ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বাংলাদেশকে ‘শাস্তির’ হুমকি দিলেন আইসিসি চেয়ারম্যান জয় শাহ

ভারতীয় সংবাদমাধ্যমের খবর
আমার বার্তা অনলাইন:
২৪ জানুয়ারি ২০২৬, ১৫:০০
টি-টোয়েন্টি বিশ্বকাপ ইস্যুতে নিজেদের অবস্থান পরিবর্তন করেনি বাংলাদেশ। ছবি: বিসিবি

ভারতে গিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে অস্বীকৃতি জানিয়েছে বাংলাদেশ। বিষয়টি নিয়ে বাংলাদেশ ক্রিকেট বোর্ডের (বিসিবি) প্রতি নাখোশ আইসিসির চেয়ারম্যান জয় শাহ। এই ইস্যুতে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর শাস্তি নেওয়ার হুমকি দিয়েছেন তিনি–সংবাদ সংস্থা এএনআইয়ের বরাত দিয়ে এমনটাই জানিয়েছে হিন্দুস্থান টাইমস।

টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নিতে চাইলে যেতে হবে ভারতেই; এই মর্মে সিদ্ধান্ত জানাতে গত ২১ জানুয়ারি বিসিবিকে ২৪ ঘণ্টার আল্টিমেটাম দিয়েছিল আইসিসি। তাতেও নিজেদের অবস্থানের পরিবর্তন করেনি বিসিবি। সংস্থাটি জানিয়েছে, নিরাপত্তাজনিত কারণে ভারতে দল পাঠানো হবে না।

এএনআই জানিয়েছে, টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে ভারতে না আসলে বাংলাদেশের বিরুদ্ধে কঠোর ব্যবস্থা নেওয়ার কথা ভাবছেন জয় শাহ। তবে আইসিসি চেয়ারম্যান কী ব্যবস্থা নেবেন সে বিষয়ে প্রতিবেদনে কিছু জানানো হয়নি।

টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে এখনো চেষ্টা চালিয়ে যাচ্ছে বিসিবি। ভারতে যেতে না চাইলেও নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় সরিয়ে নিতে আবারও আইসিসিকে চিঠি দিয়েছে আমিনুল ইসলাম বুলবুলের বোর্ড। সেই চিঠি নিরপেক্ষ কমিটির (ডিআরসি) কাছে পাঠানোর দাবি জানিয়েছে বিসিবি। পিটিআইকে আইসিসির এক কর্মকর্তা জানিয়েছেন, তাত অবশ্য কোনো লাভ হবে না বাংলাদেশের। কারণ, আইসিসির সিদ্ধান্ত বা বিজ্ঞপ্তির বিরুদ্ধে গিয়ে কাজ করার অধিকার নেই ডিআরসির।

পিটিআইকে আইসিসির ওই কর্মকর্তা বলেন, ‘বাংলাদেশ ডিআরসিতে যেতেই পারে। কিন্তু পরিচালন পর্ষদের সিদ্ধান্তের বিরুদ্ধে আপিল শুনানির ক্ষমতা ওই কমিটির নেই।’

২২ জানুয়ারি সংবাদ সম্মেলন করে টি-টোয়েন্টি বিশ্বকাপ নিয়ে নিজেদের দৃঢ় অবস্থানের কথা জানায় বিসিবি। তার আগে আইসিসিকে অবহিত না করায় সংস্থাটির সভাপতি বুলবুলের ওপর ক্ষুব্ধ আইসিসি। ওই কর্মকর্তা আরও বলেন, ‘আইসিসি বোর্ডের সদস্যরা বিসিবি সভাপতির ওপর অত্যন্ত ক্ষুব্ধ। আইসিসিকে জানানোর আগে সংবাদ সম্মেলন করেছে। আসিফ নজরুল (যুব ও ক্রীড়া উপদেষ্টা) কথা বলেছিলেন। যিনি আইসিসির কাছে গ্রহণযোগ্য নন। আইসিসিকে নিজেদের অবস্থান জানানোর আগে আমিনুল কী করে এমন একজনকে সাংবাদমাধ্যমের সঙ্গে কথা বলতে দিতে পারেন? এটা একদমই উচিত হয়নি।’

টি-টোয়েন্টি বিশ্বকাপ শুরু হবে আগামী ৭ ফেব্রুয়ারি। ওই কর্মকর্তা জানিয়েছেন, হাতে খুব বেশি সময় না থাকায় বাংলাদেশ ইস্যুতে আর বিলম্ব করতে চাইছে না আইসিসি। আজকের মধ্যেই বাংলাদেশের পরিবর্তে স্কটল্যান্ডের নাম জানিয়ে দেওয়া হতে পারে বলেও দাবি ওই কর্মকর্তার। ইতোমধ্যে বিশ্বকাপের জন্য স্কটিশদের প্রস্তুত থাকার নির্দেশনাও দিয়েছে আইসিসি।

আমার বার্তা/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ

কুমিল্লা-২: স্বতন্ত্র প্রার্থীর ২৭৮ সমর্থকের বিরুদ্ধে হোমনা থানায় মামলা

মোবাইল ব্যবহারের নিষেধাজ্ঞায় গণমাধ্যমকে আওতামুক্ত রাখার আশ্বাস

সবাই যেকোনো সময় নিরাপদে চলাচল করবে এমন রাষ্ট্র গড়াই লক্ষ্য: তারেক রহমান

সন্ধ্যার মধ্যে সিদ্ধান্ত বাতিল না করলে ইসি ঘেরাওয়ের হুঁশিয়ারি নাহিদের