ই-পেপার শনিবার, ০৪ এপ্রিল ২০২৬, ২১ চৈত্র ১৪৩২

তাসকিন-মুস্তাফিজের ‘৫ উইকেট’ নেওয়ার ম্যাচে নায়ক নবী

আমার বার্তা অনলাইন
২০ ডিসেম্বর ২০২৫, ১১:২৫

বাংলাদেশের দুই পেস তারকা তাসকিন আহমেদ ও মুস্তাফিজুর রহমান খেলছেন ইন্টারন্যাশনাল লিগ টি-টোয়েন্টিতে। এই আসরে প্রথমবার দুই তারকার মুখোমুখি লড়াই হয়ে গেল। সেখানে দুজনেই বল হাতে বেশ ভালো করেছেন। তারা দুজনে মিলে নিয়েছেন ৫ উইকেট। তবে শেষ হাসি হেসেছেন মুস্তাফিজ। তাসকিনদের শারজা ওয়ারিয়র্সকে ৬৩ রানে হারাতে দুবাই ক্যাপিটালসের জয়ের নায়ক হয়েছেন মোহাম্মদ নবী।

আফগানিস্তানের অলরাউন্ডার ১৯ বলে অপরাজিত ৩৮ রান করে দুবাইকে ১৮০ রান এনে দেন। তার আগে আরেক ওপেনার সেদিকুল্লা অটল ৪৪ বলে ৬৬ রানের ইনিংস সেরা পারফরম্যান্স করেন। জর্ডান কক্সের ১৯ বলে ২৮ রানও কার্যকরী ভূমিকা রাখে। দুজনকেই তাসকিন ফেরান। দুবাইয়ের অধিনায়ক দাসুন শানাকাকেও নিজের শিকার বানান বাংলাদেশি পেসার।

তাসকিন চার ওভার বল করে ৪০ রান দিয়ে সর্বোচ্চ ৩ উইকেট নেন। তিন ম্যাচে এটাই তার সেরা বোলিং।

১৮১ রানের লক্ষ্য দিয়ে শারজার ওপেনিং জুটিতে নিজের দ্বিতীয় বলে আঘাত হানেন মুস্তাফিজ। তারপর হায়দার আলীর দুর্দান্ত বোলিংয়ে শারজা আর উঠে দাঁড়াতে পারেনি। তাদের সর্বোচ্চ স্কোরার জেমস রিউকে (৪৭) থামান নবী। এই স্পিনার আরও দুটি উইকেট নিয়ে দলের জয়ে ভূমিকা রাখেন। ৪ ওভারে ২৩ রান দিয়ে ৩ উইকেট নিয়ে ম্যাচসেরা নবী।

১৭তম ওভারে নবীর জোড়া আঘাতে শারজা গুটিয়ে যাওয়ার আগে মুস্তাফিজ ডেথ ওভারে দ্বিতীয়বার বল হাতে নিয়ে উইকেট পান। আদিল রশিদকে ফেরান তিনি। ৬ ম্যাচে বাঁহাতি পেসারের উইকেট সংখ্যা দাঁড়াল ১১টি। টানা দুই ম্যাচ জেতার পর শারজা ১১৭ রানে অলআউট হয়। আর দুই ম্যাচ হারের পর জয়ে ফেরে দুবাই।

আমার বার্তা/জেএইচ

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

বাংলাদেশ জাতীয় ফুটবল দলের স্প্যানিশ হেড কোচ হ্যাভিয়ের ক্যাবরেরার চুক্তি ৩০ এপ্রিল শেষ হচ্ছে। চার

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

সাফ অনূর্ধ্ব-২০ চ্যাম্পিয়নশিপে বাংলাদেশ অপরাজিত চ্যাম্পিয়ন হয়েছে। দক্ষিণ এশিয়ান ফুটবলের বয়সভিত্তিক শিরোপা জেতায় বাংলাদেশের ফুটবলপ্রেমীরা

বিশ্বকাপ শুরুর একদিন আগে প্রীতি ম্যাচ খেলবে রোনালদোরা

আগামী ১১ জুন থেকে যুক্তরাষ্ট্র-কানাডা ও মেক্সিকোতে শুরু হচ্ছে ফুটবল বিশ্বকাপের ২৩তম আসর। বিশ্বকাপ শুরুর

বড় নিষেধাজ্ঞার ঝুঁকিতে নেইমার, বিশ্বকাপ খেলা নিয়ে শঙ্কা

বিশ্বকাপের স্কোয়াডে জায়গা পাওয়ার ক্ষেত্রে ব্রাজিল কোচ কার্লো আনচেলত্তির স্পষ্ট বার্তা– শতভাগ ফিট থাকতে হবে।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রোববার থেকে ব্যাংক চলবে নতুন সময়সূচিতে, লেনদেন কত ঘণ্টা?

সামনের অর্থনৈতিক মন্দায় রাজনৈতিক ঐক্য ছাড়া সরকার টিকবে না: নাহিদ

জুলাই সনদ বাস্তবায়নের সঙ্গে গণভোটের কোনো সম্পর্ক নেই: আইনমন্ত্রী

সুনামগঞ্জে বাঁধ কাটা নিয়ে সংঘর্ষে ২০ জন আহত, ১৪৪ ধারা জারি

মধ্যপ্রাচ্যের যুদ্ধে এখন পর্যন্ত ৬ বাংলাদেশি নিহত হয়েছেন: প্রতিমন্ত্রী

নতুন কোচ খুঁজবে বাফুফে, আবেদন করতে পারবেন ক্যাবরেরাও

রাজধানীর কদমতলীতে গ্যাসলাইটার কারখানার আগুন নিয়ন্ত্রণে

স্থানীয় সরকার নির্বাচনে দলীয় প্রতীক থাকবে না: স্থানীয় সরকার প্রতিমন্ত্রী

যুক্তরাষ্ট্রের ৪৮ ঘণ্টার যুদ্ধবিরতির প্রস্তাব প্রত্যাখ্যান করল ইরান

রাজধানীর কদমতলীতে গ্যাস লাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৭ ইউনিট

বিএনপি সংস্কার চায় না এটা ‘সম্পূর্ণ মিথ্যা’ প্রচারণা: মির্জা ফখরুল

আ.লীগের রাজনৈতিক কর্মকাণ্ড নিষিদ্ধের অধ্যাদেশ সংশোধনীসহ পাস হচ্ছে সংসদে

ফ্যাক্ট চেকিং ছাড়া অনুমাননির্ভর সংবাদ প্রকাশ করা যাবে না: তথ্যমন্ত্রী

৬ থেকে ৫৯ মাস বয়সী দেশের সব শিশুকে দেওয়া হবে হামের টিকা

হামের প্রাদুর্ভাবে ৩০ উপজেলায় শুরু হচ্ছে বিশেষ টিকাদান কর্মসূচি

নেক নজর নির্ভর দুদক চায় সরকার: তাসনিম জারা

মার্চে ৬১৬ সড়ক দুর্ঘটনায় নিহত ৬১৯, আহত ১৫৪৮: যাত্রী কল্যাণ সমিতি

কদমতলীতে গ্যাসলাইটার কারখানায় আগুন, নিয়ন্ত্রণে ৩ ইউনিট

সাফজয়ী বাংলাদেশ দলের সংবর্ধনা হাতিরঝিলে

দেশের বিভিন্ন অঞ্চলে ঝড় ও শিলাবৃষ্টির আভাস, কমতে পারে তাপপ্রবাহ