ই-পেপার সোমবার, ২৫ মে ২০২৬, ১১ জ্যৈষ্ঠ ১৪৩৩
বিপিএল ফাইনাল

তামিমের হাত ধরে বরিশালের প্রথম শিরোপা

অনলাইন ডেস্ক:
০১ মার্চ ২০২৪, ২২:৩৭
আপডেট  : ০১ মার্চ ২০২৪, ২২:৪০

অবশেষে বিপিএলের শিরোপা জয়ের স্বাদ পেলো বরিশাল। এর আগে তিনবার ফাইনাল খেললেও শিরোপা ছুঁতে পারেনি দলটি। বিপিএলের দশম আসরের ফাইনালে কুমিল্লা ভিক্টোরিয়ান্সকে ৬ উইকেটে হারিয়ে শিরোপা নিজেদের করে নিলো ফরচুন বরিশাল।

শুক্রবার (১ মার্চ) মিরপুর শেরে বাংলা ক্রিকেট স্টেডিয়ামে টস জিতে কুমিল্লাকে ব্যাটিংয়ে পাঠান বরিশালের অধিনায়ক তামিম ইকবাল। ফরচুন বরিশালের বোলারদের বোলিং তোপে শুরুতেই উইকেট হারিয়ে ব্যাকফুটে চলে যায় কুমিল্লা। তবে মাইদুল অঙ্কন ও জাকের আলির সাবধানী ব্যাটিংয়ের পর আন্দ্রে রাসেলের ঝড়ো ব্যাটিংয়ে চ্যালেঞ্জিং পুঁজি পায় কুমিল্লা।

২০ ওভারে ৬ উইকেট হারিয়ে ১৫৪ রান সংগ্রহ করে কুমিল্লা। দলের পক্ষে সর্বোচ্চ ৩৫ বলে ৩৮ রান করেন মাইদুল অঙ্কন। এছাড়া রাসেল ১৪ বলে ২৭ ও জাকের আলি ২৩ বলে ২০ রানে অপরাজিত থাকেন। বরিশালের পক্ষে জেমস ফুলার নেন ২টি উইকেট।

১৫৫ রানের টার্গেটে ব্যাট করতে নেমে বরিশালকে উড়ন্ত সূচনা এনে দেন দুই ওপেনার তামিম ইকবাল ও মেহেদি হাসান মিরাজ। উদ্বোধনী জুটিতে ৭৬ রান সংগ্রহ করেন এই দুই ব্যাটার।

আগ্রাসী ব্যাটিং করতে থাকেন তামিম। তবে এরপর দ্রুতই দুই উইকেট তুলে নিয়ে ম্যাচে ফেরার আভাস দেয় কুমিল্লা। তামিম ২৬ বলে ৩৯ ও মিরাজ ২৬ বলে ২৯ রান করে সাজঘরে ফিরে যান।

তবে কাইল মায়ার্স ও মুশফিকুর রহিমের ব্যাটে জয়ের পথেই থাকে বরিশাল। মারমুখী ব্যাটিং করতে থাকেন মায়ার্স। তবে দলীয় ১৪১ রানে ৩০ বলে ৪৬ রান করে ফিরে যান এই ব্যাটার।

এরপরই দলীয় ১৪৪ রানে ১৮ বলে ১৩ রান করে আউট হন মুশফিক। তবে ডেভিড মিলার ও মাহমুদউল্লাহ রিয়াদের ব্যাটে ৬ বল হাতে রেখে ৬ উইকেটের জয় পায় বরিশাল। সেই সঙ্গে প্রথম শিরোপার জয়ের উৎসবে মাতে দলটি। মিলার ৭ বলে ৮ ও মাহমুদউল্লাহ ৭ বলে ৭ রানে অপরাজিত থাকেন।

আমার বার্তা/জেএইচ

শামীম ঝড়ের পরও হারল চট্টগ্রাম, শুভসূচনা খুলনার

২০৪ রানের বড় লক্ষ্য তাড়া করতে নেমে ৭৫ রানে নেই ৮ উইকেট। ম্যাচটা আদতে শেষ

৬২ বছর পর এমন লজ্জা পেল ইউনাইটেড, ৫১ বছর পর অবনমন শঙ্কা

রুবেন আমোরিমকে নিজেদের কোচ না করার ব্যাপারে লিভারপুল ভক্তরা নিশ্চিতভাবেই আক্ষেপ করবেন না আর। তবে

বিপিএলে টিকিট নিয়ে ভোগান্তি, ৭ দিন ধৈর্য ধরতে বললেন ফারুক

আসর শুরুর এক দিন আগে থেকে বিপিএলের টিকিট বিক্রি শুরু করেছে বাংলাদেশ ক্রিকেট বোর্ড (বিসিবি)।

মাহমুদউল্লাহ-ফাহিম তাণ্ডবে দাপুটে জয়ে আসর শুরু বরিশালের

ডিফেন্ডিং চ্যাম্পিয়ন হিসেবে খেলতে নেমে দাপুটে জয়েই আসর শুরু করেছে ফরচুন বরিশাল। দুশো ছুইছুই টার্গেট
  • সর্বশেষ
  • জনপ্রিয়

রাজধানীতে নির্মাণাধীন ভবন থেকে পড়ে রাজমিস্ত্রির মৃত্যু

রাজধানীতে গলায় ফাঁস দিয়ে সোনালী ব্যাংকের এজিএমের আত্মহত্যা

সুন্দরবন কুরিয়ার সার্ভিসের গাড়িচাপায় ভ্যানের ২ যাত্রী নিহত

ইমাম-মুয়াজ্জিনদের জন্য বেতনকাঠামো তৈরি করেছি: ধর্ম উপদেষ্টা

দুই মন্ত্রণালয়ের সচিবকে ওএসডি

নতুন বছরে প্রধান উপদেষ্টার শুভেচ্ছা

আতশবাজি ও পটকা ফাটানো থেকে বিরত থাকার আহ্বান পরিবেশ উপদেষ্টার

নাশকতা নয় বৈদ্যুতিক লুজ কানেকশন থেকে সচিবালয়ে আগুন

সমস্যা-অনিয়ম উত্তরণে কাজ করছি, প্রয়োজন সবার সহযোগিতা

আপনাদের আম্মু ফিরে আসবে না, রিয়েলিটি মাইনে নেন: হাসনাত

বাহাত্তরের সংবিধান বাতিলের প্রয়োজন নেই: নুরুল হক নুর

বিএনপি নেতা আবু নাছের আর নেই

রিজার্ভ চুরির অর্থ দেশে ফেরাতে ফিলিপাইনের সহযোগিতা কামনা

নতুন বছরের প্রথম দিন বিশ্বের জনসংখ্যা পৌঁছাবে ৮০৯ কোটিতে

চিন্ময়সহ ইসকনের ২০২ অ্যাকাউন্টে জমা ২৩৬ কোটি টাকা

প্রস্তুতি সম্পন্ন, বুধবার বাণিজ্য মেলার উদ্বোধন করবেন প্রধান উপদেষ্টা

মার্চ ফর ইউনিটিতে গণহত্যার বিচার চাইলেন সারজিস আলম

১৫ জানুয়ারির মধ্যে অভ্যুত্থানের ঘোষণাপত্র পাঠ করতে হবে

ঢামেকের টয়লেটে পড়েছিল মস্তকবিহীন নবজাতকের মরদেহ

পাঁচ মাসেও বিচার না পাওয়ায় আক্ষেপ আলভির বাবার