ই-পেপার সোমবার, ২৭ জুলাই ২০২৬, ১২ শ্রাবণ ১৪৩৩

পাকিস্তান বিশ্বকাপ বয়কট করলে পাশে থাকবেন সাবেক পিসিবি চেয়্যারম্যান

আমার বার্তা অনলাইন
২৪ জানুয়ারি ২০২৬, ১১:০৫

বাংলাদেশের পাশে দাঁড়িয়ে পাকিস্তানও টি–টুয়েন্টি বিশ্বকাপ বয়কট করলে এই সিদ্ধান্তের পক্ষে থাকবেন পাকিস্তান ক্রিকেট বোর্ডের (পিসিবি) সাবেক চেয়ারম্যান নাজাম শেঠি। ভারতে না খেলার সিদ্ধান্তে অটল থেকে বাংলাদেশ সঠিক অবস্থান নিয়েছে বলে মনে করেন তিনি।

নিরাপত্তাশঙ্কায় ভারতে ২০২৬ আইসিসি টি-টুয়েন্টি বিশ্বকাপ খেলতে না যাওয়ার সিদ্ধান্ত নিয়েছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। সূচিতে থাকা ভারতের ভেন্যুতে নিজেদের ম্যাচগুলো শ্রীলঙ্কায় স্থানান্তরের অনুরোধ করেছিল বাংলাদেশ। সেটি মানেনি আইসিসি।

পাকিস্তানের সংবাদমাধ্যম জিও সুপার এর আগে জানিয়েছিল, বাংলাদেশ যদি বিশ্বকাপ বয়কট করে, তাহলে পাকিস্তানও এই বিশ্বকাপ বয়কট করতে পারে। পাকিস্তানের সাবেক অধিনায়ক রশিদ লতিফ এরই মধ্যে বলেছেন, পাকিস্তানের টুর্নামেন্ট বয়কট করা উচিত। সব মিলিয়ে এমন একটি গুঞ্জন চলছে কয়েক দিন ধরেই। যদিও পিসিবির পক্ষ থেকে এখনো কিছু বলা হয়নি।

সাবেক পিসিবি চেয়্যারম্যান নাজাম শেঠি আগেভাগেই জানিয়ে দিয়েছেন, পিসিবি সভাপতি মহসিন নাকভির নেতৃত্বে বোর্ড বিশ্বকাপ বয়কটের সিদ্ধান্ত নিলে তিনি এর পক্ষেই থাকবেন।

সংবাদমাধ্যম টেলিকম এশিয়া স্পোর্টকে নাজাম শেঠি বলেন, ‘বিশ্বকাপ বয়কট করে বাংলাদেশ একটি ন্যায্য ও শক্তিশালী অবস্থান নিয়েছে। এখন দেখার বিষয়, পিসিবি কী সিদ্ধান্ত নেয়। এটি একটি কঠিন সিদ্ধান্ত হবে, তবে আমি এমন সিদ্ধান্তের পক্ষে থাকব। মহসিন নাকভি ক্রিকেট বোঝেন এবং সব দিক সম্পর্কে ভালো ধারণা রাখেন। তিনি যে সিদ্ধান্ত নেবেন, সেটিই সঠিক হবে এবং তার সেই সিদ্ধান্তে অটল থাকা উচিত।’

আইসিসির সমালোচনাও করেছেন নাজাম শেঠি। বড় বড় সিদ্ধান্তে সংস্থাটি ধারাবাহিকভাবে ভারতের পক্ষ নিচ্ছে বলে অভিযোগ করেন। তাঁর ভাষায়, ‘প্রতিটি ইস্যুতে ভারতের পক্ষ নেওয়া আইসিসির বন্ধ করা উচিত। অন্যান্য দেশগুলোর এখন দাঁড়ানো দরকার। একবার এটা ঘটলে আইসিসি বুঝতে পারবে, এটি ইন্ডিয়ান ক্রিকেট কাউন্সিল নয়, এটি ইন্টারন্যাশনাল ক্রিকেট কাউন্সিল।’

নাজাম শেঠি মনে করেন, বাংলাদেশের ম্যাচ স্থানান্তরের আবেদনটি আরও গুরুত্ব সহকারে বিবেচনা করা উচিত ছিল, ‘বিসিবির একটি বৈধ কারণ ছিল। কারণ, সেখানে উত্তেজনা ও হুমকির বিষয় আছে। কিন্তু আইসিসি বিষয়টিকে গুরুত্ব দেয়নি। ভারতের প্রতি পক্ষপাত ছিল, আর সিদ্ধান্তটি ভারতের পছন্দ অনুযায়ী এসেছে।’

আগামী ৭ ফেব্রুয়ারি শুরু হবে টি–টুয়েন্টি বিশ্বকাপ। এবার বিশ্বকাপের আয়োজক দেশ ভারত ও শ্রীলঙ্কা।

আমার বার্তা/জেএইচ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

অস্ট্রেলিয়ার মাটিতে দীর্ঘ ২৩ বছর পর আবার টেস্ট খেলবে বাংলাদেশ দল। ডারউইনে আগামী ১৩ আগস্ট

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

নিরাপত্তার কারণ দেখিয়ে ভারতের মাটিতে অনুষ্ঠিত হওয়া ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপে অংশ নেয়নি বাংলাদেশ ক্রিকেট দল।

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

ফর্মুলা ওয়ান রোববার (২৬ জুলাই) ঘোষণা করেছে যে, মালয়েশিয়ার সেপাং আন্তর্জাতিক সার্কিটে ২ থেকে ৪

হামজার পর প্রিমিয়ার লিগের ক্লাবে বাংলাদেশি বংশোদ্ভুত ফারহান

ইংলিশ প্রিমিয়ার লিগে এখনও অভিষেক হয়নি। তবে ২০২৫ সালে ফুলহ্যামের সঙ্গে পেশাদার চুক্তি সম্পন্ন করা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বাজারে আবারও বাড়ল সোনার দাম

দীর্ঘ বিরতির পর আজ থেকে শুরু চট্টগ্রাম বোর্ডের স্থগিত এইচএসসি পরীক্ষা

ফেনী সীমান্তে ৪ জনকে পুশইনের চেষ্টা, বিজিবির বাধায় ব্যর্থ বিএসএফ

অস্ট্রেলিয়া সফরের দলে সৌম্য জাকের মুশফিক

টি-টোয়েন্টি বিশ্বকাপে বাংলাদেশের না খেলাটা ছিল রাজনৈতিক বিষয়: মিরাজ

মূল্যস্ফীতি নিয়ন্ত্রণে নতুন পথে হাঁটতে চায় বাংলাদেশ ব্যাংক

পর্দা নামছে নতুন কুঁড়ি স্পোর্টসের, বিকালে সমাপনী অনুষ্ঠানে যোগ দেবেন প্রধানমন্ত্রী

মেধাবী প্রজন্ম গড়ে তোলা সরকারের প্রধান অগ্রাধিকার: প্রধানমন্ত্রী

সাময়িক যুদ্ধ বন্ধে বিশ্ববাজারে কমলো জ্বালানি তেলের দাম

যতক্ষণ যুক্তরাষ্ট্র হামলা বন্ধ রাখবে, ততক্ষণ আমরাও শান্ত থাকব: ইরান

২৭ জুলাই ঘটে যাওয়া নানান ঘটনা

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান