ই-পেপার বৃহস্পতিবার, ১৪ মে ২০২৬, ৩১ বৈশাখ ১৪৩৩

পাকিস্তান সফরে নিউজিল্যান্ডের নেতৃত্বে ব্রেসওয়েল

অনলাইন ডেস্ক:
০৩ এপ্রিল ২০২৪, ১২:০৭

ক্রিকেট দুনিয়ার সবচেয়ে বড় ফ্র্যাঞ্চাইজ আসর আইপিএলের জন্য বলতে গেলে বন্ধই আছে আন্তর্জাতিক ক্রিকেটের সূচি। প্রায় সব দেশ থেকেই ক্রিকেটাররা হাজির হয়েছেন আইপিএলের মঞ্চে। ব্যতিক্রম কেবল পাকিস্তান। ভারতের ফ্র্যাঞ্চাইজি লিগে তাদের অংশ নেই অনেক বছর ধরেই।

তবে এই ফাঁকা সময়ে নিউজিল্যান্ডের বিপক্ষে টি-টোয়েন্টি সিরিজে নামতে যাচ্ছে পাকিস্তান। বিশ্বকাপের প্রস্তুতির জন্য এটাই পাকিস্তানের বড় সুযোগ। তবে নিউজিল্যান্ডের অনেকেই ব্যস্ত আইপিএল নিয়ে। এছাড়া বিশ্রামেও থাকছেন টিম সাউদি, টম ল্যাথামের মতো তারকা। সবমিলিয়ে মূল দলের নয়জনকে ছাড়াই পাকিস্তান সিরিজের দল ঘোষণা করেছে নিউজিল্যান্ড ক্রিকেট।

দলে অবশ্য চেনা মুখের অভাব নেই। ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, অ্যাডাম মিলনে, জিমি নিশামদের মতো অনেককেই দেখা যাবে এই সিরিজে। তবে অধিনায়ক থাকবেন এক বছর পর দলে ফেরা মাইকেল ব্রেসওয়েল। গত বছরের মার্চের পর আর আন্তর্জাতিক ক্রিকেট খেলেননি তিনি। চোটের কারণে খেলতে পারেননি ওয়ানডে বিশ্বকাপও। তবে পাকিস্তান সিরিজে ফিরছেন অধিনায়ক হয়ে।

১৫ সদস্যের দলে জায়গা পেয়েছেন অভিষেকের অপেক্ষায় থাকা ২১ বছর বয়সী টিম রবিনসন। দলে নেই টিম সাউদি। আইপিএলে না থাকলেও তাকে বিশ্রামে রাখা হয়েছে। টম ল্যাথাম দ্বিতীয় সন্তানের অপেক্ষায় আছে। সেকারণেই ছুটি নিয়েছেন পরিবারের পাশে থাকতে। আর ইংলিশ কাউন্টি দল নটিংহামশায়ারের সঙ্গে চুক্তির কারণে নেই উইল ইয়াং।

দলে জায়গা পেয়েছেন গতবছর অভিষেক হওয়া উইল ও’রুর্ক। আবার কেন্দ্রীয় চুক্তিতে জায়গা না পেলেও অলরাউন্ডার জিমি নিশাম থাকছেন পাকিস্তানের বিপক্ষে সিরিজে।

পাকিস্তান সফরের নিউজিল্যান্ড দল

মাইকেল ব্রেসওয়েল, ফিন অ্যালেন, মার্ক চ্যাপম্যান, জশ ক্লার্কসন, জ্যাকব ডাফি, ডিয়ান ফক্সক্রফট, বেন লিস্টার, কোল ম্যাকনকি, অ্যাডাম মিলনে, জিমি নিশাম, উইল ও’রুর্ক, টিম রবিনসন, বেন সিয়ার্স, টিম সাইফার্ট, ইশ সোধি।

আমার বার্তা/জেএইচ

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার