ই-পেপার বুধবার, ১১ মার্চ ২০২৬, ২৭ ফাল্গুন ১৪৩২

টাইগারদের হিটিং শক্তি বাড়াতে আসছেন জুলিয়ান উড

আমার বার্তা অনলাইন
১৬ জুলাই ২০২৫, ১৩:৩০

সম্প্রতি একের পর এক সিরিজে ব্যাটিং ব্যর্থতায় ভুগছে বাংলাদেশ দল। বিশেষ করে টি-টোয়েন্টি ফরম্যাটে ব্যাটারদের রানখরা যেন নিয়মিত দৃশ্য। শ্রীলঙ্কার বিপক্ষে চলমান সিরিজেও সেই চিত্র স্পষ্ট। এই ধারাবাহিক ব্যর্থতা কাটিয়ে উঠতে এবার বড় সিদ্ধান্ত নিতে যাচ্ছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। ব্যাটারদের পাওয়ার হিটিং দক্ষতা বাড়াতে তারা আইপিএলে কাজ করা বিশেষজ্ঞ কোচ জুলিয়ান উডকে নিয়োগ দেওয়ার পরিকল্পনা করছে।

ইংল্যান্ডের সাবেক এই ক্রিকেটার আইপিএলসহ বিভিন্ন ফ্র্যাঞ্চাইজি লিগে পাওয়ার হিটিং কোচ হিসেবে পরিচিতি পেয়েছেন। বিশেষ করে পাঞ্জাব কিংসের সঙ্গে তার কাজ বেশ প্রশংসিত হয়েছে। বাংলাদেশের ক্রিকেটারদেরও সেই মডেল অনুযায়ী প্রস্তুত করতে চায় বিসিবি।

বিসিবির ক্রিকেট অপারেশন্স কমিটির চেয়ারম্যান নাজমুল আবেদিন ফাহিম বিষয়টি নিশ্চিত করেছেন। তিনি বলেন, ‘আমরা তার সঙ্গে কথা বলছি। এখনো চূড়ান্ত হয়নি, তবে আমরা আশাবাদী। আগস্টে ক্যাম্পে তাকে পাওয়ার পরিকল্পনাই রয়েছে।’

আগামী ২০ জুলাই ঘরের মাঠে পাকিস্তানের বিপক্ষে তিন ম্যাচের টি-টোয়েন্টি সিরিজ খেলবে বাংলাদেশ। এরপর অগাস্টে কোনো আন্তর্জাতিক সিরিজ না থাকায় খেলোয়াড়দের নিয়ে একটি স্কিল ক্যাম্প আয়োজনের চিন্তাভাবনা করছে বিসিবি। সেই ক্যাম্পেই মূলত জুলিয়ান উডকে কাজে লাগাতে চায় তারা।

টি-টোয়েন্টি ক্রিকেটে পাওয়ার হিটিং ধারণাটি প্রথম সামনে এনেছিলেন উডই। ইংল্যান্ডের বিশ্বকাপজয়ী দলের ব্যাটিং বিপ্লবেও তার অবদান রয়েছে। তিনি বিগ ব্যাশ, পিএসএল, আইপিএলের মতো লিগে কাজ করার পাশাপাশি বিপিএলেও কোচিং করিয়েছেন—সিলেট সানরাইজার্সে ব্যাটিং কোচ এবং চট্টগ্রাম চ্যালেঞ্জার্সের প্রধান কোচ হিসেবে।

এখন দেখা যাক, বাংলাদেশের ব্যাটিংয়ে কাঙ্ক্ষিত পরিবর্তন আনতে এই কোচ কতটা কার্যকর হতে পারেন।

উজবেকিস্তানের কাছে হেরে কোচের দায়িত্ব ছাড়ার ইঙ্গিত বাটলারের

ম্যাচ শেষ হয়েছে প্রায় মিনিট বিশেক। পার্থ র‌্যাকটেঙ্গুলার স্টেডিয়ামের সংবাদ সম্মেলন কক্ষে সাংবাদিকদের অপেক্ষা। বাংলাদেশ

উজবেকদের কাছে হেরে এশিয়ান কাপ মিশন শেষ ঋতুপর্ণাদের

শেষ বাঁশি বাজালেন ইরানি রেফারি মানহাজ। সঙ্গে সঙ্গেই বাংলাদেশি ফুটবলারদের কেউ মাঠে একটু দাঁড়িয়ে রইলেন,

ক্রিকেটকে পুরোপুরি ধ্বংস করে দিয়েছে ভারত: শোয়েব আখতার

টি-টোয়েন্টি বিশ্বকাপ ফাইনালে ভারতের দাপুটে জয়ের পর ক্রিকেট বিশ্বে, বিশেষ করে সীমান্তের ওপার থেকে তীব্র

১৫ বছর পর মিলানের ডার্বি ডাবল, ইন্টারকে হারিয়ে ব্যবধান কমাল এসি মিলান

এসি মিলান শহর প্রতিদ্বন্দ্বী ইন্টার মিলানকে হারিয়ে গুরুত্বপূর্ণ জয় তুলে নিয়েছে। সান সিরোতে অনুষ্ঠিত ডার্বি
  • সর্বশেষ
  • জনপ্রিয়

নবীনগর নির্বাচন অফিসে মানুষের দুর্ভোগ

জুলাই সনদের প্রতিটি শব্দ ও অক্ষর আমরা ধারণ করি: স্বরাষ্ট্রমন্ত্রী

সংবিধান মেনেই এসেছি, সংবিধান মেনেই এগিয়ে যাবো: স্বরাষ্ট্রমন্ত্রী

শিক্ষার মানোন্নয়ন সরকারের প্রধান অগ্রাধিকারগুলোর মধ্যে অন্যতম

রমজান ও নারী দিবসে কোরআন শরীফ, জায়নামাজ ও সেলাই মেশিন বিতরণ

উন্নয়ন কার্যক্রমে সমন্বয়ের ওপর জোর: কয়রায় কর্মশালা অনুষ্ঠিত

হরমুজ প্রণালিতে বাংলাদেশি জাহাজ চলাচলে বাধা দেবে না ইরান

গুম ও বিচারবহির্ভূত হত্যার সংস্কৃতি বন্ধে কাজ করছে সরকার: আইনমন্ত্রী

সরকারকে বিব্রত করার চেষ্টা করবেন না : মির্জা আব্বাস

স্বাস্থ্য অধিদপ্তরের নতুন মহাপরিচালক অধ্যাপক ডা. প্রভাত চন্দ্র বিশ্বাস

ফ্যামিলি কার্ড নিয়ে দুর্নীতির কোনো সুযোগ নেই: পরিকল্পনা প্রতিমন্ত্রী

চরমপন্থিরা পুনরায় অপরাধমূলক কর্মকাণ্ডে জড়িয়ে পড়ছে : র‍্যাব

ঈদযাত্রা নির্বিঘ্ন করতে সায়েদাবাদে অবৈধ কাউন্টার উচ্ছেদ করবে ডিএসসিসি

ব্রাহ্মণবাড়ীয়ায় জাতীয় দুর্যোগ প্রস্তুতি দিবস উপলক্ষে অগ্নিকান্ড বিষয়ক মহরা অনুষ্ঠিত

সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী আসাদুজ্জামান খান ও তার স্ত্রী বিরুদ্ধে চার্জশিট অনুমোদন

ইরান থেকে ট্রাম্পকে বেরিয়ে আসতে পরামর্শ দিচ্ছেন উপদেষ্টারা

৩ হাজার কোটি টাকার তহবিল ও গৃহঋণে সিঙ্গেল ডিজিট সুদ চান আবাসন ব্যবসায়ীরা

সম্মতি ছাড়া পররাষ্ট্রমন্ত্রীকে চিঠি, পদ হারালেন জামায়াত আমিরের উপদেষ্টা

ঈদে সংবাদপত্রে ৫ দিনের ছুটি ঘোষণা

ইরানের সরকারপতন নির্ভর করছে সেখানকার জনগণের ওপর: নেতানিয়াহু