ই-পেপার সোমবার, ০৬ এপ্রিল ২০২৬, ২৩ চৈত্র ১৪৩২

পাকিস্তানের অধিনায়কত্ব ছাড়লেন বাবর আজম

আমার বার্তা অনলাইন
০২ অক্টোবর ২০২৪, ১১:২৯

আলোচনা আর গুঞ্জন ছিল বেশ কয়েকদিন ধরে। পাকিস্তানের অধিনায়কের পদ থেকে বাবর আজমের সরে যাওয়া নিয়ে আলোচনা হয়েছে অনেকবারই। তবে বর্তমান পিসিবি প্রধান মহসিন নাকভির আস্থার জায়গায় আছেন ছিলেন সেই বাবরই। জাকা আশরাফ বাবরকে অধিনায়কের পদ থেকে সরিয়ে দিলেও মহসিন নাকভি ঠিকই তাকে ফিরিয়ে আনেন।

তবে এবার বাইরের চাপ নয়, নিজ থেকেই পাকিস্তানের সাদা বলের অধিনায়কত্ব থেকে ছেড়ে দিয়েছেন বাবর আজম। দ্বিতীয় দফায় দায়িত্ব পালন করতে এসে এক বছরের কম সময়ের আগে নেতৃত্ব ছাড়লেন এ ব্যাটসম্যান। সামাজিক যোগাযোগমাধ্যমে এক বিবৃতি দিয়ে নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন বাবর। বলেছেন, ব্যাটিংকে প্রাধান্য দিতে গিয়ে অধিনায়কত্ব ছাড়ার সিদ্ধান্ত নিয়েছেন তিনি।

বিবৃতিতে বাবর জানিয়েছেন, পাকিস্তান ক্রিকেট বোর্ডকে (পিসিবি) নিজের সিদ্ধান্তের কথা জানিয়েছেন তিনি। বাবর লিখেছেন, ‘আমি আজ আপনাদের একটি সংবাদ জানাব। আমি পাকিস্তান ক্রিকেট দলের নেতৃত্ব থেকে সরে দাঁড়ানোর সিদ্ধান্ত জানিয়েছি।’

নিজের সরে দাঁড়ানোর ব্যাখ্যায় বাবর লিখেছেন, ‘দলকে নেতৃত্ব দেওয়া ছিল দারুণ সম্মানের। কিন্তু এখন সময় হয়েছে আমার সরে দাঁড়ানোর এবং নিজের খেলার প্রতি মনোযোগ দেওয়ার। অধিনায়কত্ব অভিজ্ঞতা দেয়। কিন্তু এটা উল্লেখযোগ্যভাবে কাজের চাপও বাড়ায়। আমি নিজের পারফরম্যান্সকে অগ্রাধিকার দিতে চাই, নিজের ব্যাটিংকে উপভোগ করতে চাই এবং পরিবারের সঙ্গে পর্যাপ্ত সময় কাটাতে চাই, যা আমাকে আনন্দ দেবে।’

এদিকে বাবর আজমের সরে দাঁড়ানোর পর সবচেয়ে বেশি আলোচনায় আছে মোহাম্মদ রিজওয়ানের নাম। দেশটির ঘরোয়া ক্রিকেটে অনেকটা দিন ধরেই বিভিন্ন দলের অধিনায়ক হয়েছেন। সবশেষ ওয়ানডে চ্যাম্পিয়ন্স কাপেও অবশ্য নিজ দলের অধিনায়ক ছিলেন না বাবর আজম। সাম্প্রতিক সময়ে ব্যাটিং ফর্মেও নেই তিনি। ফর্ম আর পরিস্থিতি বিবেচনায় রিজওয়ানকেই অধিনায়কের পদে এগিয়ে রাখা হচ্ছে সবচেয়ে বেশি।

অধিনায়কের দৌড়ে আছে শাহিন আফ্রিদির নামটাও। পূর্বের বোর্ড সভাপতি জাকা আশরাফ আস্থা রেখেছিলেন এই পেসারের ওপর। বিশ্বকাপে ব্যর্থতার পর বাবরকে সরিয়ে শাহিন আফ্রিদিকেই দেয়া হয় দায়িত্ব। যদিও নিউজিল্যান্ডের বিপক্ষে সফরে পাকিস্তান ছিল পুরোপুরি ব্যর্থ।

এদিকে টেস্ট দলেও অধিনায়ক পরিবর্তন নিয়ে আছে গুঞ্জন। সেখানে অবশ্য শান মাসুদের ওপর আস্থা আছে লাল বলের ক্রিকেটে পাকিস্তানের কোচ জেসন গিলেস্পির। শান মাসুদও আগ্রহী নন অধিনায়কত্ব ছাড়তে।

আমার বার্তা/জেএইচ

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার