ই-পেপার সোমবার, ১৫ ডিসেম্বর ২০২৫, ৩০ অগ্রহায়ণ ১৪৩২

বিজয়-শান্তর সেঞ্চুরিতে গাজী গ্রুপ-আবাহনীর জয়

আমার বার্তা অনলাইন:
১৮ মার্চ ২০২৫, ১৮:৫৮

ঢাকা প্রিমিয়ার লিগের (ডিপিএল) ষষ্ঠ রাউন্ডের প্রথম দিনে আজ তিনটি ম্যাচ মাঠে গড়িয়েছে। নাজমুল হোসেন শান্তর সেঞ্চুরিতে জয় পেয়েছে আবাহনী। অন্যদিকে, এনামুল হক বিজয়ের ১৪৯ রানের অনবদ্য ইনিংসে গাজী গ্রুপের কাছে হেরেছে তামিম ইকবালের মোহামেডান। দিনের আরেক ম্যাচে ধানমণ্ডি ক্রিকেট ক্লাবকে হারিয়েছে প্রাইম ব্যাংক।

বিকেএসপির ৪ নম্বর মাঠে মুখোমুখি হয়েছিল মোহামেডান স্পোর্টিং ক্লাব ও গাজী গ্রুপ ক্রিকেটার্স। প্রথম ব্যাট করতে নেমে এদিন নির্ধারিত ৫০ ওভার শেষে ৩৩৬ রানের বড় সংগ্রহ দাঁড় করায় গাজী গ্রুপ। ১৪৩ বলে ১৪৯ রানের দুর্দান্ত এক ইনিংস খেলেছেন এনামুল হক বিজয়।

এ ছাড়া ওপেনার সাদিকুর সংগ্রহ করেছেন ৬০ রান। সাদিকুর এবং বিজয়ের জুটি টিকেছিল ১৪১ রান পর্যন্ত। পরে শেষ দিকে তোফায়েল আহমেদের ২৯ বলে ৬৩ রানের ইনিংসে তিনশো ছাড়ায় দলীয় সংগ্রহ। জবাবে ব্যাট করতে নেমে মোহামেডান থেমেছে ২৭১ রানে। দলের হয়ে সর্বোচ্চ ৭৪ রান এসেছে ওপেনার রনি তালুকদারের ব্যাট থেকে। এ ছাড়া তামিম ইকবাল ৩৪ বল খেলে করেছেন ৪৮ রান।

বিকেএসপির আরেক মাঠে মুখোমুখি হয়েছিল আবাহনী এবং লিজেন্ডস অব রূপগঞ্জ। প্রথমে ব্যাট করতে নেমে রূপগঞ্জ সংগ্রহ করে ২৯২ রান। সাইফ হাসানের ৬৭ এবং মাহমুদুল জয়ের ৫৮ রানে ভর করে ৩০০ এর কাছাকাছি গিয়েছে তারা। বড় রানের লক্ষ্যে ব্যাট করতে নেমে ৪ উইকেটের জয় তুলে নিয়েছে আবাহনী।

মূলত অধিনায়ক নাজমুল হোসেন শান্তর ১০১ রানে ভর করে সহজ জয় পায় দলটি। এ ছাড়া জিসান আলম করেন ৪৩ রান। রূপগঞ্জের হয়ে ২টি করে উইকেট পান শরিফুল ইসলাম এবং শেখ মেহেদী হাসান।

দিনের অন্য ম্যাচে মিরপুর শের-ই বাংলা স্টেডিয়ামে লড়েছে প্রাইম ব্যাংক ক্রিকেট ক্লাব এবং ধানমন্ডি স্পোর্টস ক্লাব। প্রথমে ব্যাট করে প্রাইম ব্যাংক সংগ্রহ করে ৫ উইকেট হারিয়ে ৩০৮ রান। দলের হয়ে সর্বোচ্চ ৬৪ রান করেন জাকির হাসান। এ ছাড়া শামীম পাটোয়ারী ৬২, ইরফান শুক্কুর করেন ৫৬ রান।

জবাবে ব্যাট করতে নেমে বড় ব্যবধানে হেরেছে নুরুল হাসান সোহানের দল। ফজলে মাহমুদ রাব্বির ৭৯ ছাড়া বড় রান করতে পারেননি কেউ। ইয়াসির রাব্বি করেন ৪৬ রান। শেষ পর্যন্ত আরাফাত সানী, হাসান মাহমুদের বোলিং তোপে ২৫৩ রানেই গুটিয়ে যায় ধানমন্ডির ইনিংস। ফলে ৫৫ রানের জয় পায় প্রাইম ব্যাংক। দলের হয়ে ৩ উইকেট নেন আরাফাত সানী ও হাসান মাহমুদ।

আমার বার্তা/এমই

মুস্তাফিজকে আইপিএলে কিনতে পারে যে ফ্র্যাঞ্চাইজি

জনপ্রিয় ফ্র্যাঞ্চাইজি লিগ আইপিএলের ২০১৬ আসর থেকে প্রায় নিয়মিতই খেলছেন বাংলাদেশি পেসার মুস্তাফিজুর রহমান। সর্বশেষ

আফগানিস্তানকে হারিয়ে এশিয়া কাপে শুভ সূচনা বাংলাদেশের

লক্ষ্য সহজ ছিল না। শেষদিকে তাই কিছুটা স্নায়ুর পরীক্ষায় পড়তে হয়েছে। তবে জয় হাতছাড়া করেনি

বিপিএল খেলতে আসছেন মঈন আলি

বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) আসন্ন আসর শুরু হবে আগামী ২৬ ডিসেম্বর। ৬ দলের অংশগ্রহণে দ্বাদশ

মেসিকে দেখতে না পেয়ে কলকাতায় গ্যালারিতে ভাঙচুর

লিওনেল মেসি জ্বরে কাঁপছে ভারত। শুক্রবার মধ্যরাতে পা রাখেন আর্জেন্টিনা ফরোয়ার্ড। কলকাতার হায়াট রিজেন্সিতে ছিলেন
  • সর্বশেষ
  • জনপ্রিয়

সহিংসতা রোধে এমপিপ্রার্থীদের আগ্নেয়াস্ত্র লাইসেন্সে নতুন নীতিমালা

রাইয়্যানের আজ শুভ জন্মদিন

গণতন্ত্র প্রতিষ্ঠার মাধ্যমে জনগণের দোরগোড়ায় যাবে স্বাধীনতার সুফল

বিজয় দিবস উপলক্ষে স্মারক ডাকটিকিট অবমুক্ত করলেন প্রধান উপদেষ্টা

পুলিশ কমিশন অধ্যাদেশ কার্যত লোক-দেখানো ও অর্থহীন: টিআইবি

লোকসংগীত ও আধুনিক গানে ইবিতে "কুয়াশার গান" উৎসব

ওসমান হাদিকে নিয়ে সিইসির বক্তব্যের ব্যাখ্যা দাবি জামায়াত আমিরের

বিজয় দিবস হোক নতুনভাবে ঐক্যবদ্ধ হওয়ার দিন: প্রধান উপদেষ্টা

এই অথর্ব নির্বাচন কমিশনের অধীনে সুষ্ঠু নির্বাচন সম্ভব নয়: নাহিদ

সন্ত্রাসবিরোধী আইনের মামলায় সাংবাদিক আনিস আলমগীর রিমান্ডে

১৩ ব্যাংকের অতিরিক্ত ১৪ কোটি ডলার কিনল কেন্দ্রীয় ব্যাংক

নির্ধারিত সময়েই নির্বাচন হবে, আমিও সঙ্গে থাকব: তারেক রহমান

টাকা ছাপিয়ে নয়, প্রাকৃতিক উপায়ে মুদ্রা সরবরাহ বাড়াতে হবে: গভর্নর

হাদির ওপর গুলির প্রতিবাদে শহীদ মিনারে ‘সর্বদলীয় প্রতিরোধ সমাবেশ’

১৬ ডিসেম্বর জাতির অহংকার, আনন্দ ও বেদনার দিন: তারেক রহমান

হাদিকে হত্যাচেষ্টা: প্রধান আসামি ফয়সালের স্ত্রীসহ তিনজন ৫ দিনের রিমান্ড

সড়ক দুর্ঘটনায় তিতাস গ্যাসের সহকারী প্রকৌশলী আবুল হাসনাতের মৃত্যু

সাংবাদিকদের কল্যাণে প্রয়োজনীয় উদ্যোগ নেবে সরকার: রিজওয়ানা হাসান

সংসদ ভোট ও গণভোটে নির্বাচন কমিশনকে সর্বাত্মক সহযোগিতার নির্দেশ

আইজিপির সঙ্গে ইউরোপীয় ইউনিয়নের রাষ্ট্রদূতের সৌজন্য সাক্ষাৎ