ই-পেপার রবিবার, ২৬ জুলাই ২০২৬, ১১ শ্রাবণ ১৪৩৩

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

আমার বার্তা অনলাইন:
২৬ জুলাই ২০২৬, ২১:৪০

চট্টগ্রামের বাঁশখালীতে অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট, ট্রলিং জাল ও সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জনকে আটক করেছে কোস্ট গার্ড।

রোববার (২৬ জুলাই) বিকালে কোস্ট গার্ড মিডিয়া কর্মকর্তা লেফটেন্যান্ট কমান্ডার সাব্বির আলম সুজন এ তথ্য জানান।

তিনি বলেন, চট্টগ্রামের বাঁশখালী থানাধীন এস. আলম জেটি সংলগ্ন এলাকায় আজ ২৬ জুলাই ২০২৬ রবিবার মধ্যরাত ৩ টায় কোস্ট গার্ড কন্টিনজেন্ট বাঁশখালী কর্তৃক গোপন সংবাদের ভিত্তিতে একটি বিশেষ অভিযান পরিচালনা করা হয়। অভিযান চলাকালীন উক্ত এলাকা হতে একটি অবৈধ আর্টিসানাল ট্রলিং বোট জব্দ করা হয়। জব্দকৃত বোটে তল্লাশি চালিয়ে প্রায় ৬ টি ট্রলিং জাল ও ৪ হাজার ৫৩ কেজি সামুদ্রিক মাছ জব্দসহ ১৬ জন জেলেকে আটক করা হয়।

পরবর্তীতে সহকারী পরিচালক, সামুদ্রিক মৎস দপ্তর, আগ্রাবাদ এর উপস্থিতিতে ট্রলিং বোট হতে ট্রলিং সরঞ্জামাদি অপসারণ, ট্রলিং জাল বিনষ্ট এবং মুচলেকা নিয়ে বোটসহ জেলেদের মালিক পক্ষের নিকট হস্তান্তর করা হয়। জব্দকৃত সামুদ্রিক মাছ নিলামে ২ লক্ষ ৫০ হাজার টাকা বিক্রয় করে প্রাপ্ত অর্থ সরকারি কোষাগারে জমা প্রদান করা হয়।

তিনি আরও বলেন, মৎস্য সম্পদ রক্ষায় কোস্ট গার্ড ভবিষ্যতেও এ ধরনের অভিযান অব্যাহত রাখবে।

আমার বার্তা/এমই

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

দীর্ঘদিন ধরে প্রকাশ্যে মাদক ব্যবসা ও সন্ত্রাসী কর্মকাণ্ড চালিয়ে যাওয়ার অভিযোগে চট্টগ্রামের সীতাকুণ্ডে নুরুল ইসলাম

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

গাজীপুর মহানগরীর পূবাইলে অটোরিকশার ব্যাটারি চুরির ঘটনার জেরে জুয়েল (২৫) নামে এক যুবককে গাছের সঙ্গে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

গাজীপুর সিটি করপোরেশনের ২০২৬-২৭ অর্থবছরের বাজেট ঘোষণা করা হয়েছে। রোববার (২৬ জুলাই) দুপুরে নগর ভবনের

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ

চট্টগ্রামের আনোয়ারায় পারিবারিক কলহ ও একমাত্র সন্তানের চরম অবাধ্যতার জেরে মা-বাবাকে কাঁচি দিয়ে কুপিয়ে নির্মমভাবে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বাহরাইন গ্রাঁ প্রি এফ১ রেস আয়োজন করবে মালয়েশিয়া

বাঁশখালীতে কোস্টগার্ডের অভিযানে ট্রলিং বোট জব্দ, আটক ১৬ জেলে

সিলেটের সার্বিক উন্নয়ন, ঐতিহ্য রক্ষা ও প্রবাসীদের কল্যাণে নিজেকে উৎসর্গ করতে চাই

সংসদ ভবনে এলাকায় অনাকাঙ্ক্ষিত হট্টগোল সামাল দেন প্রতিমন্ত্রী ইশরাক

কৃষিভিত্তিক উদ্যোক্তা তৈরি ও গবেষণায় সরকারের প্রাধান্য: মাহ্দী আমিন

এ অর্থবছরে ৬৩.৪ বিলিয়ন ডলার রপ্তানির লক্ষ্যমাত্রা: বাণিজ্যমন্ত্রী

দেশে পাওয়া ৩৪ টুথপেস্টের ২৬টিতেই মিলেছে মাইক্রোপ্লাস্টিক

মো. সাহাবুদ্দিন ও আবদুল হামিদের বিরুদ্ধে ট্রাইব্যুনালে অভিযোগ দায়ের

কিশোর নাইমকে ‘ইয়াবা চুরির’ অপবাদে হত্যা: গণপিটুনিতে নিহত সন্ত্রাসী ইরান

পূবাইলে ব্যাটারি চুরির জেরে যুবককে গাছে বেঁধে কুপিয়ে হত্যা

চা শিল্পের উন্নয়নে প্রধানমন্ত্রীর আশ্বাস, সংকট সমাধানে কমিটি গঠন

সাহাবুদ্দিনের বিরুদ্ধে দুর্নীতির অভিযোগ সরকার যাচাই-বাছাই করছে: আইনমন্ত্রী

সরকারের পাঁচ মাসেই নানা কথা শুরু হয়েছে, সুযোগ হারানো যাবে না: ফখরুল

‘সবার আগে বাংলাদেশ’ নীতিতে চীনের সঙ্গে সম্পর্ক আরও গভীর হবে

গাজীপুর সিটি করপোরেশনে ৫ হাজার কোটি টাকার বাজেট ঘোষণা

আধুনিক ও প্রযুক্তিনির্ভর সেনাবাহিনী গড়তে সরকার বদ্ধপরিকর

বিশ্বের বিশ্বস্ত প্রতিরক্ষা সহযোগী হিসেবে আত্মপ্রকাশ করছে ভারত: মোদি

তফসিল ঘোষণার আগে স্পিকারের কাছে সময় চাওয়া হবে: ইসি সচিব ‎

সেন্ট্রাল ইউনিভার্সিটির মতবিনিময় সভায় হট্টগোল, ঢাকা কলেজের ওয়াকআউট

পারিবারিক কলহের জেরে মা-বাবাকে কুপিয়ে হত্যা করে ছেলে: পুলিশ