ই-পেপার বুধবার, ২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১০ ফাল্গুন ১৪৩৩

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

নিজস্ব প্রতিবেদক:
২৫ ফেব্রুয়ারি ২০২৬, ১৬:৫৩

# প্রাণিসম্পদ প্রতিমন্ত্রী টুকুর বন্ধু পরিচয়ে প্রভাব বিস্তার

# সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে বিশেষ সখ্যতা

# সাবেক মন্ত্রী মির্জা আজমের ডিও লেটারে পদোন্নতি

# আওয়ামী লীগের শান্তি সমাবেশের নেতৃত্ব দেন তিনি

# বেআইনি ভাবে সরকারি গাড়ি ব্যবহার

# প্রশিক্ষন ও আনুষাংগিক খাতের অর্থ আত্মসাতের অভিযোগ

# বেগম খালেদা জিয়ার মৃত্যুর দিনে আনন্দ ভোজের নেতৃত্বে পরিচালক তুহিন

সরকারি কর্মচারীর রাজনৈতিক চরিত্র বিষয়টি নিয়ে বিতর্ক অনেক পুরনো। স্বাধীনতার পর থেকেই বাংলাদেশের সরকারি কর্মকর্তা ও কর্মচারীরা রাজনৈতিক চরিত্রে আবির্ভুত হয়েছেন। কৌশলে তারা ক্ষমতার শীর্ষ পদ দখল করেন। পাশাপাশি সরকারি কর্মকর্তারাও তাদের ক্ষমতা ও প্রভাব টিকিয়ে রাখতে বিভিন্ন সময় বিভিন্ন দলের পক্ষে অবস্থা নেয়। মুলত তারা নিজেদের আখের গোছাতে ও চেয়ার ঠিক রাখতে এহেন কর্মকান্ড চলমান রেখেছে। আর এমনই এক বহুরূপী চরিত্রের নেতার সন্ধান মিলেছে প্রাণিসম্পদ অধিদপ্তরে। তিনি হলেন প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খান (তুহিন)।

১৯তম বিসিএসএর মাধ্যমে প্রাণিসম্পদ অধিদপ্তরে যোগদানকৃত মো. শাহাজামান খান (তুহিন) বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ের পশুপালন বিষয়ে ডিগ্রীধারী। সম্মিলিত গ্রেডেশন অনুযায়ী তার গ্রেডেশন নং-৯৩৬। চাকুরী জীবনে বিভিন্ন অনিয়ম দূর্নীতির কারনে পদোন্নতি প্রাপ্তিতে বিলম্ব ঘটলে মো. শাহাজামান খান (তুহিন) কুমিল্লা জেলা কৃত্রিম প্রজনন কেন্দ্রের উপ পরিচালক হিসাবে কর্মরত সময়ে আওয়ামী প্রভাব খাটিয়ে মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের সাবেক মন্ত্রী শ. ম. রেজাউল করিমের সাথে বিশেষ সখ্যতা গড়ে তোলেন এবং সাবেক মন্ত্রী মির্জা আজমের নিকট হতে আধা সরকারী পত্রের (ডিও লেটার) মাধ্যমে পরিচালক পদে পদোন্নতি বাগিয়ে বিসিএস লাইভস্টক একাডেমীর পরিচালক হন তিনি। এরপর মো. শাহাজামান খান (তুহিন) কে কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক হিসাবে বদলীর আদেশের পরই তার বিরুদ্ধে বিএনপি পন্থী প্রায় শতাধিক কর্মকর্তা বদলীর আদেশ বাতিলের দাবীতে অধিদপ্তর চত্বরে তাৎক্ষনিক বিক্ষোভ মিছিল করে।

প্রাণিসম্পদ অধিদপ্তরে ফ্যাসিষ্ট আওয়ামী লীগ সরকারের সাবেক মন্ত্রী মির্জা আজমের নিকট আত্মীয় পরিচয় দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরে আওয়ামী প্রভাব বিস্তারের অভিযোগ রয়েছে এই কর্মকর্তার বিরুদ্ধে। এমনকি আওয়ামী সরকারের পতনের আগে নিয়মিত মীর্যা আজমের ঢাকার ধানমন্ডির বাসায় যাতায়াত করতেন তিনি। ২০২৪ সালের ৪ আগস্ট রাজধানীর কৃষি খামার সড়কে সরকার পতন ঠেকাতে বঙ্গবন্ধু ভেটেরিনারি পরিষদের ব্যনারে আওয়ামী লীগের শান্তি সমাবেশের নেতৃত্ব দেন এই কর্মকর্তা।

সূত্র জানায়, প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খান (তুহিন) সাভারে কর্মরত সময়ে প্রশিক্ষনের এবং আনুষাঙ্গিক খাতের ৪০ শতাংশ অর্থ আত্মসাৎ করেছেন। ২০২৪-২০২৫ অর্থ বছরে আওয়ামী লীগের সাবেক মৎস্য ও প্রাণিসম্পদ মন্ত্রণালয়ের মন্ত্রী শ. ম.রেজাউল করিমকে ব্যবহার করে প্রাণিসম্পদ অধিদপ্তর হতে বিশেষ বরাদ্দ নেয় এবং প্রাপ্যতার বাইরে একটি পাজেরো জীপ গাড়ি বাগিয়ে নেন। সে সময় তিনি প্রতিদিন ঐ সরকারী গাড়ী ব্যবহার করে ঢাকা হতে সাভারে যাতায়াত করতেন এবং সরকারের অনুমতি ছাড়াই নিজের ব্যক্তিগত কাজে ব্যবহার করতেন। এছাড়াও কুমিল্লায় উপ-পরিচালক থাকা কালীন সময়ে মো. শাহজামান খান (তুহিন) কৃত্রিম প্রজনন সেবা কর্মীদের মালামাল বিতরণকে কেন্দ্র করে মাথা পিছু হাজার টাকা মাসিক হাদিয়া তুলতেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের কৃত্রিম প্রজনন দপ্তরের পরিচালক মো. শাহজামান খান (তুহিন) সব সময় সুবিধাজনক অবস্থানে অবস্থান করছেন বলে জানা যায়। আওয়ামী লীগ সরকারের আমলে তিনি তুখোড় বঙ্গবন্ধু সৈনিক সেজে প্রাণিসম্পদ অধিদপ্তরে দাপট দেখিয়েছেন। আবার ছাত্র জনতার গণ-অভ্যুত্থানের পর ভোল পাল্টে হয়েছেন বিএনপি পন্থী পেশাজীবী শক্তি।

প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা দাবি করেন যে, মো. শাহাজামাল খান (তুহিন) একজন সুচতুর আওয়ামী সুবিধাভোগী ও দূর্নীতিবাজ কর্মকর্তা। তিনি বিগত আওয়ামী লীগ সরকারের সময় সার্বক্ষনিক আওয়ামী পেশাজীবি সংগঠনের সংগে যুক্ত ছিলেন। এছাড়াও গত ৩০ ডিসেম্বর সাবেক তিনবারে প্রধানমন্ত্রী ও বিএনপির চেয়ারপারসন বেগম খালেদা জিয়ার মৃত্যুতে সারাদেশে যখন শোকের মাতম চলছে ঠিক সে সময় মো. শাহজামান খানের নেতৃত্বে প্রাণিসম্পদ অধিদপ্তরে আনন্দ ভোজের আয়োজন করা হয়। সে আনন্দ ভোজ অনুষ্ঠানে প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা অংশগ্রহণ করেন বলে জানা যায়। যা প্রাণিসম্পদ অধিদপ্তরের সিসিটিভি ফুটেজ বিশ্লেষণ করলে তার সত্যতা নিশ্চিত হওয়া যাবে। ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনের পর বিএনপি সরকার গঠন করলে তিনি তার নিজের অবস্থান ঠিক রাখতে মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর আস্থাভাজন হতে প্রাণিসম্পদ অধিদপ্তরের বিভিন্ন কর্মকান্ডে সবার আগে অবস্থা স্পষ্ট করছেন এমনকি উদেশ্যমূলক বিভিন্ন ফটোসেশনেও দেখা যাচ্ছে তাকে।

বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে লেখা পড়া করার সময় মো. শাহজামা খান (তুহিন) প্রথমে বাংলাদেশ ছাত্রলীগের রাজনীতি শুরু করেন। কিন্তু তার এই প্রস্থান নীতির কারণে তাকে বেশি দিন ছাত্রলীগের রাজনীতিতে থাকতে হয়নি। সুচতুর মো. শাহজামান খান (তুহিন) প্রস্থান করেন জাতীয়তাবাদী রাজনীতিতে শুরু করেন ছাত্রদলের রাজনীতি। ৫ আগস্ট এর আগে শাহজাহান খান তুহিন কৃষি বিশ্ববিদ্যালয়ের ছাত্র থাকা অবস্থায় ছাত্রলীগ করতেন বলে পরিচয় দিতেন (প্রমাণ স্বরূপ বক্তব্য রেকর্ড আছে)। আওয়ামী লীগ সরকারের বিশেষ একটি সুবিধা নিয়ে চাকরিতে জয়েন করেন।

প্রাণিসম্পদ অধিদপ্তরের একাধিক কর্মকর্তা জনান, বর্তমান মৎস্য ও প্রাণিসম্পদ, কৃষি ও খাদ্য মন্ত্রণালয়ের প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু'র বড় ভাই শামসুল আলম তোফা বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে পড়তেন সেই সুবাদে সুলতান সালাউদ্দিন টুকু প্রায়সময় বাংলাদেশ কৃষি বিশ্ববিদ্যালয়ে যেতেন। কাকতালীয় ভাবে বর্তমান প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকু আর শাহজামান খান তুহিনের এসএসসি ১৯৮৬ ব্যাচ হওয়ার কারনে তার বন্ধু পরিচয় দিয়ে প্রাণিসম্পদ অধিদপ্তরের সকল কাজে প্রভাব বিস্তার করছেন। প্রতিমন্ত্রী সুলতানা সালাউদ্দিন টুকুর প্রাণিসম্পদের সকল প্রোগ্রামে তিনি সফর সঙ্গী হচ্ছেন। এমনকি শাহজামান খান (তুহিন) সরকারি বিভিন্ন সভা-সেমিনারে ও ঊর্ধ্বতন মহলে প্রতিমন্ত্রী সুলতান সালাউদ্দিন টুকুর সাথে সম্পর্কের কথা ফলাও করে প্রচার করছেন।

আমার বার্তা/এমই

পরিবহনে দৈনিক চাঁদা আদায় হয় শতকোটি টাকা

চাঁদা দিতে অস্বীকার করায় গেল শুক্রবার দুপুর বিকাল পৌনে ৩টার সময় রাজধানীর  যাত্রাবাড়ি মাছের আড়ত

মিরপুরে সিটি কর্পোরেশনের এই ভবনটি একটি অভিশাপ

মিরপুর ১০ ও মিরপুর ১১ নম্বর সেকশনে অবস্থিত সিটি কর্পোরেশনের একটি মার্কেট ভবন প্রায় ২০

রাজউকের উপপরিচালক লিটন সরকারের অদৃশ্য সাম্রাজ্য

রাজধানী উন্নয়ন কর্তৃপক্ষ (রাজউক)—নগর পরিকল্পনা ও ভূমি ব্যবস্থাপনায় নেই কোন স্বচ্ছতা, নেই কোন জবাবদিহিতা। চলছে

পুলিশের শীর্ষ নেতৃত্বে পরিবর্তনের হাওয়া: নতুন আইজিপি নিয়ে জোর গুঞ্জন

ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচন শেষ হতেই পুলিশের শীর্ষ পর্যায়ে সম্ভাব্য পরিবর্তন নিয়ে জোর গুঞ্জন শুরু
  • সর্বশেষ
  • জনপ্রিয়

দেশের বিভিন্ন স্থানে গ্যাসের স্বল্পচাপ, পেট্রোবাংলার দুঃখ প্রকাশ

কাগজ দেখতে চাওয়ায় ট্রাফিক পুলিশকে মেরে রক্তাক্ত করেন ট্রাকচালক

যুক্তরাষ্ট্রের সঙ্গে অন্তর্বর্তী সরকারের চুক্তি পুঙ্খানুপুঙ্খ পর্যালোচনা হবে: বাণিজ্যমন্ত্রী

বিটিভিকে জনগণের প্রচার মাধ্যমে রূপান্তর করতে চাই: তথ্যমন্ত্রী

বাংলাদেশে আরও বেশি হারে চীনা বিনিয়োগের আহ্বান স্বরাষ্ট্রমন্ত্রীর

গরীবের সোহরাওয়ার্দী হাসপাতাল

আওয়ামী লীগের সুবিধাভোগী তুহিন বিএনপি সাজতে মরিয়া

১৫ মার্চের মধ্যে প্রার্থীদের নির্বাচনি ব্যয়ের হিসাব দিতে ইসির নির্দেশ

আহসান মনসুরের নিয়োগ বাতিল, নতুন গভর্নর মোস্তাকুর রহমান

গজারিয়া উপজেলা নির্বাচনে আলোচনায় মোজাম্মেল হক মুন্না

গভর্নরের উপদেষ্টা আহসান উল্লাহকে বের করে দিলেন কর্মকর্তারা

৫ম ও ৮ম শ্রেণিতে বৃত্তি পেলো ৬৮ হাজার ৭৬৮ শিক্ষার্থী

প্রাথমিকের স্থগিত বৃত্তি পরীক্ষা চলতি বছরে নেওয়ার ঘোষণা শিক্ষামন্ত্রীর

জামায়াত আমিরের অসুস্থতার খবর শুনে প্রধানমন্ত্রীর ফোনকল

সার্বভৌমত্ব-অখণ্ডতা রক্ষায় পিলখানা হত্যাকাণ্ডে জড়িতদের বিচার করতে হবে

রণক্ষেত্র হাতিয়া, হান্নান মাসউদের গাড়ি লক্ষ্য করে এলোপাতাড়ি গুলি

আমি না থাকলে ভারত-পাকিস্তানের সাড়ে তিন কোটি মানুষ নিহত হতো: ট্রাম্প

সরানোর খবরে কেন্দ্রীয় ব্যাংক ত্যাগ করলেন গভর্নর এইচ মনসুর

মোহাম্মদপুর কৃষি মার্কেটে র‌্যাব ও ভোক্তার অভিযানে ৫১ হাজার টাকা জরিমানা

মধুপুরে লেক খনন নিয়ে গারো সম্প্রদায়ের সাথে বন বিভাগের বিরোধ