ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

বাংলাদেশের সাবেক কোচ এখন জিম্বাবুয়ের বোলিং পরামর্শক

আমার বার্তা অনলাইন
১৭ জানুয়ারি ২০২৬, ১২:০১

আসন্ন টি-টোয়েন্টি বিশ্বকাপে জিম্বাবুয়ের বোলিং পরামর্শকের ভূমিকা পালন করবেন কোর্টনি ওয়ালশ। জিম্বাবুয়ে ক্রিকেট এক বিবৃতিতে জানিয়েছে, ইতোমধ্যে স্কোয়াডের সঙ্গে কাজ শুরু করেছেন তিনি।

ওয়েস্ট ইন্ডিজের গ্রেট প্রথম খেলোয়াড় হিসেবে টেস্টে ৫০০ উইকেট নেন। এর আগে তিনি বাংলাদেশ পুরুষ দলের বিশেষজ্ঞ বোলিং কোচ ছিলেন। ২০১৬ থেকে ২০১৯ সাল পর্যন্ত বাংলাদেশের সাপোর্ট স্টাফ ছিলেন তিনি। চন্ডিকা হাথুরুসিংহের পদত্যাগের পর ২০১৮ সালের ফেব্রুয়ারিতে অন্তর্বর্তীকালীন প্রধান কোচ হন। তার অধীনে বাংলাদেশ ২০১৮ সালের নিদাহাস ট্রফি খেলেছিল।

২০২০ সালের অক্টোবরে তিনি ওয়েস্ট ইন্ডিজ নারী জাতীয় দলের প্রধান কোচ হন। ২০২৩ টি-টোয়েন্টি বিশ্বকাপের পর ক্রিকেট ওয়েস্ট ইন্ডিজ তার সঙ্গে চুক্তি নবায়ন না করার সিদ্ধান্ত নেয়। সবশেষ ২০২৪ সালে জিম্বাবুয়ের নারী দলের টেকনিক্যালস কনসালট্যান্ট হন।

নিয়োগ চূড়ান্ত হওয়ার পর ওয়ালশ বলেছেন,‘আমি মনে করি যদি আমরা পরিকল্পনাগুলো ঠিকভাবে বাস্তবায়ন করতে পারি, একটি দল হিসেবে কাজ করি এবং কন্ডিশনের সাথে মানিয়ে নিতে পারি, তবে আমাদের জেতার খুব ভালো সুযোগ আছে। মাঠের খেলা দেখে এই বোলিং আক্রমণের সমন্বয় এবং দলের ভেতরের সুপ্ত সম্ভাবনা আমাকে মুগ্ধ করেছে।’

জিম্বাবুয়ের বিশ্বকাপ স্কোয়াডের বোলিং আক্রমণে আছেন ব্লেসিং মুজারাবানি, রিচার্ড এনগারাভা ও টিনোটেন্ডা মাপোসা। সিম বোলিং অলরাউন্ডার ব্রাড ইভান্স ও তাশিঙ্গা মুসেকিভা। দলের স্পিনার ওয়েলিংটন মাসাকাদজা, গ্রায়েম ক্রেমার ও সিকান্দার রাজা।

জিম্বাবুয়ে ক্রিকেট ম্যানেজিং ডিরেক্টর গিভমোর মাকোনি বলেন যে, ওয়ালশের নিয়োগের মূল লক্ষ্য হলো বোলারদের ‘মেন্টর করার সক্ষমতাকে’ কাজে লাগানো।

মাকোনি আরও বলেন, ‘আইসিসি পুরুষ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য আমরা যখন প্রস্তুতি নিচ্ছি, তখন এমন একজনকে দলে আনা আমাদের জন্য গুরুত্বপূর্ণ ছিল যিনি বিশ্বমঞ্চে সফল হওয়ার জন্য কী প্রয়োজন তা বোঝেন। আমাদের বোলিং শক্তিকে আসন্ন চ্যালেঞ্জগুলোর জন্য আরও শাণিত করতে কোর্টনির জ্ঞান, পেশাদারিত্ব এবং খেলোয়াড়দের মেন্টর করার ক্ষমতা অমূল্য ভূমিকা পালন করবে।’

২০২৪ সালের বিশ্বকাপে খেলতে পারেনি জিম্বাবুয়ে। এবার তারা বি গ্রুপে পড়েছে অস্ট্রেলিয়া, আয়ারল্যান্ড, ওমান ও টুর্নামেন্টের যৌথ আয়োজক শ্রীলঙ্কার সঙ্গে। তারা গ্রুপ ম্যাচের সবগুলো খেলবে শ্রীলঙ্কার তিন ভেন্যুতে।

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১২ দিনে ঢাকার ৩৯১ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত