ই-পেপার বুধবার, ১১ ফেব্রুয়ারি ২০২৬, ২৭ মাঘ ১৪৩২

অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করলো বিসিবি

আমার বার্তা অনলাইন:
১৫ জানুয়ারি ২০২৬, ১৯:০১

ক্রিকেটাররা খেলা বর্জন করায় অনির্দিষ্টকালের জন্য বিপিএল স্থগিত করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। বৃহস্পতিবার (১৫ জানুয়ারি) গণমাধ্যমকে বিষয়টি নিশ্চিত করেছেন বিসিবি পরিচালক ইফতেখার আহমেদ মিঠু।

আজ মিরপুরের শেরেবাংলা জাতীয় ক্রিকেট স্টেডিয়ামে দিনের দুটি ম্যাচই অনুষ্ঠিত হয়নি। সন্ধ্যা ছয়টায় সিলেট টাইটানসের বিপক্ষে রাজশাহী ওয়ারিয়রসের মাঠে নামার কথা থাকলেও ক্রিকেটারদের বয়কটের কারণে ম্যাচটি পরিত্যক্ত হয়। এর আগে দুপুরে নোয়াখালী এক্সপ্রেস ও চট্টগ্রাম রয়্যালসের মধ্যকার ম্যাচটিও একই কারণে মাঠে গড়ায়নি।

ক্রিকেটারদের নিয়ে বিতর্কিত মন্তব্যের জেরে বিসিবি পরিচালক এম নাজমুল ইসলামের পদত্যাগের দাবিতে বুধবার রাতে খেলা বয়কটের আলটিমেটাম দেয় ক্রিকেটারদের সংগঠন কোয়াব। পরদিন বিসিবি তাকে বোর্ডের অর্থ বিভাগের প্রধানের দায়িত্ব থেকে অব্যাহতি দিলেও পরিচালক পদে তার বহাল থাকায় অসন্তোষ প্রকাশ করেন ক্রিকেটাররা। তারা স্পষ্ট করে জানিয়ে দেন, নাজমুল পরিচালক পদ না ছাড়লে মাঠে নামবেন না।

বিকেলে সংবাদ সম্মেলনে ক্রিকেটাররা জানান, ৪৮ ঘণ্টার মধ্যে নাজমুলকে পরিচালক পদ থেকে সরানোর বিষয়ে বিসিবির আনুষ্ঠানিক নিশ্চয়তা পেলে তারা সন্ধ্যার ম্যাচে অংশ নেবেন। তবে সেই নিশ্চয়তা না পাওয়ায় দুই দলের ক্রিকেটাররা মাঠে আসেননি।

পূর্ব নির্ধারিত সূচি অনুযায়ী টসের সময় ধারাভাষ্যকার ও ম্যাচ অফিসিয়ালদের মাঠে দেখা গেলেও খেলার কোনো প্রস্তুতি ছিল না। মাঠের সীমানাদড়ি সরিয়ে নেওয়া হয় এবং পিচ ঢেকে দেওয়া হয়।

ক্রিকেটারদের অনড় অবস্থান ও ধারাবাহিক বয়কটের প্রেক্ষাপটে বিসিবি শেষ পর্যন্ত নিজেদের ফ্ল্যাগশিপ টুর্নামেন্ট বিপিএল অনির্দিষ্টকালের জন্য স্থগিতের সিদ্ধান্ত নেয়। বিসিবি জানিয়েছে, পরিস্থিতি স্বাভাবিক হলে পরবর্তী সূচি ও করণীয় বিষয়ে সিদ্ধান্ত জানানো হবে।

আমার বার্তা/এমই

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

পাকিস্তান সুপার লিগের (পিএসএল) গত আসরে লাহোর কালান্দার্সের হয়ে দারুণ বোলিং করেছিলেন বাংলাদেশি তারকা রিশাদ

বিশ্বকাপ না খেলায় শাস্তি হবে না বিসিবির, পাচ্ছে পুরস্কারও

নিজেদের দাবিতে অটল থেকে টি-টুয়েন্টি বিশ্বকাপে না খেললেও বাংলাদেশকে কোনো ধরনের শাস্তি বা জরিমানা করবে

টি-টোয়েন্টি বিশ্বকাপে ভারতের সঙ্গে খেলবে পাকিস্তান: শেহবাজ শরিফ

সপ্তাহব্যাপী চলা টানাপোড়েন ও অনিশ্চয়তার অবসান ঘটিয়ে টি-টোয়েন্টি বিশ্বকাপে চিরপ্রতিদ্বন্দ্বী ভারতের সঙ্গে খেলার সিদ্ধান্ত নিয়েছে

বাংলাদেশকে ক্ষতিপূরণ দেওয়াসহ তিন দাবি মানলে ভারত ম্যাচ খেলবে পাকিস্তান

ভারতে টি-টোয়েন্টি বিশ্বকাপ খেলতে রাজি না হওয়ায় আইসিসি বাংলাদেশকে বাদ দেয়। আইসিসিকে ম্যাচ ভেন্যু সরিয়ে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শর্তসাপেক্ষে পদোন্নতি পেলেন ৭৬৪ জন অবসরপ্রাপ্ত কর্মকর্তা

নির্বাচন পর্যবেক্ষণে দেশে ৩৯৪ আন্তর্জাতিক পর্যবেক্ষক, ১৯৭ বিদেশি সাংবাদিক

ভোট কেন্দ্রের সামনে থেকে ১০টি বোমাসদৃশ বস্তু উদ্ধার

অর্ধকোটি টাকাসহ আটক জামায়াত নেতাকে হাসপাতালে ভর্তি

নির্বাচনের আনুষ্ঠানিক ফলাফল শুক্রবার: ইসি সানাউল্লাহ

নির্বাচনে নাশকতা-সহিংসতা কঠোরভাবে দমন করবে বিজিবি: মহাপরিচালক

চট্টগ্রামের ৪ জেলার ২০ আসনে মাঠে থাকবে র‍্যাবের ৫০ টহল দল

কমিটমেন্ট ফোকাসে রেখেই কাজ করছি, ভয়ের কিছু নেই: সিইসি

৩ কোটি রুপিতে পিএসএলে দল পেলেন রিশাদ

নির্বাচনী দায়িত্ব পালনে যাওয়ার পথে সহকারী প্রিজাইডিং অফিসার নিহত

ভয়ভীতি ছাড়া ভোটারদের অংশগ্রহণ করতে দেওয়ার আহ্বান জাতিসংঘের

নতুন মন্ত্রিসভার শপথ পর্যন্ত পদে থাকছেন বর্তমান উপদেষ্টারা

একটি বাংলাদেশ আমি জাগ্রত জনতার

ভোটের ছুটিতে ঘরমুখো মানুষ আরিচা ও পাটুরিয়া ঘাটে উপচে পড়া ভীড়

ভোটের দিন থেকে ভবিষ্যতের পথে: গণতন্ত্র ও কৃষিনির্ভর টেকসই উন্নয়নের অঙ্গীকার

ঠাকুরগাঁও জেলা জামায়াতের আমিরের ব্যবসার টাকা, নির্বাচন সংশ্লিষ্ট নয়

প্রধান উপদেষ্টার সঙ্গে আনফ্রেল-এর নির্বাচন পর্যবেক্ষক দলের সাক্ষাৎ

বিশ্বে ৯ কোটি ৪০ লাখের বেশি মানুষের চোখে ছানি

চন্দনাইশে গভীর রাতে স্বতন্ত্র প্রার্থীর ১০ লাখ টাকাসহ মাইক্রোবাস জব্দ, আটক ৩

ইইউয়ের পার্লামেন্ট প্রতিনিধিদলকে প্রস্তুতির কথা জানাল ইসি