ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

অবশেষে টেস্টে ভারতের নতুন অধিনায়ক ঘোষণা

আমার বার্তা অনলাইন:
২৪ মে ২০২৫, ১৫:৪২
আপডেট  : ২৪ মে ২০২৫, ১৫:৫২

ভারতীয় ক্রিকেটে গত কয়েক সপ্তাহে বেশকিছু নাটকীয় ঘটনা ঘটেছে। ইংল্যান্ডের বিপক্ষে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজ যখন আসন্ন, ওই মুহূর্তে প্রথমে টেস্ট ফরম্যাট থেকে অবসরের ঘোষণা দেন অধিনায়ক রোহিত শর্মা। এরপর নতুন অধিনায়ক কে হতে পারেন সেই জল্পনা চলছিল। এরই মাঝে সবাইকে চমকে দিয়ে টেস্টকে বিদায় বলে বসেন বিরাট কোহলি। যা নিয়ে নানামুখী যুক্তি-তর্ক হয়েছে। এসব ঘটনার পর অবশেষে নতুন টেস্ট অধিনায়কের নাম ঘোষণা করল বিসিসিআই।

সম্ভাব্য অধিনায়ক হওয়ার দৌড়ে শুরু থেকেই এগিয়ে ছিলেন শুভমান গিল। তার নামটাই এলো আনুষ্ঠানিক ঘোষণায়। ইংল্যান্ডের বিপক্ষে আগামী ২০ জুন থেকে শুরু হতে যাওয়া টেস্ট সিরিজ দিয়ে গিলের অধিনায়কত্ব শুরু হবে। এটি হবে জাতীয় দলে গিলের পূর্ণ মেয়াদে প্রথমবার নেতৃত্ব পাওয়া ঘটনা। টেস্টে ভারতের সহ-অধিনায়ক করা হয়েছে ঋষভ পান্তকে। এর আগে সর্বশেষ বোর্ডার-গাভাস্কার সিরিজ পর্যন্ত ভারতের অধিনায়কত্বে রোহিত ও তার সহকারীর ভূমিকায় ছিলেন জাসপ্রিত বুমরাহ।

অভিজাত এই ফরম্যাটে গিলকে অধিনায়ক করা ও টেস্ট স্কোয়াড ঘোষণা নিয়ে আজ (শনিবার) মুম্বাইয়ে বিসিসিআইয়ের সদরদপ্তরে সংবাদ সম্মেলন করেন ভারতের প্রধান নির্বাচক অজিত আগারকার। এ সময় তিনি বলেন, ‘হাতে থাকা প্রতিটি অপশন নিয়ে আলোচনা হয়েছে। গত এক বছর শুভমান গিলের দিকে নজর ছিল। একইসঙ্গে ড্রেসিংরুম থেকেও ফিডব্যাক পেয়েছি। পরিশেষে আমাদের আশা উপযুক্ত ব্যক্তিকেই বেছে নেওয়া হয়েছে।’

ভারত আগে থেকেই চাচ্ছিল দীর্ঘ মেয়াদে সম্ভাবনাময় একজনের কাঁধে টেস্টের নেতৃত্ব তুলে দিতে। সাবেক ভারতীয় পেসার ও নির্বাচকও সেটাই বললেন এবার, ‘আপনি কেবল এক-দুটি সফরের জন্য অধিনায়ক বেছে নিতে পারেন না। গত এক-দুই বছরধরে আমরা গিলের মাঝে কিছু উন্নতি লক্ষ্য করেছি। ইংল্যান্ডে পাঁচ ম্যাচের টেস্ট সিরিজটি কঠিন হতে যাচ্ছে, হয়তো সে সেখানে কিছু বিষয় শিখবে। তবে আমরা আত্মবিশ্বাসী। এটি (বিশ্ব টেস্ট চ্যাম্পিয়নশিপের) নতুন চক্র, যেখানে নতুন করেই শুরু করতে হবে। তাই কারও জন্য এটি বড় সুযোগও।’

মনসুর আলী খানের পর ২৫ বছর বয়সী শুভমান গিল হতে যাচ্ছেন ভারতের সর্বকনিষ্ঠ টেস্ট অধিনায়ক। সবমিলিয়ে তিনি ভারতের দ্বিতীয় সর্বকনিষ্ঠ। আগারকার বলেন, ‘ইংল্যান্ডে সবাই নিজেদের পরীক্ষা করতে যায়, একইভাবে অস্ট্রেলিয়াতেও। সেখানে সে (গিল) ভালো করবে বলে আমরা আশাবাদী। রোহিত ও বিরাটের (কোহলি) পর এটি আমাদের জন্য বড় ট্রানজিশন মুহূর্ত। এটি নতুন চক্র, যেখানে অভিজ্ঞতা সহায়ক হতে পারে। কঠিন হবে জানি, তবে গিল ব্যাটিং পারফরম্যান্স নিয়ে সচেতন হওয়ায় সেটি বড় ইস্যু হবে না।’

আমার বার্তা/এল/এমই

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস চালু করছে।

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার