ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

নাজমুলের পদত্যাগে মেলেনি আশ্বাস, তাই না খেলার দাবিতে অনড়: মিঠুন

আমার বার্তা অনলাইন
১৫ জানুয়ারি ২০২৬, ১০:৫০

শুধু সাবেক অধিনায়ক ও তারকা ব্যাটসম্যান তামিম ইকবালকে নিয়েই নয়, বিসিবির পরিচালক এম নাজমুল ইসলাম জাতীয় দলের ক্রিকেটারদের সম্পর্কেও একের পর এক মানহানিকর বক্তব্য দিয়ে চলেছেন। বোর্ড তাকে দমাতে পারেনি, থামাতে পারেনি বা দমাচ্ছে না, থামাচ্ছে না। কোনটা সত্য আর কোনটা মিথ্যা, তা নিয়ে বিতর্ক হতেই পারে।

তবে এম নাজমুল ইসলামের আচরণ ও অসংলগ্ন কথাবার্তার প্রতিবাদে বাংলাদেশ ক্রিকেটারস ওয়েলফেয়ার অ্যাসোসিয়েশনের (কোয়াব) সভাপতি মোহাম্মদ মিঠুন বুধবার রাতে এক ভিডিও কনফারেন্সে পরিষ্কার জানিয়ে দিয়েছেন, ‘এম নাজমুল ইসলাম বোর্ড থেকে পদত্যাগ না করলে অথবা তাকে বোর্ড থেকে সরিয়ে না দিলে আমরা বিপিএল খেলবো না।’

এদিকে আজ বৃহস্পতিবার ঢাকায় বিপিএল ফেরার কথা। সূচি অনুযায়ী দুপুর ১টা ও সন্ধ্যা ৬টায় দুটি ম্যাচ অনুষ্ঠিত হওয়ার কথা রয়েছে। সত্যিই কি ক্রিকেটাররা মাঠে নামবেন না? তাহলে কি আজ বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত হবে না? বিষয়টি জানতে ক্রিকেট অনুরাগীরা অনেকেই মধ্যরাত পর্যন্ত অপেক্ষা করেছেন। তবে মধ্যরাত পর্যন্ত নিশ্চিত কোনো তথ্য পাওয়া যায়নি।

যতটুকু জানা গেছে, ক্রিকেট বোর্ড ও কোয়াব সংশ্লিষ্ট সূত্র জানিয়েছে—বুধবার গভীর রাতে টিম হোটেলে কোয়াব চেয়ারম্যান মোহাম্মদ মিঠুনসহ সংগঠনের ঊর্ধ্বতন নেতৃবৃন্দ ও ক্রিকেটারদের সঙ্গে কথা বলেন বিসিবির একাধিক পরিচালক। সেখানে বিপিএল গভর্নিং কাউন্সিলের সদস্য সচিব ইফতেখার রহমান মিঠুও উপস্থিত ছিলেন।

বুধবার দিবাগত রাত ১টার দিকে ইফতেখার রহমান মিঠু জানিয়েছিলেন, ‘আমরা এখনো হোটেলে আছি, প্লেয়ারদের সঙ্গে কথা বলছি। তবে আলোচনা সেভাবে এগোয়নি। আমরা এখনো আলাপচারিতার মধ্যেই আছি। লেটস হোপ ফর দ্য বেস্ট।’

তবে শেষ পর্যন্ত রাতে কোনো সমাধান আসেনি। আজ বৃহস্পতিবার সকাল ৯টার পর জাগো নিউজের সঙ্গে মুঠোফোনে আলাপে কোয়াব সভাপতি মোহাম্মদ মিঠুন স্পষ্ট করে বলেন, ‘বিসিবির তিনজন কর্মকর্তা আমাদের সঙ্গে কথা বলতে হোটেলে এসেছিলেন। কিন্তু তাদের কথাবার্তায় আমাদের দাবিদাওয়া মানার কোনো লক্ষণ আমরা খুঁজে পাইনি। আমরা যে আলটিমেটাম দিয়েছি। বোর্ড পরিচালক পদ থেকে এম নাজমুল ইসলামের পদত্যাগ। সে বিষয়ে তারা আমাদের আশ্বস্ত করতে পারেননি। এমনকি কোনো নিশ্চয়তাও দিতে পারেননি যে তিনি পদত্যাগ করবেন। কাজেই আমরা আমাদের সিদ্ধান্তে অবিচল আছি। যতক্ষণ পর্যন্ত পদত্যাগ না করবেন, ততক্ষণ পর্যন্ত আমরা বিপিএল খেলতে মাঠে নামবো না।’

এভাবেই বক্তব্য শেষ করেন মোহাম্মদ মিঠুন। যদি সত্যিই শেষ পর্যন্ত বোর্ড আজও মোহাম্মদ মিঠুনদের শীতল পরশ এনে দিতে না পারে। অর্থাৎ এম নাজমুল ইসলামকে বোর্ড থেকে অপসারণ বা তার স্বেচ্ছায় পদত্যাগ নিশ্চিত না করা যায়, তাহলে আজকের বিপিএলের নির্ধারিত দুটি ম্যাচ অনুষ্ঠিত না হওয়ার আশঙ্কাই থাকছে।

মোহাম্মদ মিঠুন আরও বলেন, ‘বোর্ড আমাদের কাছে সময় চেয়েছে। কিন্তু আমরা তো সময়সীমা বেঁধে দিয়েছি ২৪ ঘণ্টা। এই সময়ের মধ্যে যদি আমাদের দাবিদাওয়া মানা না হয়, তাহলে আমরা আমাদের আগের অবস্থানেই থাকবো। অর্থাৎ বিপিএলসহ কোনো ধরনের ক্রিকেটেই অংশ নেবো ন।’

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিজ্ঞাপনদাতাদের কাছ থেকে অতিরিক্ত ফি নেবে মেটা

মধ্যপ্রাচ্য ছাড়লেন ৪৩ হাজারের বেশি মার্কিন নাগরিক

চলতি মাসে দেশে আসছে ৩ লাখ ৩৬ হাজার টন ডিজেল

জুলাইযোদ্ধার তোপের মুখে আসিফ মাহমুদ, এরপর যা ঘটল

হরমুজ প্রণালি বন্ধ হলে বাড়তে পারে খাদ্যমূল্য, প্রভাব বেশি পড়বে এশিয়াতে

চট্টগ্রামে পৌঁছেছে ২৭ হাজার টন ডিজেলবাহী আরও একটি ট্যাংকার

ঢাকার ফিলিং স্টেশনগুলোয় আজও জ্বালানি তেলের জন্য দীর্ঘ লাইন

তদবিরের জন্য ‎কর্মস্থল ছেড়ে মন্ত্রণালয়ে না যেতে আইজিপির নির্দেশ

মধ্যপ্রাচ্যে যুদ্ধের ১২ দিনে ঢাকার ৩৯১ ফ্লাইট বাতিল

জ্বালানি সংকট মেটাতে মার্কিন তেলের দিকে ঝুঁকছে এশিয়া

ববি হাজ্জাজের আসনের ভোটের ফল চ্যালেঞ্জ মামুনুল হকের

সব রেকর্ড ভেঙে সোনার ভরি ২ লাখ ৭০ হাজার টাকা

পররাষ্ট্র প্রতিমন্ত্রীর সঙ্গে মালয়েশিয়ার হাইকমিশনারের সৌজন্য সাক্ষাৎ

১১ মার্চ ঘটে যাওয়া নানান ঘটনা

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত