ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

ব্রাজিলের সঙ্গে চুক্তিতে সই করতে যাচ্ছেন আনচেলত্তি

আমার বার্তা অনলাইন:
২৩ জানুয়ারি ২০২৬, ১৩:২২
আপডেট  : ২৩ জানুয়ারি ২০২৬, ১৩:২৫

২০২৬ বিশ্বকাপের পরিকল্পনায় গত বছর ব্রাজিল জাতীয় দলে যুক্ত হয়েছিলেন কার্লো আনচেলত্তি। চুক্তি অনুযায়ী যার মেয়াদ এক বছরের কিছু বেশি। তবে বিশ্ব আসরে মাঠে নামার আগেই তার সঙ্গে চুক্তি নবায়ন করতে যাচ্ছে ব্রাজিলিয়ান ফুটবল কনফেডারেশন (সিবিএফ)।

২০৩০ বিশ্বকাপ পর্যন্ত ব্রাজিল জাতীয় ফুটবল দলের কোচ হিসেবে আনচেলত্তির মেয়াদ বাড়ানোর বিষয়ে মৌখিক সমঝোতায় পৌঁছেছে সিবিএফ। সামাজিক মাধ্যমে এমন তথ্য জানিয়েছেন, ফুটবলের দলবদল বিষয় নির্ভরযোগ্য সূত্র ও ইতালিয়ান সাংবাদিক ফ্যাব্রিজিও রোমানো। তিনি জানিয়েছেন, দলে আনচেলত্তির প্রভাব নিয়ে দারুণ সন্তুষ্ট সেলেসাও বোর্ড এবং নতুন চুক্তিও খুব কাছাকাছি।

সবকিছু ঠিক থাকলে আগামী ফেব্রুয়ারিতে আনুষ্ঠানিকভাবে নতুন চুক্তিতে সই করবেন ইতালিয়ান এ কোচ। এতে সেলেসাওর সঙ্গে আরও একটি বিশ্বকাপ চক্র নিশ্চিত হবে তার।

ছুটি শেষে আগামী শুক্রবার রিও ডি জেনেইরোতে ফিরছেন আনচেলত্তি। বর্তমানে চুক্তির আনুষ্ঠানিকতা ও বিভিন্ন ধারা পর্যালোচনা করছে সিবিএফের আইনি বিভাগ। নতুন চুক্তিতে তার বর্তমান চুক্তির শর্তই বহাল থাকবে। বার্ষিক বেতন ধরা হয়েছে ১ কোটি ইউরো, সঙ্গে পারফরম্যান্সভিত্তিক বোনাসে কিছু সমন্বয় থাকবে।

বর্তমান কাজের কাঠামো নিয়ে সন্তুষ্ট আনচেলত্তি। কানাডা ও ব্রাজিল—দুই জায়গায় সময় ভাগ করে নেয়ার সুযোগ থাকায় আলোচনাকে তিনি স্বাভাবিক ও পারস্পরিক সম্মতিপূর্ণ বলে উল্লেখ করেছেন। তার অধীনে ২০২৬ বিশ্বকাপ ঘিরে প্রত্যাশা বেড়েছে ব্রাজিল শিবিরে। জুন-জুলাইয়ের এ বিশ্ব আসরে গ্রুপ ‘সি’-তে খেলবে ব্রাজিল।

আমার বার্তা/এল/এমই

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি

শুক্রবার সকালের মধ্যেই বেশির ভাগ আসনের ফল প্রকাশ: ইসি সানাউল্লাহ