ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

জাইমা আপুকে বাফুফে পরিদর্শনের আমন্ত্রণ জানাচ্ছি: ফুটবলার আফঈদা

আমার বার্তা অনলাইন:
১৯ এপ্রিল ২০২৬, ১৮:৪৪
জাইমা রহমান ও আফঈদা খন্দকর

জাতীয় নারী ফুটবল দলের অধিনায়ক আফঈদা খন্দকার প্রধানমন্ত্রী ও তার কন্যা জাইমা রহমানকে বাংলাদেশ ফুটবল ফেডারেশন (বাফুফে) পরিদর্শনের আমন্ত্রণ জানিয়েছেন। একই সঙ্গে নারী ফুটবলের উন্নয়নে সরকারের সরাসরি হস্তক্ষেপ ও সুযোগ-সুবিধা বৃদ্ধির দাবি জানিয়েছেন তিনি।

আজ রোববার (১৯ এপ্রিল) জাতীয় ক্রীড়া পরিষদের (এনএসসি) অডিটোরিয়ামে আয়োজিত ‘ক্রীড়া ভাতা ও ক্রীড়া কার্ড’ প্রদান অনুষ্ঠানে নারী ফুটবল দলের প্রতিনিধি হিসেবে বক্তব্য দেন আফঈদা। ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হকের উপস্থিতিতে তিনি বলেন, 'আমরা জানতে পেরেছি যে মাননীয় প্রধানমন্ত্রীর কন্যা জাইমা রহমান আপু নিজেও একজন ফুটবলার ছিলেন। আজকের এই অনুষ্ঠানের মাধ্যমে আমি মাননীয় প্রধানমন্ত্রী এবং জাইমা আপুকে আমাদের ফেডারেশন পরিদর্শনের জন্য আমন্ত্রণ জানাচ্ছি।'

সাফল্যের জোয়ারে ভাসলেও নারী ফুটবলারদের আবাসন, উন্নত প্রশিক্ষণ ও অবকাঠামোগত নানা সীমাবদ্ধতার কথা তুলে ধরেন আফঈদা। তিনি সরকারের কাছে নারী ফুটবলের জন্য বিশেষ সহযোগিতার দাবি জানিয়ে বলেন, 'আমাদের নারী ফুটবলের সার্বিক উন্নতির জন্য সরকারের পক্ষ থেকে বাফুফেকে আরও শক্তিশালী সহায়তা দেওয়ার অনুরোধ জানাচ্ছি। আমাদের উন্নত সুযোগ-সুবিধা দিলে আমরা দেশের জন্য আরও বড় সাফল্য বয়ে আনতে পারব।'

উল্লেখ্য, ক্রীড়াবিদদের আর্থিক নিরাপত্তা নিশ্চিত করতে সরকারের বিশেষ উদ্যোগের আওতায় আজ দ্বিতীয় ধাপে ১৭১ জন খেলোয়াড়কে এক লাখ টাকা করে ভাতা ও ক্রীড়া কার্ড দেওয়া হয়। এই তালিকায় জাতীয় নারী ও পুরুষ ফুটবল দলের ৩৬ জন সদস্যও রয়েছেন।

আমার বার্তা/এমই

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে গত মাসে ২-১ ব্যবধানে ওয়ানডে সিরিজ জিতেছে বাংলাদেশ। দুই সিরিজেই সিরিজসেরা হয়েছিলেন টাইগার

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

যুব ও ক্রীড়া প্রতিমন্ত্রী আমিনুল হক তুরস্কের কোনিয়া থেকে আজ ভোরে ঢাকায় ফিরেছেন। কয়েক ঘণ্টা

আবাহনীর ফাহিম, মোহামেডানের মাসুদ, ওল্ড-ডিওএইচএসের তামিম

আমিনুল ইসলাম বুলবুলের নেতৃত্বাধীন বিসিবির পরিচালনা পর্ষদ গেল মাসে ভেঙে দেওয়ার পর তামিম ইকবালের নেতৃত্বে

১ কোটি টাকা দিলেই মামলা থেকে নাম উঠিয়ে দেবে: সাকিব

দীর্ঘদিন ধরে জাতীয় দল ও দেশের বাইরে রয়েছেন দেশসেরা ক্রিকেটার সাকিব আল হাসান। ছাত্র আন্দোলনের
  • সর্বশেষ
  • জনপ্রিয়

আইসিসির মাসসেরা ক্রিকেটার বাংলাদেশের নাহিদ রানা

উন্নত প্রযুক্তিতে দক্ষ চীনা নাগরিকরা জুয়ার ফাঁদে ফেলছে বাংলাদেশিদের

গাজীপুরে আলোচিত ৫ খুন: পদ্মা নদী থেকে সেই ফোরকানে মরদেহ উদ্ধার

একদিনে হাম ও হামের উপসর্গে আরও ৭ জনের মৃত্যু: স্বাস্থ্য অধিদপ্তর

২০২৭ সালের এসএসসি শুরু ৭ জানুয়ারি, এইচএসসি ৬ জুন

কোলম্যান ইস্যুতে তাবিথ-আমিনুল বৈঠক পেছাল

মানব পাচার ও অভিবাসী চোরাচালান রোধে গণমাধ্যমের ভূমিকা গুরুত্বপূর্ণ

চট্টগ্রামে ইঞ্জিনিয়ার মোশাররফের জানাজা, ছিলেন বিএনপি-জামায়াতের নেতারা

গবাদিপশু প্রবেশ ঠেকাতে বিজিবি সতর্ক অবস্থানে আছে: প্রাণিসম্পদ মন্ত্রী

দেশে কোরবানির পশুর কোনো সংকট নেই: প্রাণিসম্পদমন্ত্রী

আমিরাত উপকূল থেকে জাহাজ জব্দ, নেওয়া হচ্ছে ইরানের দিকে

ভোটার বাড়লো ৬ লাখ ২৮ হাজার, মোট সংখ্যা ১২ কোটি ৮৩ লাখ

কক্সবাজার-পটুয়াখালীতে পর্যটকদের জন্য হেলথ সেন্টার স্থাপনের পরিকল্পনা

সব জল্পনার অবসান, কেরালার নতুন মুখ্যমন্ত্রী ভিডি সাতিসান

জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি পদের নির্বাচনী প্রচারে পররাষ্ট্রমন্ত্রীর ৬ দফা

শিক্ষাখাতকে জাতীয় বিনিয়োগ হিসেবে বিবেচনা করছে সরকার: প্রতিমন্ত্রী

স্থায়ী জামিন ও দেশত্যাগের অনুমতি পেলেন আনিস আলমগীর

স্থানীয় সরকার নির্বাচনের পূর্ণাঙ্গ কর্মপরিকল্পনা তৈরি করছে ইসি

ইনুর বিরুদ্ধে মানবতাবিরোধী অপরাধের মামলার রায় যেকোনো দিন

পশ্চিমবঙ্গে গরুসহ সব ধরনের পশু জবাই নিষিদ্ধ করলো বিজেপি