তনে ই-হেলথ কার্ড বাস্তবায়নের দ্বারপ্রান্তে: স্বাস্থ্য প্রতিমন্ত্রী

সেপ্টেম্বর-অক্টোবরেই স্থানীয় সরকার নির্বাচনের চূড়ান্ত তফসিল

অর্থ পাচার না হলে ক্ষুদ্র নৃ-গোষ্ঠীর অনেক সমস্যা সমাধান হয়ে যেত: প্রধানমন্ত্রী

জুলাই কারো একার নয়, এটি গণতন্ত্রকামী মানুষের সম্মিলিত অর্জন: প্রতিমন্ত্রী

গণভোটের রায় বাস্তবায়ন না করে বিশ্বাসঘাতকতা করেছে সরকার: নাহিদ

ফ্যাসিবাদী হাসিনা বা তার দলের রাজনীতি প্রতিষ্ঠার সুযোগ আর নেই: প্রতিমন্ত্রী

বৃক্ষরোপণ কর্মসূচি শুরু, সারাদেশে ৭৩ হাজার গাছ লাগাবে বিজিবি

সব ধর্মের মানুষের উন্নয়নেই কাজ করছে সরকার: স্থানীয় সরকারমন্ত্রী

অনলাইন জুয়ার ‘গডফাদার’ গ্রেপ্তার, প্রতিদিন ৫ কোটি টাকা লেনদেনের অভিযোগ

হাম উপসর্গে আরও ৮ শিশুর মৃত্যু, নতুন আক্রান্ত ৯৭৪: স্বাস্থ্য অধিদপ্তর

জিয়াউর রহমানকে গুলি করেন মেজর মোজাফফর, ভারতে ছিলেন আত্মগোপনে

ফ্রান্সের কোচ হচ্ছেন জিদান, কোচিং প্যানেলে বাড়াবেন নারী সদস্য

ফ্যাসিস্ট হামিদ শক্তির বিরুদ্ধে ফাইট করে গেছে জাহাঙ্গীর: ফজলুর রহমান

বাঁশখালীতে কোস্ট গার্ডের মেডিকেল ক্যাম্প, ৬৭৬ বন্যার্ত পেলেন বিনামূল্যে চিকিৎসা

সৌদিতে সড়ক দুর্ঘটনায় প্রাণ গেল দুই ভাইয়ের, লক্ষ্মীপুরে শোকের মাতম

ফিফা নির্বাচনে ইনফান্তিনোর ওপর থেকে সমর্থন প্রত্যাহার করলো জার্মানি

আবু সাঈদরা প্রতিদিন জন্ম নেন না, যুগে একজনই আসেন: প্রতিমন্ত্রী ফরহাদ

শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের হত্যাকারী মোজাফফর আটক

হাসিনাকে আইনি প্রক্রিয়ায় দেশে ফিরিয়ে আনতে চায় সরকার: স্বরাষ্ট্রমন্ত্রী

জুলাই শহীদদের আত্মত্যাগ জাতিকে ঐক্যবদ্ধ হওয়ার প্রেরণা জোগায়: চসিক মেয়র