ই-পেপার সোমবার, ১৬ নভেম্বর ২০২৬, ১ অগ্রহায়ণ ১৪৩৩

উগান্ডাকে উড়িয়ে আসরে প্রথম জয় কিউইদের

অনলাইন ডেস্ক:
১৫ জুন ২০২৪, ১২:১৮
আপডেট  : ১৫ জুন ২০২৪, ১২:২১

নিজেদের শুরুর দুই ম্যাচে হেরে টি-টোয়েন্টি বিশ্বকাপের এবারের আসরে গ্রুপপর্ব থেকেই বিদায় নিয়েছে নিউজিল্যান্ড। এতে গ্রুপপর্বের বাকি দুটি ম্যাচ কিউইদের জন্য ছিল কেবলই নিয়মরক্ষার। সেখানে নিজেদের তৃতীয় ম্যাচে উগান্ডাকে রীতিমত উড়িয়ে দিয়েছে কেন উইলিয়ামসনের দল। সাউদি-বোল্ট-ফার্গুসনদের পেস তোপে স্রেফ ৪০ রানেই গুটিয়ে যায় উগান্ডা। পরে সেই ম্যাচে ৯ উইকেটে জিতে নেয় কিউইরা, ৮৮ বল হাতে রেখেই।

এদিকে উগান্ডা চার ম্যাচের তিনটিতেই হারল খুব বাজেভাবে। প্রথমবারের মতো বিশ্বকাপে খেলতে আসা দলটি খুব একটা ভালো স্মৃতি নিয়ে গেল না। গ্রুপপর্বে প্রথম ম্যাচে আফগানদের বিপক্ষে ৫৮ রানে অলআউট হয়ে যায় তারা। পরে দ্বিতীয় ম্যাচে পিএনজির ৭৮ রানের লক্ষ্য তাড়া করে জেতে ৩ উইকেটে। সেটিই ছিল বিশ্বকাপে উগান্ডার প্রথম জয়। তবে শেষ দুই ম্যাচে লজ্জার রেকর্ড গড়ে বাড়ি ফিরতে হচ্ছে উগান্ডাকে। স্বাগতিক ওয়েস্ট ইন্ডিজের বিপক্ষে স্রেফ ৩৯ রানেই গুটিয়ে গিয়েছিল তারা। যা যৌথভাবে টি-টোয়েন্টি বিশ্বকাপের সর্বনিম্ন দলীয় সংগ্রহ। সেই ম্যাচ থেকে আজকের নিউজিল্যান্ডের বিপক্ষে ম্যাচে স্কোরবোর্ডে ১ রান বেশি যোগ করতে পেরেছে উগান্ডা।

দলের বড় জয়ের দিনের রেকর্ডবুকে নাম লিখিয়েছেন টিম সাউদি। ৪ ওভার বল করে স্রেফ ৪ রান দিয়ে ৩ উইকেট নিয়েছেন এই ডানহাতি পেসার। যা টি-টোয়েন্টি বিশ্বকাপের সেরা ইকোনমির রেকর্ড। এতে সাউদি ভেঙেছেন প্রতিপক্ষ উগান্ডার ফ্রাঙ্ক এনসুবুগার রেকর্ড। চলতি বিশ্বকাপেই তিনি ৪ ওভারে ৪ রান দিয়ে নিয়েছিলেন ২ উইকেট। এবার উইকেট বিচারে তাকে ছাড়িয়ে গেলেন সাউদি।

ত্রিনিদাদের ব্রায়ান লারার স্টেডিয়ামে আজ (শনিবার) টসে জিতে আগে বোলিংয়ের সিদ্ধান্ত নেন নিউজিল্যান্ড অধিনায়ক কেন উইলিয়ামসন। সেখানে আগে ব্যাট করতে নেমে ১৮ ওভার ৪ বলে কেবল ৪০ রান তুলতে সক্ষম হয় উগান্ডা।

মামুলি এই লক্ষ্য কেবল ৫ ওভার ২ বলেই তুলে নেয় নিউজিল্যান্ড। দলীয় ২৪ রানের মাথায় তারা একমাত্র উইকেটটি হারায় ফিন অ্যালেনের। সর্বোচ্চ ২২ রান করেন ডেভন কনওয়ে।

এদিকে এর আগে ব্যাট করতে নেমে কিউই পেসারদের তোপে টিকতে পারেনি উগান্ডার কোনো ব্যাটার। দলীয় ২ রানের মাথায় সাজঘরের ফিরেছেন শুরু তিন ব্যাটার এবং তিনজনের রানের খাতা শূন্য। বাকি ব্যাটাররাও ছিলেন যাওয়া-আসার মধ্যেই। এতেই তাদের ইনিংস থামে কেবল ৪০ রানেই। ব্যক্তিগত ২ অঙ্কের পৌঁছাতে পেরেছিলেন কেবল কেনেথ ওয়াসওয়া। তার ব্যাট থেকে এসেছে ১১ রান। এদিকে সাউদির তিন উইকেট বাদে সেখানে নিউজিল্যান্ডের হয়ে সেখানে দুটি করে উইকেট নেন বোল্ট, সান্টনার ও রাচিন।

আমার বার্তা/এমই

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়