ই-পেপার শুক্রবার, ০৬ মার্চ ২০২৬, ২২ ফাল্গুন ১৪৩২

মুস্তাফিজকে দলে নেওয়ায় দিল্লির ম্যাচ বয়কটের ঘোষণা

আমার বার্তা অনলাইন
১৬ মে ২০২৫, ১১:৩৭

অনেকটা চমকে দিয়েই মুস্তাফিজুর রহমানকে শেষ সময়ে এসে দলে টেনেছে দিল্লি ক্যাপিটালস। ৬ কোটি রুপিতে দল পেয়েছেন বাংলাদেশের এই পেসার। লিগ পর্বের শেষ ৩ ম্যাচের জন্য বাংলাদেশের পেসারের দ্বারস্থ হয়েছে দিল্লি।

টাইগার পেসারকে দলে নেওয়ায় দিল্লির ওপর ক্ষেপেছেন ভারতীয় কিছু সমর্থক। এমন কী আইপিএলে দিল্লির ম্যাচ বয়কটের দাবিও তুলছেন কেউ কেউ। সোশ্যাল মিডিয়ায় দেশটির অনেকেই প্রতিক্রিয়া দেখাচ্ছেন।

ভারত-পাকিস্তান উত্তেজনার কারণে এক সপ্তাহের জন্য স্থগিত ছিল আইপিএল। বিরতি শেষে আগামীকাল শনিবার (১৭ মে) থেকে আবারও মাঠের লড়াই শুরু হচ্ছে। যদিও বর্তমান পরিস্থিতিতে বেশ কয়েকজন বিদেশী খেলোয়াড় আর ভারতে ফিরতে রাজি হননি। এরই প্রেক্ষিতে, বিসিসিআই সব ফ্র্যাঞ্চাইজিকে অস্থায়ী ভিত্তিতে বদলি খেলোয়াড় কেনার অনুমতি দেয়।

এই নিয়মের অধীনে, দিল্লি ক্যাপিটালস মুস্তাফিজুর রহমানকে চুক্তিবদ্ধ করার ঘোষণা করে। দিল্লির হয়ে খেলা অস্ট্রেলিয়ান ব্যাটসম্যান জ্যাক ফ্রেজার ম্যাকগার্ক ভারতে ফিরতে রাজি নন, তার জায়গায় অন্তর্ভুক্ত করা হয় মুস্তাফিজুরকে। কিন্তু দিল্লির এই সিদ্ধান্ত হজম করতে পারছেন না ভারতীয় কিছু সমর্থক। বাংলাদেশের বাঁ-হাতি পেসারকে সই করানোর সিদ্ধান্তের জন্য দিল্লির ফ্র্যাঞ্চাইজির তীব্র সমালোচনা করছেন তারা।

শুধু ক্যাপিটালসই নয়, বাংলাদেশি পেসারকে লিগে প্রবেশের অনুমতি দেওয়ায় বিসিসিআইয়ের ওপর চটেছেন ভক্তরা। ধারণা করা হচ্ছে, বাংলাদেশের সঙ্গে ভারতের সাম্প্রতিক উত্তেজনার কারণে অনেকেই টাইগার পেসারকে সে দেশের লিগে চাচ্ছেন না। এমনকী আইপিএল থেকে বাংলাদেশি খেলোয়াড়দের নিষিদ্ধ করার দাবিও তুলছেন কেউ কেউ।

প্রসঙ্গত, গেল বছরের আগস্টের পর থেকেই ভারতের সঙ্গে বাংলাদেশের শীতল সম্পর্ক চলছে। আগামী আগস্টে রোহিত শর্মাদের বাংলাদেশ সফরের কথা থাকলেও সেটিও অনেকটা ঝুলে গেছে। দুই দেশের কূটনৈতিক সম্পর্কের প্রভাব পড়ছে ক্রীড়াঙ্গনে।

এদিকে, মুস্তাফিজের আইপিএলে খেলাও এখনো ঝুলে আছে। টুর্নামেন্টটিতে খেলতে ইতোমধ্যে বিসিবির কাছে অনুমতি চেয়েছেন টাইগার এই পেসার। ঢাকা পোস্টকে বিসিবির ক্রিকেট অপারেশন্সের একটি সূত্র বিষয়টি নিশ্চিত করেছে। এখন তার খেলার বিষয়ে সিদ্ধান্ত পুরোটাই বিসিবির ওপর। ধারণা করা হচ্ছে, আরব আমিরাত থেকেই আইপিএলে যোগ দিতে পারেন ফিজ।

অনাপত্তিপত্র পেলেও আইপিএলে অবশ্য খুব বেশি ম্যাচ খেলার সুযোগ পাবেন না মুস্তাফিজ। গ্রুপপর্বে দিল্লি ক্যাপিটালসের ম্যাচই বাকি তিনটি। এখন পর্যন্ত ১১ ম্যাচ খেলে ৬ জয়ে ১৩ পয়েন্ট নিয়ে পাঁচ নম্বরে আছে তারা। চারে থাকা মুম্বাই ইন্ডিয়ান্স তাদের চেয়ে এক ম্যাচ বেশি খেলে এক পয়েন্টে এগিয়ে আছে। লিগ পর্বে দিল্লির শেষ তিনটি ম্যাচ হবে ১৮, ২১ ও ২৪ মে। অবশ্য প্লে-অফে উঠতে পারলে ম্যাচ সংখ্যা আরও বাড়তে পারে।

আমার বার্তা/জেএইচ

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

বাংলাদেশের সর্বোচ্চ বেসামরিক পদক স্বাধীনতা পুরস্কার। ২০২৬ সালে ক্রীড়াঙ্গনে অবদানের জন্য এই পদক পাচ্ছেন জোবেরা

আকাশসীমা বন্ধ থাকায় অনিশ্চিত ইরাকের বিশ্বকাপ স্বপ্ন

ইরানে চলমান সামরিক সংঘাতের জেরে সৃষ্ট ভ্রমণ বিশৃঙ্খলা এবার হুমকির মুখে ফেলেছে ইরাকের বিশ্বকাপ প্লে-অফে

সিইও, সহ-সভাপতিদের দায়িত্ব দিয়ে যাননি বুলবুল, বিশৃঙ্খলা-হতাশা বিসিবিতে

বিসিবি সভাপতি আমিনুল ইসলামকে নিয়ে এখন অনেক কথা, নানা প্রশ্ন। তিনি অস্ট্রেলিয়া থেকে কবে ফিরবেন?

নির্বাচক হতে আবেদন করেছেন নান্নুসহ সাবেক ক্রিকেটাররা

বাংলাদেশ জাতীয় ক্রিকেট দলের নির্বাচক পদে নিয়োগের বিজ্ঞপ্তি দিয়েছিল বিসিবি। গত রোববার প্রকাশিত সেই বিজ্ঞাপনে
  • সর্বশেষ
  • জনপ্রিয়

‘মানি গেম’: ইরানের সস্তা ড্রোন বনাম আমেরিকার দামি মিসাইল

বাগেরহাটে ব্যাংকের ভোল্ট থেকে অন্তত ২০০ ভরি স্বর্ণালংকার গায়েবের অভিযোগ

প্রবাসীবান্ধব সেবা নিশ্চিতে বেবিচককে কঠোর নির্দেশ মন্ত্রী-প্রতিমন্ত্রীর

‘হিরোশিমা’র চেয়েও শক্তিশালী পারমাণবিক বোমা ইরানে ছুড়বেন ট্রাম্প?

সংসদে রাষ্ট্রপতির ভাষণে যা থাকবে জানালেন তথ্যমন্ত্রী

গণতন্ত্র প্রতিষ্ঠায় অসামান্য অবদানের স্বীকৃতি পাচ্ছেন খালেদা জিয়া

প্রেমের টানে চীনের যুবক ঘাটাইল 

রো‌হিঙ্গা‌দের ২৬ লাখ মার্কিন ডলারের সহায়তা দি‌চ্ছে জাপান

কক্সবাজারে পর্নোগ্রাফি মামলায় জামায়াত নেতা কারাগারে

স্বাধীনতা পদক পাচ্ছেন লিনু, নিউজিল্যান্ড থেকে উচ্ছ্বাস প্রকাশ

দক্ষ জনশক্তি গড়তে দেশে ভাষা শিক্ষা কেন্দ্র খোলার নির্দেশ প্রধানমন্ত্রীর

বিদ্যুৎ-জ্বালানি খাতে সুশাসন প্রতিষ্ঠায় ক্যাবের ১৩ দফা দাবি

রিকশাচালকদের মারামারি থামাতে গিয়ে যুবদল নেতা নিহত

ইরান বর্তমান পরিস্থিতি থেকে দ্রুত স্থিতিশীলতা অর্জন করবে: মামুনুল হক

স্বাধীনতা পুরস্কার পাচ্ছেন খালেদা জিয়াসহ ২০ ব্যক্তি-প্রতিষ্ঠান

আজারবাইজানে ইরানের ড্রোন হামলা, দুই বেসামরিক নাগরিক আহত

পোশাক খাতকে ‘ইনোভেশন নেশন’ রূপান্তরে বিজিএমইএ-বিবিএফের চুক্তি

ঈদ যাত্রায় সড়কে চাঁদাবাজি করার কোনো সুযোগ নেই: রবিউল আলম

পররাষ্ট্র উপদেষ্টার সঙ্গে বাংলাদেশে নিযুক্ত ভারতের হাইকমিশনারের সাক্ষাৎ

আগামী নির্বাচনে আরও অধিক নারী প্রার্থী দেখতে পারব: মতিউর রহমান