ই-পেপার মঙ্গলবার, ১৬ জুন ২০২৬, ২ আষাঢ় ১৪৩৩

আজ রোববার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা

আমার বার্তা অনলাইন:
১১ মে ২০২৫, ১১:০৯

চলতি ফুটবল মৌসুমের শেষ এল ক্লাসিকোয় আজ রোববার রাতে রিয়াল মাদ্রিদের মুখোমুখি হবে বার্সেলোনা। এই মৌসুমে এর আগে আরও তিনটি এল ক্লাসিকো হয়েছিল। তবে রোববারের চতুর্থ ও শেষ এল ক্লাসিকো অন্যগুলোর চেয়ে বেশি গুরুত্বের।

খুব স্বাভাবিকভাবেই এল ক্লাসিকোর বিশাল পরিমান দর্শক থাকেন। তবে গুরুত্বের বিচারে এগিয়ে থাকায় আজকের ম্যাচে আগের চেয়ে বেশি দর্শক হবে বলে আশা করা হচ্ছে।

আজকের এল ক্লাসিকোতেই নির্ধারণ হয়ে যেতে পারে এবারের লা লিগার শিরোপা। কেননা রিয়ালকে হারাতে পারলেই শিরোপা এক রকম নিশ্চিত হয়ে যাবে বার্সেলোনার।

৩৪ ম্যাচে ৭৯ পয়েন্ট নিয়ে বর্তমানে টেবিলের শীষে বার্সা। আর চির প্রতিদ্বন্দ্বী রিয়াল সমান ম্যাচে ৪ পয়েন্ট (৭৫) কম নিয়ে অবস্থান করছে দ্বিতীয় স্থানে। যদি আজ বার্সা জিতে যায়, তাহলে কাতালানরা পয়েন্ট ব্যবধান করে ফেলবে ৭। ফলে রিয়াল শিরোপা দৌড় থেকে অনেকটাই ছিটকে যাবে। আর রিয়াল জিতলেই জমে উঠবে শিরোপার লড়াই, পয়েন্ট ব্যবধান নেমে আসবে ১ এ।

মৌসুমের আগের সবগুলো এল ক্লাসিকোতেই জিতেছে বার্সা। সর্বশেষ সেভিয়ায় কোপা দেল রে-র ফাইনালে রিয়ালকে ৩-২ গোলে হারিয়েছে বার্সা।

ওই ম্যাচে ১২০ মিনিটের লড়াইয়ে শেষ মুহূর্তে গোল হজম করে হেরেছে রিয়াল। ১১৬ মিনিটে বার্সার হয়ে গোল করেছিলেন জুলস কুন্দে। অর্থাৎ অতিরিক্ত সময়ে বার্সা কোচ হানসি ফ্লিকের ধাঁধায় হতবিহ্বল হয়ে পড়েছিলেন রিয়াল কোচ আনচেলত্তি। তার ফর্মুলা কাজে আসেনি।

রোববারও কি ফ্লিকের ধাঁধায় আটকে যাবেন আনচেলত্তি নাকি নিজ ফর্মুলা কাজে লাগাতে পারবেন ইতালিয়ান মাস্টারমাইন্ড, সেটিই এখন দেখার অপেক্ষা ভক্তদের।

তবে আনচেলত্তি যেকোনো মূল্যে চাইবেন বার্সাকে হারানোর এবং রিয়ালে নিজের শেষটা ভালো করার। কেননা মৌসুম শেষ হলেই সান্তিয়াগো বার্নাব্যু থেকে বিদায় নেবেন তিনি। ইতালিয়ান এই কোচের সম্ভাব্য গন্তব্য ব্রাজিল।

অন্যদিকে ফ্লিকও বুদ্ধির খেলায় পাকা খেলোয়াড়। তিনিও নিজের চূড়ান্ত কৌশল প্রয়োগে প্রস্তুত। চ্যাম্পিয়ন্স লিগের সেমিফাইনালে ইন্টার মিলানের কাছে হারের পর এই ম্যাচে জয় ভিন্ন অন্য কিছু চিন্তা করছেন না তিনি।

আমার বার্তা/এল/এমই

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

  বাংলাদেশের তিনবারের সাবেক প্রধানমন্ত্রী ও বিএনপি চেয়ারপারসন খালেদা জিয়া মঙ্গলবার ভোর ৬টায় মারা যান। আজ

বিপিএলের চট্টগ্রাম পর্ব বাতিল

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) জন্য নতুন সূচি প্রকাশ করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)। নতুন সূচিতে

রশিদের নেতৃত্বে বিশ্বকাপ খেলবে আফগানিস্তান, স্কোয়াড ঘোষণা

অভিজ্ঞ ক্রিকেটারদের প্রাধান্য দিয়ে আসন্ন ২০২৬ টি-টোয়েন্টি বিশ্বকাপের জন্য স্কোয়াড সাজিয়েছে আফগানিস্তান। যারা সর্বশেষ ২০২৪

প্রয়াত খালেদা জিয়ার প্রতি শ্রদ্ধা জানিয়ে বিপিএলের ম্যাচ বাতিল

সাবেক প্রধানমন্ত্রী বেগম খালেদা জিয়া আর নেই। আজ মঙ্গলবার ভোরে তিনি শেষ নিঃশ্বাস ত্যাগ করেন।
  • সর্বশেষ
  • জনপ্রিয়

বিএনপির ভাইস চেয়ারম্যান সাবেক স্বরাষ্ট্রমন্ত্রী মাহমুদুল হাসান আর নেই

খালেদা জিয়ার জানাজায় তারেক রহমানকে সান্ত্বনা জানালেন প্রধান উপদেষ্টা

আন্তর্জাতিক গণমাধ্যমে খালেদা জিয়ার জানাজা, গুরুত্বের সঙ্গে প্রকাশ

জানাজায় বিপুল জনসমাগম মৃতের জন্য যে সৌভাগ্য বয়ে আনে

রাষ্ট্রীয় শোকে রাজধানীতে আতশবাজি-সব ধরনের উৎসব নিষিদ্ধ: ডিএমপি

মাকে কবরে রেখে বিষণ্ন মনে বাসায় ফিরলেন তারেক রহমান

নতুন বছরে গণতান্ত্রিক অগ্রযাত্রা বেগবান হবে: আশা প্রধান উপদেষ্টার

ভারতে চলন্ত ভ্যানে তরুণীকে সংঘবদ্ধ ধর্ষণ, ২ ঘণ্টা পর রাস্তায় নিক্ষেপ

পোস্টাল ভোট দিতে ১১ লাখ নিবন্ধন, ৫ জানুয়ারি পর্যন্ত সময় বাড়াল ইসি

খালেদা জিয়া স্বাধীনতা ও সার্বভৌমত্বের প্রতীক হয়ে ছিলেন: আনিসুল ইসলাম

মধুপুরে যানজট নিরসনে প্রশাসনের মতবিনিময় সভা

"পার্বত্য চট্টগ্রাম শান্তি" চুক্তির বিরুদ্ধে রাজপথে আপোষহীন ছিলেন বেগম খালেদা জিয়া

সম্পর্ক উন্নয়নে খালেদা জিয়ার অবদান স্মরণীয় হয়ে থাকবে: চীনা মুখপাত্র

ডাকাতির গরু বাঁচাতে ক্যাভার্ড ভ্যানে অক্সিজেন রাখতেন ডাকাত

কথা রাখলেন খালেদা জিয়া, দেশের মাটিতে স্বামীর পাশে চিরনিদ্রায়

কৃত্রিম বুদ্ধিমত্তাকে কাজে লাগিয়ে ছবি-ভিডিও বানাবেন যেভাবে

জানাজায় অংশ নিতে আসা বিদেশি অতিথিদের সঙ্গে উপদেষ্টাদের সাক্ষাৎ

সিলেট স্টেডিয়ামে খালেদা জিয়ার জন্য দোয়া অনুষ্ঠিত

বেগম খালেদা জিয়ার জানাজায় ৫০ প্লাটুন আনসার ও টিডিপি মোতায়েন

খালেদা জিয়ার জানাজায় পদদলিত হয়ে একজনের মৃত্যু