ই-পেপার শুক্রবার, ২৭ মার্চ ২০২৬, ১৩ চৈত্র ১৪৩৩

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষের শঙ্কা স্ট্রাইকারের

আমার বার্তা অনলাইন
২৭ মার্চ ২০২৬, ১২:৩২

আসন্ন ফুটবল বিশ্বকাপের স্কোয়াড ঘোষণার আগে শেষ দুটি প্রীতি ম্যাচে নামছে বিশ্বচ্যাম্পিয়ন আর্জেন্টিনা। নিজেদের মাঠে হতে যাওয়া এই লড়াইয়ের স্কোয়াডে ডাক পেয়েছিলেন তরুণ স্ট্রাইকার জোয়াকিন পানিচেল্লি। হয়তো বিশ্বকাপ খেলারও স্বপ্ন দেখছিলেন তিনি। কিন্তু অনুশীলনে তিনি অ্যান্টেরিওর ক্রুসিয়েট লিগামেন্ট (এসিএল) ইনজুরিতে পড়েছেন। যা বিশ্বকাপ থেকেও ছিটকে দিতে পারে পানিচেল্লিকে।

সাম্প্রতিক সময়ে ফরাসি ক্লাব স্ত্রাসবুর্গের হয়ে লিগ ওয়ানে দারুণ ফর্মে ছিলেন পানিচেল্লি। লিওনেল স্কালোনি যখন তাকে এবারের প্রীতি ম্যাচের জন্য ডেকেছেন, ওই মুহূর্তে ক্লাবের জার্সিতে ৩৮ ম্যাচে ১৮ গোল এবং ৪ অ্যাসিস্ট ছিল ২৩ বছর বয়সী এই ফরোয়ার্ডের নামে। আর্জেন্টাইন দলে যোগ দেওয়ার আগে লিগ ওয়ানে শেষ ম্যাচে নেমে আরও দুই গোল করেন পানিচেল্লি (৩৯ ম্যাচে ২০ গোল)। তার সেই ফর্ম নিশ্চয়ই এবার জাতীয় দলেও টেনে আনতে চেয়েছিলেন।

আর্জেন্টাইন সংবাদমাধ্যম ‘টিওয়াইসি স্পোর্টস’–এর প্রতিবেদনে বলা হয়েছে, বৃহস্পতিবার বিকেলে আর্জেন্টিনার অনুশীলন থেকে ভয়ানক খবর এসেছে। ডান পায়ের ক্রুসিয়েট লিগামেন্ট ইনজুরিতে পড়েছেন স্ট্রাইকার জোয়াকিন পানিচেল্লি। যা তার বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষ করে দিতে পারে। মৌরিতানিয়ার বিপক্ষে প্রীতি ম্যাচের আগে অনুশীলনে চোট পাওয়ার পর তাকে তুলে নেওয়া হয়। তার অবস্থা কতটা গুরুতর তা জানতে অপেক্ষা করতে হবে।

এদিকে, আর্জেন্টাইন ফুটবল অ্যাসোসিয়েশন (এএফএ) জানিয়েছে, জোয়াকিন পানিচেল্লি অনুশীলনে ডান পায়ের হাঁটুতে চোট পেয়েছেন। পরীক্ষা-নিরীক্ষার পর আগামীকাল (শনিবার) তার অবস্থা জানা যাবে। এদিকে, টিওয়াইসি’র তথ্যমতে– প্রথমে তার ইনজুরি সাধারণ কিছু মনে হয়েছিল। তার মানে তার বিশ্বকাপ খেলার সম্ভাবনা টিকে আছে। কিন্তু মধ্যরাতে জানা গেছে, দুই বছর আগে পড়া একই ইনজুরিতে ভুগছেন পানিচেল্লি।

বিশ্বকাপের জন্য পানিচেল্লি ফিট বিবেচিত হবেন কি না তার জন্য কিছু সময় অপেক্ষা করতে হবে, তবে এবারের প্রীতি ম্যাচ থেকে তার ছিটকে পড়ার খবর দিয়েছে আরেক সংবাদমাধ্যম ‘ওলে’। এর আগে গত বছরের নভেম্বরে আর্জেন্টিনা সর্বশেষ প্রীতি ম্যাচ খেলেছিল অ্যাঙ্গোলার বিপক্ষে। সেই ম্যাচ দিয়ে আন্তর্জাতিক ফুটবলে অভিষেক হয় পানিচেল্লির। এরপর আসন্ন জাম্বিয়া ও মৌরিতানিয়া ম্যাচের জন্যও তাকে দলে যুক্ত করেন স্কালোনি।

আগামীকাল ভোর ৫টা ১৫ মিনিটে মৌরিতানিয়ার বিপক্ষে খেলতে নামবে লিওনেল মেসির দল। এরপর ৩১ মার্চ তাদের প্রতিপক্ষ জাম্বিয়া। দুটি ম্যাচই হবে বুয়েন্স আয়ার্সের লা বোম্বোনেরা স্টেডিয়ামে। যা হবে বিশ্বকাপের আগে ঘরের মাঠে মেসি-আলভারেজদের শেষ ম্যাচ।

আমার বার্তা/জেএইচ

এমবাপের নৈপুণ্যে দশজন নিয়েও ব্রাজিলকে হারালো ফ্রান্স

যুক্তরাষ্ট্রের বোস্টনে উপকূলবর্তী ফক্সবোরোতে লড়াই, কিন্তু পরিণত হয়েছিল ব্রাজিলের ঘরের মাঠ। গ্যালারিতে হাজির ৬৬,২১৫ জন

রোনান সুলিভানের জোড়া গোলে পাকিস্তানকে হারাল বাংলাদেশ

সাফ অনূর্ধ্ব-২০ ফুটবল চ্যাম্পিয়নশিপের গ্রুপপর্বে নিজেদের প্রথম ম্যাচে পাকিস্তানকে পাত্তাই দিল না বাংলাদেশ যুবারা। দেশের

সাকিবের জাতীয় দলে খেলা নিয়ে যা বললেন নতুন প্রধান নির্বাচক

সর্বশেষ পাকিস্তান সিরিজ দিয়ে সাকিব আল হাসানের বাংলাদেশ জাতীয় দলে ফেরার জোর গুঞ্জন ছিল। যদিও

জাইমা রহমানের চেলসিতে সুযোগ পাওয়ার বিষয়ে ক্রীড়া প্রতিমন্ত্রীর ব্যাখ্যা

প্রধানমন্ত্রী তারেক রহমানের কন্যা জাইমা রহমানের ফুটবল প্রীতি এবং চেলসির বয়সভিত্তিক দলে সুযোগ পাওয়া-সংক্রান্ত সাম্প্রতিক
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাংলাদেশিসহ সব বিদেশি কর্মীর জন্য বড় দুঃসংবাদ দিলো মালয়েশিয়া

মুরগির বাজার চড়া, আগের দামেই বিক্রি হচ্ছে গরু-খাসি

চট্টগ্রাম বন্দরে আসছে ১ লাখ ৯৩ হাজার টন গ্যাস

চল্লিশের পর প্রোটিন জরুরি কেন?

৬ বিভাগে আজ বৃষ্টির সম্ভাবনা, বাড়তে পারে গরম

থানায় ঢুকে ওসিসহ পুলিশ সদস্যদের মারধরের মামলায় জামায়াত নেতা গ্রেপ্তার

খাগড়াছড়িতে ইউপিডিএফ নেতাকে গুলি করে হত্যা

ঢাকায় ডিবির বিশেষ অভিযানে গ্রেপ্তার সাবেক এমপি জিন্নাহ

আর্জেন্টিনার হয়ে বিশ্বকাপ খেলার স্বপ্ন শেষের শঙ্কা স্ট্রাইকারের

আবাসিক ভবনে ১৮ হাজার লিটার জ্বালানি তেল মজুত, ব্যবসায়ীকে জরিমানা

তসবিহর দানা গলায় আটকে দেড় বছরের শিশুর মৃত্যু

বাংলাদেশের প্রতি অবিচল সমর্থনের কথা পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

যুদ্ধের মধ্যেই প্রতিদিন প্রায় ১৪ কোটি ডলার আয় করছে ইরান

স্ত্রী-সন্তানসহ মুফতি মমিনের দাফন হবে শ্বশুরবাড়িতে, খোঁড়া হচ্ছে ৪ কবর

জুলাই সনদ বাস্তবায়ন করতে না পারা জাতির জন্য হতাশাজনক হবে

পল্লবীতে যুবদল নেতা কিবরিয়া হত্যায় দুই ‘শুটার’ গ্রেপ্তার : র‌্যাব

বাংলাদেশের প্রতি অব্যাহত সমর্থন পুনর্ব্যক্ত জাতিসংঘ মহাসচিবের

৩০ হাজার টন জ্বালানি তেল নিয়ে চট্টগ্রাম বন্দরে আরও এক জাহাজ

ট্রাম্পের ঘোষণার পর কমতে শুরু করেছে জ্বালানি তেলের দাম

ঢাকাসহ দেশের ৪ অঞ্চলে ঝোড়ো বৃষ্টির আভাস, নদীবন্দরে সতর্ক সংকেত