ই-পেপার বুধবার, ০৪ ফেব্রুয়ারি ২০২৬, ২০ মাঘ ১৪৩২

ফুটবলের খেলা শুরুর আগেই লাল কার্ড

আমার বার্তা অনলাইন:
০৫ ডিসেম্বর ২০২৫, ১৪:৫৯
আপডেট  : ০৫ ডিসেম্বর ২০২৫, ১৫:০১

তখনও খেলা শুরু হতে কিছু সময় বাকি। দুই দলের খেলোয়াড়রাও মাঠে নামেননি। মাঠে ঢোকার টানেলেই লাল কার্ড দেখলেন ফুটবলার! ভারতের প্রথম সারির ফুটবল প্রতিযোগিতায় এমন ঘটনা ঘটল।

সুপার কাপ সেমিফাইনালে এফসি গোয়ার ম্যাচ ছিল মুম্বাই সিটি এফসির বিরুদ্ধে। খেলা শুরুর আগে টানেলে দাঁড়িয়েই লাল কার্ড দেখে বেরিয়ে যেতে হয় এফসি গোয়ার অধিনায়ক ইকার গুয়্যারোক্সেনাকে।

খেলা শুরুর আগে দুই দল যখন টানেলে দাঁড়িয়েছিল, তখনই দেখা যায় রেফারির সঙ্গে কথা কাটাকাটিতে জড়িয়ে পড়েছেন গুয়্যারোক্সেনা। তখনই রেফারি প্রতীক মণ্ডল আচমকাই স্প্যানিশ মিডফিল্ডারকে লাল কার্ড দেখিয়ে টানেল ছেড়ে বেরিয়ে যেতে বলেন!

জানা গিয়েছে গোটা ঘটনার জন্য দায়ী গুয়্যারোক্সেনার অন্তর্বাস। তার রং নাকি নিয়মবহির্ভূত ছিল। জার্সির নিচে যে টি-শার্টটি পরেছিলেন, সেটি বিপক্ষ দলের জার্সির মতো। রেফারি তাকে তা বদলে নিতে বলেন। এই নির্দেশ মানতে চাননি গুয়্যারোক্সেনা। এরপরই তার সঙ্গে রেফারির বিতণ্ডা শুরু হয়। সরাসরি লাল কার্ড দেখানো হয় গুয়্যারোক্সেনাকে।

গোয়ার কোচ মানোলো মার্কেজ ম্যাচ শেষে বলেন, তিনি রেফারির সিদ্ধান্তে অবাক। বলেন, ‘ভেবেছিলাম ব্যাপারটা ওখানেই মিটে যাবে। মাঠে ঢোকার পর জানলাম, গুয়্যারোক্সেনাকে লাল কার্ড দেখানো হয়েছে! ওকে ফাইনালে পাবো না।’ অধিনায়ক বোরহা হেরেরা বলেন, তিনি এরকম ঘটনা জীবনে দেখেননি।

তবে সেমিফাইনালে গোয়াকে ১০ জনে খেলতে হয়নি। নিয়ম অনুযায়ী, খেলা শুরুর আগে কেউ লাল কার্ড দেখলে বদলি হিসাবে অন্য ফুটবলারকে নামানো যায়। গুয়্যারোক্সেনার জায়গায় নামেন স্প্যানিশ ফরওয়ার্ড জেভিয়ের সিভেরিও।

শেষ পর্যন্ত ২-১ ব্যবধানে জিতে ফাইনালে উঠেছে গোয়া। আগামী রোববার তাদের খেলতে হবে ইস্টবেঙ্গলের বিরুদ্ধে। প্রথম সেমিফাইনালে ইস্টবেঙ্গল ৩-১ ব্যবধানে হারিয়েছে পাঞ্জাবকে।

আমার বার্তা/এল/এমই

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

ক্রিকেট কি এখনো খেলা, নাকি এটি ভারতের একচেটিয়া বাণিজ্যের একটি ‘পণ্য’ মাত্র? যে খেলাটির মূল

বিশ্বকাপে বাংলাদেশকে ফেরালে ভারতের বিপক্ষে খেলবে পাকিস্তান

টি-টোয়েন্টি বিশ্বকাপ থেকে বাংলাদেশকে বাদ দেওয়ার প্রতিবাদস্বরূপ ভারতের বিপক্ষে ম্যাচ বয়কটের ঘোষণা দিয়েছে পাকিস্তান সরকার।

রোনালদো-নাটকের রাতে আল নাসরকে জেতালেন মানে

সৌদি প্রো লিগ দেখলো আরও একটি নাটক ও উত্তেজনাময় রাত। মাঠের ভেতরে জয়, মাঠের বাইরে

ভারতকে হারিয়ে ফাইনালে এক পা বাংলাদেশের

যে কোনো খেলায় বাংলাদেশ-ভারত ম্যাচ মানেই বাড়তি উন্মাদনা ও উত্তেজনা। সাম্প্রতিক সময়ে নিরাপত্তার কারণে বাংলাদেশ
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নরসিংদীতে দুই পক্ষের সংঘর্ষে গুলিবিদ্ধ হয়ে কিশোর নিহত

যে ৭ খাবার ক্যান্সারের বিরুদ্ধে লড়াই করতে সাহায্য করে

জামায়াত প্রার্থীর মৃত্যুতে শেরপুর-৩ আসনের নির্বাচন স্থগিত

জেন্টলম্যানস গেম থেকে মাফিয়াতন্ত্র: ক্রিকেটে ভারতের অঘোষিত স্বৈরতন্ত্র

লাটভিয়ার একাধিক নেতার সঙ্গে রাষ্ট্রদূতের দ্বিপাক্ষিক আলোচনা

হরমুজ প্রণালীতে যুক্তরাষ্ট্রের জাহাজকে ইরানি নৌবাহিনীর ‘ধাওয়া’

১৬ ব্যাংক থেকে আরও ১৭ কোটি ডলার কিনলো বাংলাদেশ ব্যাংক

শীত কিছুটা বাড়বে, তবে আগামী সপ্তাহ থেকে বাড়বে তাপমাত্রা

এক্স আইডি হ্যাকিংয়ের ঘটনায় আইনের বাস্তব প্রয়োগ দেখতে চান জামায়াত আমির

ব্রিটিশ প্রধানমন্ত্রী গর্ডন ব্রাউনের পতন ঘটানোর ষড়যন্ত্র করেছিলেন এপস্টেইন

ভারতের তৈরি ম্যালওয়্যার বঙ্গভবনের মেইলের মাধ্যমে ছড়ানো হয়

দেশের অর্থনীতিকে ‘সন্তোষজনক’ অবস্থায় রেখে যাচ্ছে অন্তর্বর্তী সরকার

নারীর নিরাপত্তা, বেকারদের জন্য কর্মসংস্থানের প্রতিশ্রুতি জামায়াতের

শেরপুর-৩ আসনের জামায়াতের প্রার্থী নুরুজ্জামান বাদল মারা গেছেন

পাকিস্তানে নিরাপত্তা বাহিনীর অভিযানে ২২ সেনাসহ নিহত ২৫৫

জামায়াত আমিরের এক্স অ্যাকাউন্ট হ্যাক, ডিবির হাতে আটক বঙ্গভবন কর্মকর্তা 

মায়ের ২৫ বছর পর বেলস পার্কে বক্তব্য রাখবেন তারেক রহমান

০৪ ফেব্রুয়ারি ঘটে যাওয়া নানান ঘটনা

ঠাকুরগাঁও-২ আসনে জমে উঠেছে নির্বাচনী প্রচার-প্রচারণা

কাজের স্বীকৃতিস্বরূপ পদক পেলেন ৪০ কোস্ট গার্ড সদস্য