ই-পেপার বুধবার, ২৯ এপ্রিল ২০২৬, ১৬ বৈশাখ ১৪৩৩

বিপিএলের ফাইনাল শেষে পুরস্কার জিতলেন যারা

আমার বার্তা অনলাইন:
০৮ ফেব্রুয়ারি ২০২৫, ১০:১৫

নানা আলোচিত-সমালোচিত ঘটনা ও রেকর্ডের জন্ম দিয়ে শেষ হয়েছে বাংলাদেশ প্রিমিয়ার লিগের (বিপিএল) একাদশ আসর। সাতটি দলের ৪০ দিনব্যাপী এই প্রতিযোগিতায় চূড়ান্ত সাফল্য পেয়েছে ফরচুন বরিশাল। চিটাগাং কিংসের বিপক্ষে তারা বিপিএল ফাইনালের ইতিহাসে রেকর্ড সর্বোচ্চ ১৯৬ রানের লক্ষ্য পেরিয়ে চ্যাম্পিয়ন হয়েছে। এ তো গেল দলীয় সাফল্য, টুর্নামেন্টজুড়ে দুর্দান্ত পারফরম্যান্সের সুবাদে ব্যক্তিগতভাবেও পুরস্কৃত হয়েছেন ৬ ক্রিকেটার।

মেহেদী হাসান মিরাজ : ব্যাট-বল দুই বিভাগেই সমান পারফর্ম করায় মেহেদী হাসান মিরাজের হাতেই উঠেছে টুর্নামেন্টের সেরা ক্রিকেটারের পুরস্কার। খুলনা টাইগার্সকে ফাইনালে তুলতে না পারলেও ব্যক্তিগতভাবে কীর্তি গড়েছেন তিনি। সদ্য সমাপ্ত বিপিএলে ব্যাট হাতে ১৪ ইনিংসে ৩৫৫ রান ও বোলিংয়ে শিকার করেছেন ১৩ উইকেট। ম্যান অব দ্য টুর্নামেন্ট হয়ে মিরাজ ১০ লাখ টাকার অর্থ পুরস্কার পেয়েছেন।

মোহাম্মদ নাইম শেখ : মিরাজের মতোই তার দল খুলনার আরেক ক্রিকেটার বিপিএল জুড়ে ব্যাট হাতে ঝলক দেখিয়েছেন। সর্বোচ্চ রানসংগ্রাহক হিসেবে টুর্নামেন্টের সেরা ব্যাটসম্যানের পুরস্কারটি উঠেছে মোহাম্মদ নাইম শেখের হাতে। এবারের বিপিএলে একটি সেঞ্চুরি ও তিন ফিফটিতে তিনি ৫১১ রান করেছিলেন। ফাইনালের আগেই তার সর্বোচ্চ রান সংগ্রহের জায়গাটি মোটামুটি পাকাপোক্ত ছিল। সেরা ব্যাটার হয়ে নাইমের হাতে উঠেছে ৫ লাখ টাকা অর্থ পুরস্কার।

তাসকিন আহমেদ : ফাইনালে নাইমের রান আর কেউ ছুঁতে পারার সম্ভাবনা না থাকলেও, সুযোগ ছিল সর্বোচ্চ উইকেটশিকারি হওয়ার। যদিও সেই কীর্তি গড়তে চিটাগাং কিংসের খালেদ আহমেদকে ৫ উইকেট নিতে হতো, যা ফাইনালের মতো বড় মঞ্চে অনেক কঠিনই। এদিন এই ডানহাতি বোলার কোনো উইকেট পাননি। ফলে ১২ ইনিংসে ২৫ উইকেট নিয়ে টুর্নামেন্টের সেরা বোলার হয়েছেন তাসকিন আহমেদ। দুর্বার রাজশাহীর এই পেসার পেলেন ৫ লাখ টাকা।

মুশফিকুর রহিম : চ্যাম্পিয়ন হওয়ার পাশাপাশি টুর্নামেন্টের সেরা ফিল্ডারের পুরস্কারটি জিতেছেন মুশফিকুর রহিম। যদিও মাঝে আঙুলে চোট থাকায় একাধিক ম্যাচে উইকেটকিপিংয়ে ছিলেন না তিনি। তবুও আসরজুড়ে উইকেটের পেছনে ১২টি ক্যাচ ও ২টি স্টাম্পিং করে মুশি সেরা ফিল্ডারের পুরস্কার জিতেছেন। পেয়েছেন ৩ লাখ টাকা।

তানজিদ হাসান তামিম : নাম ও মালিকানা বদলে এবারের আসরে অংশ নিলেও খুব একটা বলার মতো পারফর্ম করতে পারেনি ঢাকা ক্যাপিটালস। তবে ব্যাট হাতে ব্যক্তিগতভাবে ঠিকই সফল ছিলেন দলটির ওপেনার তানজিদ হাসান তামিম। ১২ ইনিংসে তিনি টুর্নামেন্টের দ্বিতীয় সর্বোচ্চ ৪৮৫ রান করেছেন। ফলে সেরা উদীয়মান ক্রিকেটারের পুরস্কারটি উঠেছে তার হাতে। এই কীর্তি গড়ে তানজিদ তামিম ৩ লাখ টাকা অর্থপুরস্কার পেয়েছেন।

এদিকে, বরিশালকে চ্যাম্পিয়ন করার পথে বড় লক্ষ্য তাড়ায় দলকে সামনে থেকে নেতৃত্ব দিয়েছেন তামিম ইকবাল। ২৯ বলে ৯ চার এবং ১ ছক্কায় করলেন ৫৪ রান। ঝোড়ো ব্যাটিংয়ে তিনি দলকে এমন এক অবস্থানে রেখে আউট হয়েছেন, যেখান থেকে বরিশালকে চ্যালেঞ্জ জানাতে বেশ বেগ পেতে হতো চিটাগাং কিংসকে। ফলে ম্যান অব দ্য ফাইনালের ক্রেস্ট উঠেছে তামিমের হাতে, একইসঙ্গে তিনি ৫ লাখ টাকাও পেয়েছেন।

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

চট্টগ্রামে শেষ পর্যন্ত পরিত্যক্তই হয়ে গেলো বাংলাদেশ-নিউজিল্যান্ডের মধ্যকার দ্বিতীয় টি-টোয়েন্টি ম্যাচ। বিকেল ৪টা ১৮ মিনিটে

অবশেষে ছাড় দিলো বিসিবি, পিএসএল ফাইনাল খেলতে যাচ্ছেন নাহিদ রানা

নিউজিল্যান্ডের বিপক্ষে সদ্য সমাপ্ত ওয়ানডে সিরিজে খেলতে মাঝ পথেই পাকিস্তান সুপার লিগ (পিএসএল) ছাড়তে হয়েছিল

নতুন কুঁড়িতে আট খেলায় ১ লাখ ৬০ হাজার কিশোর-কিশোরী

যুব সমাজকে ক্রীড়ামুখী করতে ও মেধাবী ক্রীড়াবিদ বের করতে সরকার নতুন কুঁড়ি স্পোর্টস চালু করছে।

বিশ্বকাপে তারকাদের নিষেধাজ্ঞামুক্ত রাখতে নিয়ম বদলে ফেলল ফিফা

ফিফা ফুটবল বিশ্বকাপের উন্মাদনা শুরু হয়েছে আগেই, দেড় মাসেরও কম সময়ের মাঝে গড়াবে খেলা। মেগা
  • সর্বশেষ
  • জনপ্রিয়

শোয়েব চৌধুরীকে মাল্টা সরকারের বিশেষ সম্মাননা

জাপানের সহযোগিতা ও বিনিয়োগ বাড়াতে প্রধানমন্ত্রীর আহ্বান

বর্তমান সরকার সংবাদপত্র ও মতপ্রকাশের স্বাধীনতায় বিশ্বাসী

ছাত্র আন্দোলনে জামায়াত-শিবিরের পরামর্শ নেইনি: সংসদে শ্রম প্রতিমন্ত্রী

৫ বছর পর ঢাকা-ইইউ কূটনৈতিক সংলাপ, অংশীদারিত্ব গভীর করার প্রতিশ্রুতি

নিরাপদ ও মানবিক কর্মপরিবেশ নিশ্চিতে সমন্বিত উদ্যোগ জোরদারের আহ্বান

বেলারুশ হতে পারে সার আমদানির নতুন গন্তব্য: স্বরাষ্ট্রমন্ত্রী

সরকার পতনের হুমকি দিলে বিরোধীদল থেকে আপনাদের পতন করা হবে

জাতীয় পরিচয়পত্র আবেদনের নিয়মে নতুন সংযোজন

৮ হাজার মাইল দূরে তারাই আমাদের পরিবার: আদালতে লিমন-বৃষ্টির বন্ধুরা

সংস্কারহীন সড়কে বিপর্যয়: ব্রাহ্মণবাড়িয়ায় গর্তে নাকাল যাত্রী ও হাইওয়ে পুলিশ

সৌদি আরবে সড়ক দুর্ঘটনায় বাংলাদেশি যুবক নিহত

রেমিট্যান্সে সুবাতাস, এপ্রিলের ২৮ দিনেই এলো ২৯১ কোটি ডলার

লিফলেটে জুলাই সনদ নেই, জামায়াতের অবস্থান আধা প্রেম আধা প্রতারণা

রাস্তা সংস্কারের ফরমায়েশ পূরণে লাগবে ৩ লাখ কোটি টাকা: সেতুমন্ত্রী

১০ হাজার মেগাওয়াট বিদ্যুৎ সোলার থেকে উৎপাদন করা হবে: বাণিজ্যমন্ত্রী

২০৪০ সালের মধ্যে ৫.৫৭ কোটি পর্যটক আকর্ষণ ও ২.১৯ কোটি কর্মসংস্থান

কৃত্রিম বুদ্ধিমত্তানির্ভর ট্রাফিক ব্যবস্থাপনাসহ ৯ অ্যাপ-সফটওয়্যার চালু ডিএমপির

বৃষ্টিতে পরিত্যক্ত বাংলাদেশ-নিউজিল্যান্ডের দ্বিতীয় টি-টোয়েন্টি

সংরক্ষিত নারী আসনের ৪৯ জন বিনা প্রতিদ্বন্দ্বিতায় জয়ী, গেজেট বৃহস্পতিবার