ই-পেপার সোমবার, ০৯ ফেব্রুয়ারি ২০২৬, ২৫ মাঘ ১৪৩২

বিশ্বকাপের আগে আফগান শিবিরে বড় দুঃসংবাদ

আমার বার্তা অনলাইন
১৬ জানুয়ারি ২০২৬, ১৫:৩৯

ডিসেম্বরের শেষ দিকে আসন্ন টি–টোয়েন্টি বিশ্বকাপের জন্য দল ঘোষণা করেছিল আফগানিস্তান। সেই দলে ছিলেন পেসার নাভিন–উল–হকও। সেপ্টেম্বরে এশিয়া কাপের আগে কাঁধে চোট পেলেও তার বিশ্বকাপ খেলার আশা ছিল। কিন্তু জাতীয় দলে ফেরার আগেই নতুন করে দুঃসংবাদ পেল আফগান শিবির। আবারও চোটে পড়ায় অভিজ্ঞ এই ডানহাতি পেসার বিশ্বকাপ থেকে ছিটকে গেছেন।

নাভিনের চোটের বিস্তারিত না জানালেও আফগানিস্তান ক্রিকেট বোর্ড (এসিবি) জানিয়েছে, চলতি মাসের শেষ দিকে তার অস্ত্রোপচার প্রয়োজন হবে। এখনো তার বদলি হিসেবে কাউকে স্কোয়াডে যুক্ত করা হয়নি। তবে ট্রাভেলিং রিজার্ভে থাকা এএম গাজানফার, ইজাজ আহমদজাই ও পেসার জিয়াউর রহমান শরিফির মূল দলে সুযোগ পাওয়ার সম্ভাবনা রয়েছে।

বিশ্বকাপের আগে শেষ প্রস্তুতি হিসেবে ১৯ থেকে ২২ জানুয়ারি সংযুক্ত আরব আমিরাতে ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে তিন ম্যাচের টি–টোয়েন্টি সিরিজ খেলবে আফগানিস্তান। ওই সিরিজেও নাভিনের খেলা হচ্ছে না। অন্যদিকে জাতীয় দলের দায়িত্বের কারণে দক্ষিণ আফ্রিকার ফ্র্যাঞ্চাইজি লিগ এসএ টোয়েন্টি ছেড়ে ফিরছেন আফগান অধিনায়ক রশিদ খান। তিনি সেখানে এমআই কেপটাউনের অধিনায়কত্ব করছিলেন।

নাভিনের অনুপস্থিতি বিশ্বকাপে আফগানিস্তানের জন্য বড় ধাক্কা হিসেবে দেখা হচ্ছে। ফজলহক ফারুকির সঙ্গে পেস আক্রমণের নেতৃত্ব দেওয়ার কথা ছিল তার। যদিও দলে আজমতউল্লাহ ওমরজাই ও গুলবাদিন নাইবের মতো পেস অলরাউন্ডার রয়েছেন, তবে সংক্ষিপ্ত সংস্করণে ফারুকি–নাভিন জুটি ছিল দলের অন্যতম ভরসা। নাভিন সর্বশেষ জাতীয় দলের হয়ে খেলেছেন ২০২৪ সালের ডিসেম্বরে। এরপর তিনি মেজর লিগ ক্রিকেট, এসএ টোয়েন্টি ও আইএল টি–টোয়েন্টিতে অংশ নেন।

এদিকে রশিদের জায়গায় এসএ টোয়েন্টিতে এমআই কেপটাউনের হয়ে খেলবেন কাইরন পোলার্ড। তবে চলতি আসরে দলটির অবস্থান ভালো নয়—৮ ম্যাচে মাত্র ২ জয়ে তারা পয়েন্ট টেবিলের একেবারে নিচে রয়েছে। একই সঙ্গে পার্ল রয়্যালসের হয়ে খেলা মুজিব–উর–রহমানও জাতীয় দলের ডাকে টুর্নামেন্টটি ছেড়ে ফিরবেন।

৭ ফেব্রুয়ারি থেকে শুরু হতে যাওয়া টি–টোয়েন্টি বিশ্বকাপে আফগানিস্তান ‘ডি’ গ্রুপে খেলবে দক্ষিণ আফ্রিকা, নিউজিল্যান্ড, সংযুক্ত আরব আমিরাত ও কানাডার বিপক্ষে।

এর আগে ক্রিকেটারদের ফিটনেস ও মানসিক সুস্থতাকে গুরুত্ব দিয়ে বিদেশি লিগে খেলার বিষয়ে নতুন নীতি অনুমোদন করেছে এসিবি। এই নীতির আওতায় রশিদ খান ও মোহাম্মদ নবিরা আফগানিস্তান প্রিমিয়ার লিগের পাশাপাশি সর্বোচ্চ তিনটি আন্তর্জাতিক লিগে অংশ নিতে পারবেন। নতুন এই সিদ্ধান্তে আর্থিকভাবে ক্ষতির মুখে পড়তে পারেন আফগান ক্রিকেটাররা, বিশেষ করে টি–টোয়েন্টি অধিনায়ক রশিদ খান, যিনি এই ফরম্যাটে সর্বকালের সর্বোচ্চ উইকেটশিকারি।

আমার বার্তা/এল/এমই

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে

নাকভিকে কৃতজ্ঞতা জানালেন বুলবুল, লাহোরে কী নিয়ে হলো আলোচনা

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার পরে টালমাটাল ক্রিকেট অঙ্গন। তাদের বাদ পড়ার জেরে ভারত

ফর্মের তুঙ্গে থাকা সাকলাইনের চোখ এখন জাতীয় দলে

এনসিএল টি-টোয়েন্টিতে পারফর্ম করে আলোচনায় এসেছিলেন আব্দুল গাফফার সাকলাইন। এরপর সর্বশেষ বিপিএলেও নিজেকে প্রমাণ করেছেন

আইসিসি ও পিসিবির জরুরি সভায় যোগ দিতে পাকিস্তানে বুলবুল

নানা নাটকীয়তার পর পর্দা উঠেছে টি-টোয়েন্টি বিশ্বকাপের দশম আসরের। এবারের বিশ্বকাপে খেলছে না বাংলাদেশ ও
  • সর্বশেষ
  • জনপ্রিয়

ভোট চুরি, জালিয়াতি ঠেকাতে পাহারাদারি শুরু করতে হবে: শফিকুর রহমান

ধানের শীষ স্বাধীনতা, সার্বভৌমত্ব ও মানুষের ভাগ্য পরিবর্তনের প্রতীক

দুই ঘণ্টা পরপর ভোটের হার ও পরিস্থিতির প্রতিবেদন পাঠানোর নির্দেশ

এবারের নির্বাচন হবে ইতিহাসের সবচেয়ে স্বচ্ছ: প্রধান উপদেষ্টা

জাপানের বিনিয়োগের ফলে কর্মসংস্থান তৈরি হবে: বাণিজ্য উপদেষ্টা

কারা অধিদপ্তরকে ১৩ হাজার ধর্মীয় বই উপহার দিচ্ছে ধর্ম মন্ত্রণালয়

রাজনৈতিক দলগুলোর ইশতেহার বাস্তবায়নে আর্থিক সক্ষমতা নিয়ে প্রশ্ন সুজনের

বিএনপিকে ভোট দিতে চান ৪৪.১০% ভোটার, জামায়াতকে ৪৩.৯০%

দাঁড়িপাল্লায় ভোট দিলে নাকি বেহেশতে যাওয়া যাবে-নাউজুবিল্লাহ: ফখরুল

বিএনপির অভিজ্ঞতা আছে দেশকে দুর্নীতি থেকে বের করার: তারেক রহমান

নির্বাচনী দায়িত্ব পালনে বিজিবি সম্পূর্ণ প্রস্তুত: বিজিবি মহাপরিচালক

প্রজাতন্ত্রের সরকার প্রধান কি কাজ করছে, এটা জানার অধিকার সবার

ভোটকেন্দ্রে সাংবাদিক ও পর্যবেক্ষকদের মোবাইল নিতে বাধা নেই

ঢাকাসহ দেশের সব গণতন্ত্রী মানুষকে সতর্ক থাকার আহ্বান তারেক রহমানের

নাহিদ ‘ডোমিনিকার নাগরিক’ অভিযোগ, প্রার্থিতা স্থগিত চেয়ে রিট

র‌্যাব-ডিজিএফআই বিলুপ্ত চাইলেন সাবেক সেনাপ্রধান ইকবাল করিম

দাঁড়িপাল্লার পক্ষে প্রচারণা করায় সাইবার বুলিংয়ের শিকার হচ্ছি: ডা. মিতু

সারাদেশে সাড়ে ৩ হাজার কোস্টগার্ড মোতায়েন থাকবে: মহাপরিচালক

নির্বাচন সুষ্ঠুভাবে আয়োজনে ইসির প্রতি আহ্বান

নির্বাচনের আগ মুহূর্তে এসআই থেকে ইন্সপেক্টর হলেন ১৫৩ পুলিশ